রোগব্যাধি পিছু ছাড়ছে না? ধনতেরাসে স্রেফ এই কাজ করলেই কেল্লাফতে!
Tiyasha Sarkar
সামনেই কালীপুজো। আর কালীপুজোর ঠিক আগে অর্থাৎ ৬ অক্টোবর ধনতেরাস (Dhanteras 2026) অর্থাৎ ধন্বন্তরী পুজো। এই দিনে সোনা, রূপো-সহ যে কোনও ধাতু কেনাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তবে পকেট সহযোগিতা না করলে কেউ কেউ বাসন, নিদেন পক্ষে ঝাঁটা কেনেন। কিন্তু জানেন কি, এই দিন কিন্তু শুধুই ধনসম্পদের জন্য নয়। সুস্বাস্থ্যের পিছনেও ভূমিকা রয়েছে ধনতেরাসের। তার জন্য রয়েছে সহজ উপায়। চলুন আজ জেনে নেওয়া যাক সেগুলোই।
দীর্ঘদিন যদি বাড়ির কেউ অসুস্থ থাকেন তাহলে বাড়ির উত্তর ও উত্তর পূর্বে একটি গ্লাসে জল ভরে রাখুন। এটা সারাবছর করতে পারেন। স্টিল, তামা-সহ যে কোনও ধাতব বা কাঁচের গ্লাসে জল রাখতে পারেন। তবে রুপো, কাচের পাত্রে রাখাই সব থেকে ভালো।
ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, কালীপুজোর ঠিক আগে আয়ুর্বেদের দেবতা ভগবান ধন্বন্তরীর পুজো করা হয়। ওইদিনটিই ধনতেরাস হিসেবে পালন করেন সকলে। শাস্ত্র অনুযায়ী, এই ধন্বন্তরী আরাধনায় মেলে রোগ মুক্তি। তবে এক্ষেত্রে ম্যাজিকের মতো কাজ করে জল। নিশ্চয়ই অবাক হলেন? বলা হয়, ধনতেরাসে বাড়ির একটি নির্দিষ্ট কোনায় পরিষ্কার পানীয় জল রাখা অত্যন্ত শুভ। দীর্ঘদিন যদি বাড়ির কেউ অসুস্থ থাকেন তাহলে বাড়ির উত্তর ও উত্তর পূর্বে একটি গ্লাসে জল ভরে রাখুন। এটা সারাবছর করতে পারেন। প্রতিদিন এই গ্লাসের জল অবশ্যই বদলে দেবেন।
আরও পড়ুন:
এবার নিশ্চয়ই ভাবছেন কীসের গ্লাসে রাখবেন? স্টিল, তামা-সহ যে কোনও ধাতব বা কাঁচের গ্লাসে জল রাখতে পারেন। তবে রুপো, কাচের পাত্রে রাখাই সব থেকে ভালো। তবে হ্যাঁ, রোগমুক্তির জন্য শুধু জল রাখলেই হবে না। চিকিৎসকের পরামর্শ মেনে চলতে হবে।