দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Aishwarya Rai Bachchan

'৫২-তে মা হচ্ছেন?', প্যারিস ফ্যাশন উইকে কটাক্ষের শিকার ঐশ্বর্য! বচ্চনবধূকে 'মোটা মহিষ' তোপ

ঐশ্বর্য রাই বচ্চনকে ওজন কমানোর চিকিৎসার নিদান নেটভুবনের।
Sandipta Bhanja
05:41 PM Sep 29, 2026 IST
ঐশ্বর্য রাই বচ্চনকে ওজন কমানোর চিকিৎসার নিদান নেটভুবনের।
প্যারিস ফ্যাশন উইকে যোগ দিয়ে কটাক্ষের শিকার ঐশ্বর্য রাই বচ্চন।

দীর্ঘ আড়াই দশক ধরে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব হোক কিংবা ফ্যাশন শোগুলির রেড কার্পেট, ভারতীয় নায়িকা হিসেবে ঐশ্বর্য রাই বচ্চনই (Aishwarya Rai Bachchan) ১৪৪ কোটির দেশের প্রতিনিধিত্ব করে এসেছেন। সেই তালিকায় প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোন কিংবা আলিয়া ভাটের নাম অনেক পরেই জুড়েছে। এমনকী গত দু'দশকে এক বিশেষ প্রসাধনী দ্রব্যের বিজ্ঞাপনী দূত হিসেবে বিশ্বমঞ্চ মাতিয়ে এসেছেন 'রাই সুন্দরী' ঐশ্বর্য। এবারের প্যারিস ফ্যাশন উইকেও তার ব্যতিক্রম ঘটেনি! কিন্তু মার্জার সরণিতে যতই ঝড় তুলুক না কেন পঞ্চাশোর্ধ্ব অভিনেত্রী, নেটভুবনে নীতিপুলিশরা কাটাছেঁড়া শুরু করেছেন ঐশ্বর্য রাই বচ্চনের শরীরী গড়ন নিয়ে।

নিন্দুকদের আতশকাচে বচ্চনবধূর শরীরী গড়ন। দিন কয়েক আগেই ক্যাটরিনা কাইফকে বডি শেমিংয়ের শিকার হতে হয়েছিল। নিন্দুকদের দাবি, মা হওয়ার পর নায়িকা এতটাই মুটিয়ে গিয়েছেন যে তাঁর কেরিয়ার একেবারে শেষ! সেপ্রসঙ্গ টেনেই এবার নেটপাড়ার একাংশ ঐশ্বর্য রাই বচ্চনকে প্রশ্ন ছুড়ে দিয়েছেন, '৫২ বছর বয়সে কি আবার মা হচ্ছেন?'

সোমবার, ২৮ সেপ্টেম্বর আইফেল টাওয়ারের নিকটবর্তী 'প্লেস জোফ্রে'তে আয়োজিত লরিয়াল প্যারিসের 'লে ডেফিলে' অনুষ্ঠানে তিনি অংশ নেন ঐশ্বর্য। যেখানে কাইলি জেনার, সেলিন ডিওন, সিমোন অ্যাশলি, ইভা লঙ্গোরিয়া এবং কারা ডেলিভিঞ্জের মতো বিশ্বখ্যাত তারকাদের সঙ্গে র‍্যাম্পে মাতিয়েছেন। তবে নিন্দুকদের আতশকাচে বচ্চনবধূর শরীরী গড়ন। দিন কয়েক আগেই ক্যাটরিনা কাইফকে বডি শেমিংয়ের শিকার হতে হয়েছিল। নিন্দুকদের দাবি, মা হওয়ার পর নায়িকা এতটাই মুটিয়ে গিয়েছেন যে তাঁর কেরিয়ার একেবারে শেষ! সেপ্রসঙ্গ টেনেই এবার নেটপাড়ার একাংশ ঐশ্বর্য রাই বচ্চনকে প্রশ্ন ছুড়ে দিয়েছেন, '৫২ বছর বয়সে কি আবার মা হচ্ছেন?' কারও বা প্রশ্ন, 'আপনি কি অন্তঃসত্ত্বা?' একাংশ আবার 'মোটা মহিষ' বলেও কুৎসিত আক্রমণ করেছেন। শুধু কি তাই?

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

প্যারিস ফ্যাশন উইকে রাই সুন্দরী। ছবি: সোশাল মিডিয়া

মজার বিষয়, এবার সংশ্লিষ্ট ফ্যাশন শোয়ের ট্যাগলাইনই ছিল 'এক্সপ্রেস ইউর ওয়ার্থ'। অর্থাৎ, 'তুমি যে নিজের কাছে বড্ড দামি'- সেই মন্ত্রই বিশ্বমঞ্চ থেকে ছড়িয়ে দিতে চেয়েছিলেন ঐশ্বর্য-সহ ফ্যাশন শোয়ে যোগ দেওয়া তাবড় তারকারা।

নেটভুবনের একাংশ প্রশ্ন তুলেছেন ঐশ্বর্য রাই বচ্চনের ফ্যাশন সেন্স নিয়েও। তাঁদের কটাক্ষ, 'কী ভয়ানক পোশাক পরেছেন!' কেউ জানতে চেয়েছেন, 'আর কোনও মডেল ছিল না?' একাংশ আবার 'ওজেম্পিক'-এর মাধ্যমে ওজন কমানোর চিকিৎসার নিদান দিয়েছেন। প্যারিস ফ্যাশন উইক থেকে ফাঁস হওয়া ছবি-ভিডিও ভাইরাল হতেই ঐশ্বর্যকে নিয়ে নেটভুবনে কটাক্ষ, সমালোচনার অন্ত নেই। তবে মজার বিষয়, এবার সংশ্লিষ্ট ফ্যাশন শোয়ের ট্যাগলাইনই ছিল 'এক্সপ্রেস ইউর ওয়ার্থ'। অর্থাৎ, 'তুমি যে নিজের কাছে বড্ড দামি'- সেই মন্ত্রই বিশ্বমঞ্চ থেকে ছড়িয়ে দিতে চেয়েছিলেন ঐশ্বর্য-সহ ফ্যাশন শোয়ে যোগ দেওয়া তাবড় তারকারা। কিন্তু সেখানে হাঁটার পরই কিনা 'বডি শেমিং'য়ের শিকার হতে হল প্রাক্তন বিশ্বসুন্দরীকে। অতীতেও অবশ্য শারীরিক গড়ন নিয়ে কটাক্ষের শিকার হতে হয় অভিনেত্রীকে। তবে শেষবার কান মঞ্চে গিয়ে নিন্দুকদের বুড়ো আঙুল দেখিয়ে এক দারুণ বার্তা দিয়েছিলেন ঐশ্বর্য রাই বচ্চন।

নারীদের আত্মবিশ্বাসের পাঠ দিতে বচ্চনবধূর বলেছিলেন, “আমার শরীর, আমার সম্পদ- ভাবতে শিখুন। নিজের মূল্যের সঙ্গে কখনও আপোস করবেন না। নিজেকে নিয়ে কখনও দ্বিধা-দ্বন্দ্বে ভুগবেন না। আত্মবিশ্বাস বজায় রাখুন। দরকারে নিজের জন্য নিজে উঠে দাঁড়িয়ে লড়ুন। কিন্তু কখনও নিজের সাজপোশাক কিংবা লিপস্টিক শেডের দোষ দেবেন না। মনে রাখবেন, রাস্তাঘাটে হেনস্তার শিকার হলে সেটা কখনোই আপনার দোষ নয়।”

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Aishwarya Rai Bachchan
Advertisement
Tags :
Aishwarya Rai Bachchan

নিয়মিত খবরে থাকতে ফলো করুন