তর্পণ না করলেও মহালয়ায় এই নিয়মগুলি মানতেই হবে, জেনে নিন কোন কাজ করবেন না
সারাবছর সুখেশান্তিতে বাঁচার জন্য কিছু নিয়মকানুন মানা প্রয়োজন।
Sayani Sen
07:05 PM Oct 09, 2026 IST
Advertisement
মহালয়া তিথিতে পিতৃপুরুষের উদ্দেশে গঙ্গায় তর্পণ করবেন অনেকেই। তবে কথিত আছে, তর্পণ করুন আর না করুন, সারাবছর সুখেশান্তিতে বাঁচার জন্য কিছু নিয়মকানুন এদিন মানা প্রয়োজন। জেনে নিন মহালয়ার পুণ্যলগ্নে কী করবেন আর কোন কাজ ভুলেও করবেন না।
চলুন প্রথমেই জেনে নেওয়া যাক জীবনে সুখী হতে চাইলে মহালয়ায় কোন কাজগুলি ভুলেও করবেন না:
Advertisement
আরও পড়ুন:
- মহালয়ার দিন কোনও শুভকাজের শুরু না করাই ভাল। যেমন এই দিনটিতে কারও বিয়ের কথা বলবেন না। বাড়ি, গাড়িও না কেনাই ভাল। এদিন ব্যবসার সূচনা করাও উচিত নয়।
- এদিনটিতে আমিষ খাওয়া উচিত নয়।
- প্রিয়জনের ছবির সামনেও আমিষ খাবার দেবেন না।
- যিনি তর্পণ করবেন তিনি এদিনটিতে ভুলেও চুলদাঁড়ি কাটবেন না।
- মহালয়ায় ধূমপান কিংবা মদ্যপান করাও উচিত নয়।
এবার জেনে নেওয়া যাক মহালয়ায় কোন কাজ অবশ্যই করা উচিত:
- বেশ ভোরবেলা এদিন ঘুম থেকে উঠে পড়ুন।
- পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ যাঁরা করবেন তাঁরা অবশ্যই ধুতি পরবেন। পারলে ভোরবেলাই যান গঙ্গার ঘাটে। অবশ্যই খালিপেটে তর্পণ করবেন।
- যাঁরা তর্পণ করতে পারবেন না, তাঁরা পিতৃপুরুষের ছবিতে মাল্যদান করে প্রিয় খাবার দিতে পারেন।
- পারলে এই দিনটিতে দানধ্যান করুন। দরিদ্রদের খাবার কিংবা পোশাক দিতেই পারেন।
- পশুপাখিদের খাবার খাওয়াতে পারেন।
- বিষ্ণুর নাম জপ করতে পারেন। এছাড়া রামায়ণ, মহাভারত অথবা গীতা পাঠ করতে পারেন।
বিশেষজ্ঞদের কথা অনুযায়ী এই নিয়মগুলি মানুন। তাতে সারাবছর জীবনের পথ হবে আরও মসৃণ। আপনার গৃহকোণ হয়ে উঠবে আরও সুন্দর।
Advertisement