'পাকিস্তানি গুপ্তচর থেকে ভারতীয় দেশপ্রেমিক', সময় রায়নাদের রসিকতায় মারাত্মক চটলেন আদনান শামি!
Sandipta Bhanja
২০১৬ সালে নিজের দেশ, ভিটে-মাটি, বন্ধু-স্বজন ছেড়ে পাকিস্তান থেকে ভারতে চলে আসা মোটেই সহজ ছিল না আদনান শামির (Adnan Sami) জন্য। একসময়ে পাক নাগরিকত্ব থাকলেও সুরকার যে মনেপ্রাণে ভারতপ্রেমী, একাধিকবার দৃঢ়কণ্ঠে সেকথা জানিয়েছেন তিনি। পহেলগাঁও সন্ত্রাসের পর যিনি নিজের জন্মভূমির বিরুদ্ধে একের পর এক বোমা ফাটিয়েছিলেন। এবার কিনা সেই গায়ককেই ফের একবার নাগরিকত্ব নিয়ে প্রশ্নের মুখে পড়়তে হল! সময় রায়নার শোয়ে 'পাকিস্তানি গুপ্তচর থেকে ভারতীয় দেশপ্রেমিক' খোঁটা শুনতে হল আদনান শামিকে। গায়ক অবশ্য পালটা জবাবও ছুড়ে দিয়েছেন।
আয়ুষ্মান খুরানা যখন 'উড়তা তীর' ছবিতে নিজের চরিত্রের বর্ণনা দিচ্ছিলেন, ঠিক সেসময়ে কুল্লু ব্যাঙ্গাত্মকভাবে আদনান শামির নাম নেন। যা শুনে আয়ুষ্মান ও প্যানেলের অন্য সদস্যরাও হেসে ফেলেন। আসলে একদশক আগে বহু কাঠখড় পুড়িয়ে পাকিস্তানি থেকে ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন আদনান।
ঠিক কী ঘটেছে? সম্প্রতি 'উড়তা তীর' ছবির প্রচারে সময়ের 'ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট' শোয়ে যোগ দিয়েছিলেন আয়ুষ্মান খুরানা। দিন কয়েক আগেই সংস্লিষ্ট সিনেমার প্রচারঝলক প্রকাশ্যে এসেছে। যেখানে এক পাকিস্তানি গুপ্তচরের চরিত্রে দেখা গিয়েছে আয়ুষ্মানকে। সিনেমার গল্প অনুযায়ী, স্মৃতিভ্রংশ হয়ে যাওয়া ওই পাক গুপ্তচর ভারতে গোপন মিশনে এসে নিজেকে ভারতীয় সিক্রেট এজেন্ট বলে ভাবতে শুরু করেন। আর ছবির এহেন প্রেক্ষাপট নিয়ে বলতে গিয়েই আদনান শামির প্রসঙ্গ টেনে আনেন 'ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট'-এর আরেক কমেডিয়ান কুল্লু। আয়ুষ্মান খুরানা যখন 'উড়তা তীর' ছবিতে নিজের চরিত্রের বর্ণনা দিচ্ছিলেন, ঠিক সেসময়ে কুল্লু ব্যাঙ্গাত্মকভাবে আদনান শামির নাম নেন। যা শুনে আয়ুষ্মান ও প্যানেলের অন্য সদস্যরাও হেসে ফেলেন। আসলে একদশক আগে বহু কাঠখড় পুড়িয়ে পাকিস্তানি থেকে ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন আদনান। আর সময় রায়নার 'ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট' শোয়ে তাঁকে নিয়ে এহেন মন্তব্য নজরে পড়তেই পালটা জবাব ছুড়ে দিয়েছেন তিনি।
আরও পড়ুন:
ভাইরাল ওই ক্লিপ দেখে আদনান শামির মন্তব্য, "আগে আমার কাছ থেকে স্বত্ব কেনো, তারপর নাহয় ছবি বানিও।" আসলে 'পাক গুপ্তচর থেকে ভারতীয় দেশপ্রেমিক হওয়া'র এহেন প্রসঙ্গ উল্লেখ করাতেই পালটা বিদ্রুপবাণ ছুড়েছেন গায়ক।
উল্লেখ্য, ২০১৬ সালে পাকিস্তান ছেড়ে ভারতে চলে আসা মোটেই সহজ ছিল না আদনানের জন্য। নেপথ্যে রয়েছে এক ভয়ঙ্কর কারণ। নিজমুখেই সেকথা শেয়ার করেছিলেন বছর খানেক আগে। আদনান জানান, অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে পাকিস্তানের প্রতি আমার এত বিদ্বেষ কেন? তবে আসল সত্যিটা হচ্ছে পাকিস্তানের মানুষদের উপর আমার কোনও রাগ নেই। ওঁরা আমার সঙ্গে ভালো ব্যবহারই করেছেন। যতক্ষণ আমাকে কেউ ভালবাসেন, আমিও পালটা তাঁকে ভালবাসি। যদিও আমার মূল সমস্যা হচ্ছে ওই দেশের সরকারকে নিয়ে। যাঁরা আমাকে খুব কাছ থেকে চেনেন, তাঁরাই জানেন বহু বছর ধরে সেখানকার প্রশাসনের থেকে আমাকে কী কী সহ্য করতে হয়েছে! সেটা ভুলিনি। যেটা আমার পাকিস্তান ছাড়ার আসল কারণ।’ সেই পোস্টেই আদনান শামি হুঁশিয়ারি দেন, ‘এক দিন সব কুকীর্তি ফাঁস করে দেব। বহু বছর চুপ করেছিলাম। আমি শুধু সঠিক সময়ের অপেক্ষায় রয়েছি। মানুষ এই সব শুনলে চমকে যাবেন!’