দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Chandaka-Dampara wildlife sanctuary

পুজোয় পুরী যাওয়ার পথে একরাত কাটুক জঙ্গলে, সাফারিতে দেখা পেতে পারেন হাতিরও

জেনে নিন কীভাবে পৌঁছবেন ওই জায়গাটিতে।
Sayani Sen
11:33 PM Oct 01, 2026 IST
জেনে নিন কীভাবে পৌঁছবেন ওই জায়গাটিতে।
ছবি: সংগৃহীত

বাঙালির হাতে ছোট্ট ছুটি মানেই দিঘা-পুরী কিংবা দার্জিলিঙের উদ্দেশে বেরিয়ে পড়া। এক জীবনে ঠিক কতবার যে পুরী যাওয়া হয়েছে, তা বোধহয় অনেকেই ঠিকমতো হিসাব কষে বলতেও পারবেন না। তবে এবার পুজোর ছুটিতে পরিকল্পনা না হয় করুন একটু অন্যরকম। জগন্নাথের দর্শনের আগে জলে, জঙ্গলে না হয় কাটান একটি রাত। কপাল ভালো থাকলে দেখা মিলতে পারে বুনো হাতিরও।

কথা হচ্ছে ভুবনেশ্বরের চন্দকা-ডাম্পারা নিয়ে। ভুবনেশ্বর শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে অবস্থিত এই জঙ্গল। এটি আসলে হাতির আবাসস্থল। এছাড়া নানারকমের পাখির দেখাও মিলতে পারে। এই অভয়ারণ্যের মধ্যেই রয়েছে দেরাস বাঁধ। সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জলাধার ঘুরে দেখতে পারেন। চাইলে আপনি জঙ্গলে জিপ সাফারি করতে পারেন। দেরাস থেকে গোদিবাড়ি পর্যন্ত জিপ সাফারিতে সময় লাগবে ১-২ ঘণ্টা। জঙ্গলের মধ্যে হাইকিং করে বাঁধের ধারেও পৌঁছতে পারেন। জিপের বদলে সাইকেল ভাড়াও নিতে পারেন। বাঁধের ধারে সাইকেল চালিয়ে ঘুরে বেড়ালেও মন্দ লাগবে না। এছাড়া ওয়াচটাওয়ারে উঠে গোটা এলাকা দেখতে পারেন। সবমিলিয়ে ছোট্ট ছুটি জমে যাবে।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

চলুন এবার জেনে নেওয়া যাক কীভাবে পৌঁছবেন চন্দকা-ডাম্পারায়?

এখানে দু'টি নেচার ক্যাম্প রয়েছে দেরাস এবং গোদিবাড়ি। সেখানেই আপনি রাত্রিবাস করতে পারেন। তাই আর দেরি করবেন না। পুজোর ছুটিতে বেড়াতে যাওয়ার পরিকল্পনা শুরু করুন আজই।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Durga Puja 2026Durga Puja Travel
Advertisement
Tags :
Durga Puja 2026Durga Puja Travel

নিয়মিত খবরে থাকতে ফলো করুন