দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Diwali Vastu Tips

দিওয়ালির আগে ঘর পরিষ্কার করেছেন? বাস্তুশাস্ত্র বলছে, এই ৭ ভুল করলেই সর্বনাশ!

ঘর পরিষ্কার করার আগে সতর্ক হোন।
Tiyasha Sarkar
02:03 PM Nov 04, 2026 IST
ঘর পরিষ্কার করার আগে সতর্ক হোন।
দিওয়ালির আগে ঘর পরিষ্কার করেছেন? এই ৭ ভুল করলেই সর্বনাশ!

উৎসব মানেই নিজেদের পাশাপাশি ঘর-বাড়ি সাজিয়ে তোলা। আর তা যদি হয় আলোর উৎসব অর্থাৎ দীপাবলি, তাহলে তো কথাই নেই! সকলেই সুন্দর করে ঘর পরিষ্কার করে তা সাজিয়ে তোলেন বাহারি আলোয়। কিন্তু জানেন কি, যতই পরিষ্কার করেন না কেন, কয়েকটি ভুলে ঘটতে পারে অনর্থ। চলুন আজ জেনে নেওয়া যাক, ইন্ডিয়ান ইন্সটিটিউশন অব বৈদিক সায়েন্স অনুযায়ী, কোন ৭ টি ভুল করলেই ঘটতে পারে বিপত্তি।

১. দীপাবলির আগে স্বাভাবিকভাবেই সকলে ঘর, রান্নাঘর পরিষ্কার করেন। কিন্তু সব বাড়িতেই এমন জায়গা থাকে সেখানে জিনিসপত্র মজুত করে রাখা হয়। তার মধ্যে সবটা যে প্রয়োজনীয়, তা একেবারেই নয়। বাড়ি পরিষ্কারের পাশাপাশি সরিয়ে ফেলুন সেই সব অপ্রয়োজনীয় জিনিস। অযথা আবর্জনা জমিয়ে রাখবেন না।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

২. বলা হয়, দেবী লক্ষ্মীকে স্বাগত জানানোর ক্ষেত্রে বাড়ির প্রধান প্রবেশদ্বারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বিশেষজ্ঞরা পরামর্শ দেন, প্রবেশদ্বার যেন অগোছালো বা অন্ধকারাচ্ছন্ন না থাকে। তাই প্রবেশদ্বার পরিষ্কার পরিচ্ছন্ন করে তা সুন্দর আলোয় সাজিয়ে তুলুন। সম্ভব হলে সদর দরজায় রঙ্গোলির ব্যবস্থা করুন।

৩. জিনিস পত্র ভেঙে গেলেও দেখা যায় দিনের পর দিন তা পড়ে রয়েছে ঘরেই। এর নেপথ্যে কোনও কারণ নেই। খানিকটা অলসতার কারণেই ভাঙাচোরা জিনিস ঘরে রেখে দেন অধিকাংশ। দীপাবলির আগে এসব জিনিস সরিয়ে ফেলুন।

উৎসবের মরশুমে ঘর পরিষ্কার করেছেন? দীপাবলির আগে এই ৭ ভুল করলেই সর্বনাশ!

৪. উৎসবের সময় ঘর পরিষ্কারের পাশাপাশি রান্নাঘর ও বাথরুমের দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন। পাশাপাশি গ্যাসওভেন পরিষ্কার, তাতে কোথাও কোনও ছিদ্র বা লিক আছে কি না, তা পরীক্ষা করে দেখা দরকার। সমস্যা থাকলে উৎসবের আগেই তা সারিয়ে ফেলতে হবে।

৫. দীপাবলির সময় সকলেই ঠাকুরঘরকে সুন্দর করে সাজিয়ে তোলেন। তবে সাজাতে গিয়ে জায়গাটিকে ঘিঞ্জি করে তুলবেন না। পুজোর স্থানটি যেন খোলামেলা থাকে। ব্যবহার করুন উজ্জ্বল রং।

৬. লোককথা অনুযায়ী, দীপাবলির দিন সূর্যাস্তের পর ঘর ঝাড়ু দেওয়া অশুভ। এই কথাটি মেনে চলুন। দিনের আলো থাকতে থাকতে ঘর পরিষ্কার করে ফেলুন।

৭. দীপাবলির সাজসজ্জার ক্ষেত্রে উজ্জ্বল রঙ ব্যবহার করুন। পুজোর জায়গায় অনুজ্জ্বল বা গাঢ় রঙ ভুলেও ব্যবহার করবেন না। পুজোর টেবিলে একটি উজ্জ্বল রঙের কাপড় বিছিয়ে দিন। সেই সঙ্গে রাখুন তাজা গাঁদা ফুল এবং আরও কিছু প্রদীপ।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Home DecorKali Puja 2026Vastu Tips
Advertisement
Tags :
Home DecorKali Puja 2026Vastu Tips

নিয়মিত খবরে থাকতে ফলো করুন