'কেবিসি'র সেটে কেলেঙ্কারি! পা পিছলে গুরুতর চোট পেলেন অমিতাভ বচ্চন
Sandipta Bhanja
বিগত কয়েক দশকে অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) আর 'কৌন বনেগা ক্রোড়পতি' যেন একে-অপরের সমার্থক হয়ে উঠেছে। বিগ বি'র লাখ টাকার প্রশ্নোত্তর পর্ব আর জমজমাট গালগল্পের আসর দেখতে মুখিয়ে থাকেন দর্শকমহলও। তবে এবার সংশ্লিষ্ট রিয়ালিটি শোয়ের সেটেই কেলেঙ্কারি কাণ্ড! পিছলে পড়ে গুরুতর চোটে পেলেন অমিতাভ বচ্চন।
বয়সের সঙ্গে অনেকেই কাজের পরিসর কমিয়ে আনেন কিন্তু, স্রোতের বিপরীতে হাঁটতেই স্বচ্ছন্দ শাহেনশা। তাই এই বয়সেও অক্লান্তভাবে 'কৌন বনেগা ক্রোড়পতি'র সঞ্চালনা করে চলেছেন।
বয়স ৮৩ হলেও আজও জেন জি-র সঙ্গে পাল্লা দিয়ে শুটিং ফ্লোর কাঁপাতে সিদ্ধহস্ত শাহেনশা। বয়স যে তাঁর কাছে একটা সংখ্যামাত্র, তা বললে একেবারেই অত্যুক্তি হবে না। বুড়ো হাড়েই সিনেমার পাশাপাশি বিজ্ঞাপন-রিয়ালিটি শোয়ে বাজিমাত করছেন। সোশাল মিডিয়ায় নিত্যদিনের আপডেট শেয়ারেও বিন্দুমাত্র বিলম্ব করেন না তিনি। বার্ধক্যের ক্লান্তি-আলস্য কোনও কিছুই তাঁকে ছুঁতে পারেনি। বরং আজও একটা দিন কাজ না করলে ভালো লাগে না বিগ বি'র। বয়সের সঙ্গে অনেকেই কাজের পরিসর কমিয়ে আনেন কিন্তু, স্রোতের বিপরীতে হাঁটতেই স্বচ্ছন্দ শাহেনশা। তাই এই বয়সেও অক্লান্তভাবে 'কৌন বনেগা ক্রোড়পতি'র সঞ্চালনা করে চলেছেন তিনি। বুধবার সেই রিয়ালিটি শোয়ের মঞ্চেই পা পিছলে গিয়ে গুরুতর চোট পেলেন অমিতাভ বচ্চন।
আরও পড়ুন:
'কৌন বনেগা ক্রোড়পতি ১৮'-এর শুটিং চলাকালীন আচমকা পিছলে হাঁটুতে চোট পান বিগ বি। বুধবারের পর্বে নিজেই একথা জানান তিনি। সাধারণত 'কেবিসি'র মঞ্চের মাঝখানে দাঁড়িয়ে বক্তব্য দিয়েই অনুষ্ঠান শুরু করেন তিনি। কিন্তু এদিনের পর্বে তাঁকে বসে থাকতে দেখা যায়। এরপর অমিতাভ নিজেই বলেন, "আজ আমার হাঁটুতে চোট রয়েছে। গতকাল শুটিংয়ের সময় পা পিছলে পড়ে গিয়ে হাঁটুতে আঘাত পেয়েছি। তাই দাঁড়িয়ে থাকতে অসুবিধাও হচ্ছে।" তবে দর্শকমহলকে আশ্বস্ত করে বিগ বি এও জানান যে, "চোটটা অতটা গুরুতর নয়। খুব শিগগিরি সুস্থ হয়ে উঠব।"
দীর্ঘ ছ'দশকের বেশি সময়ে ইন্ডাস্ট্রিতে একচ্ছত্র আধিপত্য অমিতাভের। বলিউড থেকে দক্ষিণী ছবিতে একচেটিয়া অভিনয় আজও দর্শককে মুগ্ধ করে। সমাজমাধ্যমে যে কোনও বিষয়ে মতপ্রকাশের সঙ্গে পরমার্শদাতা হিসেবেও জুড়ি মেলা ভার। একদিনের কর্মবিরতিতেও বিরক্ত হন বিগ বি। তাই তো চোট পেয়েও 'কেবিসি'র শুটিং চালিয়ে গিয়েছেন সেদিন।