দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Desu 7

'নাতি' দেবকে জড়িয়ে বৃদ্ধা ভক্তের চুমু, শিলিগুড়ির মঞ্চে ফিরল জিৎ-'দেশু'র নস্ট্যালজিয়া

বৃদ্ধা অনুরাগীর সঙ্গে আবেগঘন মুহূর্তকে ছাপিয়ে ফিরল দেব ও জিৎ গঙ্গোপাধ্যায় জুটির সেই পুরনো আবেগ।
Kasturi Kundu
05:12 PM Oct 05, 2026 IST
বৃদ্ধা অনুরাগীর সঙ্গে আবেগঘন মুহূর্তকে ছাপিয়ে ফিরল দেব ও জিৎ গঙ্গোপাধ্যায় জুটির সেই পুরনো আবেগ।
বৃদ্ধা ভক্তের স্নেহের চুমু দেবকে। ছবি: সোশাল মিডিয়া

আর মাত্র দশ দিনের অপেক্ষা। ১৬ অক্টোবর বিগ ফ্রাই ডে রিলিজ ‘দেশু ৭’ (Desu 7)। তার আগে দেশের বিভিন্নপ্রান্তে ছবির প্রচারে ব্যস্ত দেব (Dev), শুভশ্রী। ত্রিপুরা থেকে শ্রীরামপুর যেখানেই যাচ্ছেন দেশুকে ঘিরে ভক্তদের বেনজির উন্মদনা সত্যিই বাংলা ইন্ডাস্ট্রির বিরল দৃশ্য। ৪ অক্টোবর রবিবাসরীয় ছুটির মেজাজে দেশু পৌঁছে গিয়েছিলেন শিলিগুড়িতে। সেখানেও তৈরি হল এক ঐতিহাসিক মুহূর্ত! ৮০ বছরের এক মহিলাভক্ত মঞ্চে উঠে দেবকে জড়িয়ে মাথায় হাত বুলিয়ে গালে এঁকে দিলেন স্নেহের চুম্বন। দুনিয়ার কাছে দেব সুপারস্টার, মেগাস্টার কিন্তু তাঁর কাছে আদরের নাতি। তাই দেবের জন্য বিশেষ ফটোফ্রেম উপহারও নিয়ে এসেছিলেন। কিছুক্ষণের জন্য 'দেশু ৭'য়ের প্রচারে উত্তরবঙ্গের মানুষ সেই আবেগঘন মুহূর্তের সাক্ষী ছিলেন।

বৃদ্ধ মহিলাভক্তের হাত ধরে মঞ্চে উঠতে সাহায্য করেছেন লেডি 'সুপারস্টার' শুভশ্রী। দেবকে ছুঁয়ে দেখা তো দূর অস্ত, এক ঝলক দেখার জন্য মাথার ঘাম পায়ে ফেলেন ভক্তরা। কিন্তু, এদিন শিলিগুড়িতে 'দেশু ৭'-এর প্রচারে 'নাতি' দেবকে স্নেহমাখা হাতে ছোঁয়া নিঃসন্দেহে তাঁর কাছে পরম প্রাপ্তি। উপস্থিত সংবাদমাধ্যমের সামনে এক গাল হেসে বলেন, অসুস্থ সত্ত্বেও শুধুমাত্র দেবের জন্যই এসেছেন। দেবকে নিজের নাতির মতো ভালোবাসেন। পা ছুঁয়ে প্রণাম করেন দেবও।হৃদয়ছোঁয়া মুহূর্তের ভিডিও দাবানলের গতিতে ছড়িয়ে পড়ছে নেটভুবনে। ভক্তের প্রতি দেবের এই সম্মান আরও একবার অনুরাগীদের হৃদয়ে দাগ কাটল তা বলাই বাহুল্য। 

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

বৃদ্ধা অনুরাগীর সঙ্গে আবেগঘন মুহূর্তকে ছাপিয়ে ফিরল দেব ও জিৎ গঙ্গোপাধ্যায় জুটির নস্ট্যালজিয়া। শিলিগুড়িতে ছবির প্রচারেই 'দেশু ৭'-এর নতুন গান 'আমার সবকিছুতেই' উদ্বোধন করলেন। জিৎ গঙ্গোপাধ্যায়ের কণ্ঠে ফিরল 'দেশু' জুটির নস্ট্যালজিয়া। দেব, শুভশ্রী যখন বাংলা ইন্ডাস্ট্রি কাঁপাচ্ছেন সেখানে জিতের একটা বিরাট ভূমিকা ছিল সে কথা অনস্বীকার্য। 

একসময় দেব-শুভশ্রী জুটির একাধিক জনপ্রিয় গানে জিৎ গাঙ্গুলির কণ্ঠ এবং সুর দর্শকের মনে আলাদা ছাপ রেখে গিয়েছে। 'ঘুম ঘুম এই চোখে', 'মন তোকে দিলাম', 'স্বপ্ন নীল', 'মালা রে'-এর মতো গানে আরও একবার দেব, শুভশ্রী, জিৎ গঙ্গোপাধ্যায়ের আবেগের প্রত্যাবর্তন তা বললে অত্যুক্তি হবে না। শিলিগুড়ির মঞ্চ থেকে জিৎকে ফোন করে দর্শকের প্রতিক্রিয়া শুনিয়েছেন দেব। 

 

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
DevSubhashree Ganguly
Advertisement
Tags :
DevSubhashree Ganguly

নিয়মিত খবরে থাকতে ফলো করুন