নেলপলিশে বন্ধ্যাত্বের আশঙ্কা, পুজোর সময় নখ রাঙানোর আগে কী দেখে নিতে ভুলবেন না
অনেক সাজগোজের পরেও নেলপলিশ যদি এবড়ো খেবড়ো হয়ে থাকে, তবে মনটা কেমন খুঁতখুঁত করে তাই না?
Sayani Sen
11:04 PM Sep 16, 2026 IST
-
-
তবে সেই নেলপলিশের সুন্দর রঙের আড়ালেই নাকি লুকিয়ে রয়েছে নানারকম প্রাণঘাতী রোগের বীজ। গবেষণা অনুযায়ী, নেলপলিশ থেকে নেলজেল - সব কিছুই প্রায় সমানভাবে ক্ষতিকারণ। নেলপলিশে থাকা উপকরণ থেকে নখের ক্ষতি তো হচ্ছেই। অন্যান্য বড় বড় রোগের ঝুঁকিও এড়ানো যাচ্ছে না।
-
নখে থাকা ক্ষতিকারক নেলপলিশ পেটে গেলে ক্যানসারের মতো মারণ রোগও আপনার শরীরে বাসা বাঁধতে পারে। আবার বন্ধ্যাত্বের মতো সমস্যাও দেখা দিতে পারে। তাই পুজোয় নেলপলিশ কেনাকাটির ক্ষেত্রে বেশ কয়েকটি বিষয় মাথায় রাখতেই হবে। নইলে হতে পারে চরম বিপদ।
-
নেলপলিশে থাকা ফরম্যালডিহাইড সবচেয়ে বেশি বিপদ ডেকে আনে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটি 'গ্রুপ ১ হিউম্যান কার্সিনোজেন' বলে। এই উপাদানটি নখ থেকে পেটে যায়। তার ফলে পেটের সমস্যা দেখা দিতে পারে। এছাড়া শ্বাস প্রশ্বাসের মাধ্যমে শরীরে যাওয়ার ফলে ন্যাসোফ্যারিঞ্জিয়াল ক্যানসার হতে পারে। তাই এই উপাদানটি থাকলে ওই ধরনের নেলপলিশ না ব্যবহার করাই ভালো।
-
নেলপলিশ টলুইন নামে আরও একটি ক্ষতিকারক উপাদান ব্যবহার করা হয়। যা নেলপলিশ মসৃণ করতে সহযোগিতা করে। এটি স্নায়ুতন্ত্রে ক্ষতিকর প্রভাব ফেলে। এই টলুইন থাকা নেলপলিশ দিনের পর দিন ব্যবগার করলে মাথাঘোরা, ক্লান্তি দেখা দিতে পারে। শুধু তাই নয় দীর্ঘমেয়াদি ব্যবহারের ফলে বন্ধ্যাত্বের মতো জটিল সমস্যাও দেখা দিতে পারে।
-
অনেক নেলপলিশে ট্রাইফিনাইল ফসফেট এবং জাইলিন অতিরিক্ত মাত্রায় ব্যবহার করা হয়। যার ফলে নেলপলিশ দিনের পর দিন নখে প্রায় অক্ষত অবস্থায় থেকে যায়। আর আমরা ভাবি, নেলপলিশের গুণগত মান কতই না ভালো। তবে এই ধরনের নেলপলিশ নাকি শরীরের জন্য বেশ ক্ষতিকারক। এই উপাদানের ফলে দ্রুত রক্ত শোষিত হতে পারে। ক্যানসারের আশঙ্কাও বেড়ে যায় বেশ কয়েক গুণ।
-
ডাইবিউটাইল থ্যালেট দেওয়া নেলপলিশ দীর্ঘস্থায়ী হয়। এছাড়া নেলপলিশ অনেক বেশি মসৃণ হয়। এই রাসায়নিকটি আবার হরমোনের ভারসাম্যকে নষ্ট করে দেয়। এটিও ক্যানসারের কারণ হয়ে উঠতে পারে।
-
তাই নেলপলিশ কেনার ক্ষেত্রে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতেই হবে। প্রথমেই দেখা নেওয়া প্রয়োজন নেলপলিশে কী কী উপাদান রয়েছে। টক্সিন থাকলে সেই নেলপলিশ না নেওয়াই ভালো। তাতে শারীরিক ক্ষতির সম্ভাবনা একধাক্কায় কমে যায় বেশ খানিকটা।
-
আমরা খাবার জিনিসপত্র কিংবা অন্যান্য প্রসাধনীর ক্ষেত্রে মেয়াদ উত্তীর্ণ কিনা দেখে নিই। তবে নেলপলিশের ক্ষেত্রে আমাদের এ বিষয়ে যথেষ্ট উদাসীনতা রয়েছে। আর এই উদাসীন ভঙ্গিমায় নেলপলিশ কিনবেন না। মেয়াদ উত্তীর্ণ কিনা যাচাই করে তবে কিনুন।
-
শারীরিক সমস্যা এড়াতে দীর্ঘদিন একটানা একইরকম নেলপলিশ পরে থাকবেন না। তাতে নখের রং পরিবর্তন এবং কোণ ভেঙে যাওয়ার সমস্যা দেখা দিতে পারে। তাই সপ্তাহে একবার রিমুভার দিয়ে প্রতিটি নখের নেলপলিশ তুলে ফেলুন। কমপক্ষে ২ দিন পর আবার নতুন নেলপলিশ স্ত্রী।
Advertisement
Advertisement