দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Pitru paksha

পিতৃপক্ষ নাকি দেবীপক্ষে ঘর পরিষ্কার করা উচিত? জেনে নিন কী বলছে শাস্ত্র

মহালয়ার আগে ঘর থেকে কোন সামগ্রী ফেলে দেওয়া উচিত?
Sayani Sen
09:29 PM Oct 08, 2026 IST
মহালয়ার আগে ঘর থেকে কোন সামগ্রী ফেলে দেওয়া উচিত?
ছবি: সংগৃহীত

উৎসবের সময় নিজেকে সাজিয়ে তুলতে কত কিছুই না করি আমরা। ঘরকেও সাজিয়ে তোলাই রীতি। ধুলো ময়লা পরিষ্কার করে ঘরকে একেবারে ঝকঝকে করে তোলা হয়।  কেউ কেউ আবার ঘরকে একেবারে নতুন রূপও দেন। দুর্গাপুজোর আগেই শুরু হয় ঘর পরিষ্কারের পালা। তবে প্রশ্ন একটাই, পিতৃপক্ষে আদৌ ঘর পরিষ্কার করা যায়। নাকি পিতৃপক্ষের শেষে অর্থাৎ মহালয়ার পরই ঘর পরিষ্কার করতে হয়। তা নিয়ে সংশয় দানা বেঁধেছে। আপনিও কী করবেন বুঝতে পারছেন না, তবে জেনে নিন কী বলছে শাস্ত্র।

শাস্ত্রজ্ঞদের মতে, পিতৃপক্ষ নিয়ে নানা ভুল ধারণা রয়েছে প্রায় সকলেরই। সেই ভ্রান্ত ধারণা অনুযায়ী, কেউ কেউ ঘর পরিষ্কার করতে চান না। কারণ, এই সময় পিতৃপুরুষদের জল দেওয়া হয় বলে সেই সময় ঝুল পরিষ্কার করেন না বহু গৃহস্থ। অনেকেই বিশ্বাস করেন মহালয়ার পর ঘর পরিষ্কার করা যায়। তাতে নাকি কোনও অমঙ্গল হয় না। তাই আপনার হাতে সময় থাকলে মহালয়ার আগেও ঘর পরিষ্কার করে নিতে পারেন।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

আগামী ১০ অক্টোবর, শনিবার পালিত হবে সর্বপিতৃ অমাবস্যা বা মহালয়া। এটিই পিতৃপক্ষের অন্তিম লগ্ন। যাঁদের পূর্বপুরুষদের প্রয়াণের নির্দিষ্ট তিথি বা সময় জানা নেই, শাস্ত্রমতে এই সর্বপিতৃ অমাবস্যাতেই তর্পণ ও শ্রাদ্ধকর্ম সম্পাদন করতে পারেন। তাতে সমপরিমাণ পুণ্য মেলে। মহালয়ার আগে ঘর থেকে কিছু জিনিসপত্র অবশ্যই ফেলে দেওয়া উচিত। তাতে ফিরবে সৌভাগ্য। বন্ধ থাকা ঘড়ি, ভাঙা বাসন, ছেঁড়া জামাকাপড়, পুরনো লোহার ভাঙা জিনিস ফেলে দিন। তাতে নেতিবাচক শক্তি দূর করে। ইতিবাচক শক্তিতে ভরবে জীবন।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Durga Puja 2026Durga Puja Lifestyle
Advertisement
Tags :
Durga Puja 2026Durga Puja Lifestyle

নিয়মিত খবরে থাকতে ফলো করুন