তৃতীয় বিয়েতে 'লাভ জেহাদ' বিতর্ক! মৌলবিদের 'ফতোয়া' উড়িয়ে গৌরীর সঙ্গে করবা চৌথ পালন আমির খানের
Sandipta Bhanja
গত জুলাই মাসে আমির খানের তৃতীয় বিবাহ অভিযান নিয়ে উত্তাল হয়েছিল আসমুদ্রহিমাচল। পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের সাক্ষী রেখে 'স্পেশাল ম্যারেজ অ্যাক্ট'-এ গৌরী স্প্র্যাটের সঙ্গে আইনি বিয়ে সেরেছিলেন ষাটোর্ধ্ব সুপারস্টার। তারপর কম বিতর্কে পড়তে হয়নি বলিউডের 'মিস্টার পারফেকশনিস্ট'কে। কেন বারবার হিন্দু নারীর সঙ্গেই বৈবাহিক সম্পর্ক? প্রশ্ন তুলে বলিউড অভিনেতার বিরুদ্ধে 'লাভ জেহাদ'-এর অভিযোগ এনেছিল বজরং দল। আক্রমণ শানিয়েছিল বিজেপি, শিব সেনার নেতারাও। এমনকী শরিয়াত আইন লঙ্ঘনের অভিযোগে মুসলিম পার্সোনাল দারুল ইফতার 'ফতোয়া'র মুখেও পড়তে হয়েছে আমির খানকে। তবে মৌলবিদের রক্তচক্ষুকে বুড়ো আঙুল দেখিয়ে নতুন স্ত্রী গৌরী স্প্র্যাটের সঙ্গে সাদরে করবা চৌথ উদযাপন করলেন আমির খান (Aamir Khan)।
এর আগে দুই স্ত্রী রীনা দত্ত কিংবা কিরণ রাওয়ের সঙ্গে প্রকাশ্যে এহেন রীতি পালনে দেখা যায়নি আমিরকে। তবে এবার তৃতীয় স্ত্রী গৌরীর সঙ্গে করবা চৌথ উদযাপনে শামিল হতেই অভিনেতাকে ছেঁকে ধরেছিলেন ফটোশিকারীরা।
তিথি অনুযায়ী বৃহস্পতিবার ছিল করবা চৌথ। স্বামীর মঙ্গলকামনায় ফি বছর অনিল কাপুরের বাসভবনে ধুমধাম করে তারকাপত্নীরা এই বিশেষ রীতি পালন করেন। অনিলের স্ত্রী সুনীতা কাপুরের আমন্ত্রণে হাজির হন মায়ানগরীর অনেকেই। এবারও তার অন্যথা হয়নি। শিল্পা শেট্টি, সোনম কাপুর, রিধিমা কাপুর সাহানি, মহিপ কাপুর থেকে ভাবনা পাণ্ডে, নীলম কোঠারী, গীতা বসরা, শাহিদপত্নী মীরা রাজপুত, তাহিরা কাশ্যপ, মিনি মাথুররা পৌঁছে গিয়েছিলেন করবা চৌথের পুজোয়। এদিন এখানেই স্ত্রী গৌরী স্প্র্যাটকে নিয়ে হাজির হন আমির খান। তৃতীয় বিয়ের পর প্রথম করবা চৌথ উদযাপন। তাই অনিল কাপুর এবং সুনীতার আমন্ত্রণে স্ত্রীকে নিয়ে হাজির হয়েছিলেন সেখানে।
আরও পড়ুন:
অনিলের বাংলোর সিংহদুয়ারে নবদম্পতিকে দেখে সেই বিরল মুহূর্ত ক্যামেরাবন্দি করার সুযোগ হাতছাড়া করেননি পাপারাজ্জিরা। কারণ এই প্রথমবার করবা চৌথের অনুষ্ঠানে 'মিস্টার পারফেকশনিস্ট'। এর আগে দুই স্ত্রী রীনা দত্ত কিংবা কিরণ রাওয়ের সঙ্গে প্রকাশ্যে এহেন রীতি পালনে দেখা যায়নি আমিরকে। তবে এবার তৃতীয় স্ত্রী গৌরীর সঙ্গে করবা চৌথ উদযাপনে শামিল হতেই অভিনেতাকে ছেঁকে ধরেছিলেন ফটোশিকারীরা। স্ত্রীর হাত ধরে, হাসিমুখে অনিল কাপুরের বাংলোয় প্রবেশ করতে দেখা যায় আমির খানকে।
প্রসঙ্গত, লাগাতার কটাক্ষ, সমালোচনার ঝড়ের মাঝে এর আগে যদিও আমির জানিয়েছিলেন যে, তাঁর আগের দুই স্ত্রী হিন্দু ধর্মাবলম্বী হলেও তৃতীয় স্ত্রী গৌরী আদতে খ্রিস্টান, তবে তাতেও বিতর্ক থামেনি। 'মিস্টার পারফেকশনিস্ট'-এর বিরুদ্ধে ওঠা লাভ জেহাদ ইস্যু ক্রমাগত দাবানলের আকার ধারণ করে। এবার বিতর্ক উড়িয়ে হিন্দু রীতি অনুযায়ী করবা চৌথ উদযাপন করলেন আমির-গৌরী।