দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Diwali cleaning

ঘুরবে ভাগ্যের চাকা, দীপাবলির আগে ঘর পরিষ্কার করতে গিয়ে এই ৪ জিনিস পেলেই কেল্লাফতে!

ঘর পরিষ্কারের কাজ কষ্টকর হলেও এই চার জিনিস পেলে জানবেন আপনার পরিশ্রম কাজে লেগেছে।
Sayani Sen
06:30 PM Nov 01, 2026 IST
ঘর পরিষ্কারের কাজ কষ্টকর হলেও এই চার জিনিস পেলে জানবেন আপনার পরিশ্রম কাজে লেগেছে।
ছবি: সংগৃহীত

যেকোনও উৎসবের আগেই ঘর সাফসুতরো করা হয়। সামনেই আবার দীপাবলি। নিশ্চয়ই ঘর পরিষ্কার করবেন আপনিও। এই বিশেষ দিনে আবার অনেক বাড়িতে লক্ষ্মীপুজোও হয়। আর ঘর পরিষ্কার না করে পুজো অসম্ভব। তাই কোমর বেঁধে ঘর পরিষ্কারের কাজে লেগে পড়ুন। পরিষ্কারের কাজ কষ্টকর হলেও এই চার জিনিস পেলে জানবেন আপনার পরিশ্রম কাজে লেগেছে। আপনার ভাগ্যের চাকা ঘুরতে চলেছে দ্রুত।

বাড়ি পরিষ্কারের সময় কোথাও টাকা কিংবা পয়সা পাওয়া শুভ লক্ষ্মণ। বুঝতে হবে দেবী লক্ষ্মীর কৃপায় ঘুরতে চলেছে আপনার ভাগ্যের চাকা। কেউ কেউ বলেন, কোথাও কোনও আটকে থাকা টাকা পেতে পারেন। আবার আপনার বেতন বৃদ্ধির সম্ভাবনাও থাকে। যাঁরা ব্যবসা করেন, তাঁদেরও শ্রীবৃদ্ধির লক্ষ্মণ আচমকা টাকাপয়সা খুঁজে পাওয়া। টাকা কিংবা পয়সা যেটি খুঁজে পেলেন, সেটি খরচ করবেন না। একটি লাল কাপড়ে মুড়ে আপনি যেখানে টাকাপয়সা রাখেন সেখানে রেখে দিন।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

বাড়ি পরিষ্কার করতে গিয়ে শঙ্খ কিংবা কড়ি পাওয়াও অত্যন্ত শুভ। এগুলি দেবী লক্ষ্মীর প্রিয়। তাই যাঁরা এসব খুঁজে পান, তাঁরাও ধনদেবীর সুনজরে পড়েন। আয় বৃদ্ধি হয়।

শ্রীকৃষ্ণের সঙ্গে ময়ূরের পালক সম্পর্কযুক্ত। এটিও খুঁজে পাওয়া অত্যন্ত শুভ। ময়ূরের পালক পেলে বাড়ি থেকে সমস্ত নেতিবাচক শক্তি দূর হয়। শত্রুর বিনাশ হয়। ইতিবাচকতায় ভরে ওঠে আপনার সংসার।

লাল রঙের কাপড় খুঁজে পাওয়াও অত্যন্ত শুভ। কারণ, লাল রং শক্তি, বিশ্বাসের প্রতীক। অনেকেই বিশ্বাস করেন, ঘর পরিষ্কারের সময় যাঁরা লাল কাপড় পান তাঁদের দাম্পত্য জীবন আরও মধুর হয়। দম্পতির সমস্ত বাসনাও খুব দ্রুত পূরণ হয় বলেই বিশ্বাস।

আগামী রবিবারই কালীপুজো। তাই আর দেরি করবেন না যত তাড়াতাড়ি সম্ভব ঘর পরিষ্কারে মন দিন।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Kali Puja 2026
Advertisement
Tags :
Kali Puja 2026

নিয়মিত খবরে থাকতে ফলো করুন