দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Amitabh Bachchan

অমিতাভকে নিয়ে লেখালেখি বন্ধের হুমকি, বিগ বির চ্যালেঞ্জ, 'নিজের সংবাদপত্র ব্লগেই চলে'

ভক্তকে অপমানের জের! অমিতাভের রহস্যময় পোস্ট।
Kasturi Kundu
03:47 PM Oct 30, 2026 IST
ভক্তকে অপমানের জের! অমিতাভের রহস্যময় পোস্ট।
অমিতাভ বচ্চন, ছবি: সোশাল মিডিয়া।

মেগাস্টার অমিতাভ বচ্চনের জন্মদিনে প্রতি বছরের মতো এবছরও ‘জলসা’র বাইরে ছিল ভক্তের ঢল। বাড়ির বাইরে এসে অনুরাগীদের থেকে শুভেচ্ছাবার্তা গ্রহণ করেন বিগ বি। কিন্তু, ভক্তের ভিড়ে এক মহিলা অনুরাগীকে এড়িয়ে যান অমিতাভ (Amitabh Bachchan)! ব্যাস, তারপরই সোশাল মিডিয়ায় নিন্দার ঝড়। বিগ বির এহেন আচরণে ক্ষিপ্ত ভক্তমহল। বিভিন্নমহল থেকে মেগাস্টারের দিকে ধেয়ে এসেছে সমালোচনা। এই ঘটনার পর অমিতাভের মতো সুপারস্টারকে নিয়ে লেখা বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন! তবে এধরনের হুমকিতে তিনি মোটেই বিচলিত নন।

নিজের অবস্থান স্পষ্ট করে রহস্যময় পোস্টে অমিতাভের পালটা হুঁশিয়ারি, তাঁকে নিয়ে লেখা বন্ধ করে দিলেও কোনও সমস্যা নেই। কারণ তাঁর নিজের সংবাদপত্র এখন তাঁর ব্লগেই চলে। একইসঙ্গে জানিয়েছেন, দূরত্ব বাড়লেও অনুরাগীদের প্রতি তাঁর ভালোবাসা, স্নেহ ও সম্মান একটুও কমেনি। 'দাবাং' মেজাজে অমিতাভের চ্য়ালেঞ্জ, 'তোমরা একটা করবে, আমরা ১০০টা করব!' বিগ বি তাঁর ব্লগে লিখেছেন, 'ভেবেছিলাম, দিন তো বদলে গিয়েছে। ২৮ তারিখ পেরিয়ে এখন ২৯। সকালবেলা ল্যাপটপের সামনে বসে আছি। তাই আজকের দিনের কথা লিখে ফেলি, যাতে রাতে লেখার সময় তারিখ বা নম্বর নিয়ে কোনও ভুল না হয়।'

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

বিগ বি

যাঁরা লেখা বন্ধের হুঁশিয়ারি দিয়েছিলেন তাঁদের উদ্দেশে বিগ বির খোঁচা, 'যখন ভক্তরা আমাকে ঘিরে থাকেন সেটা আমার কাছে অত্যন্ত আবেগঘন মুহূর্তে পরিণত হয়। কিন্তু, গত রবিবার আমি আমার অনুরাগীদের মন ভেঙেছি। দূরত্ব তৈরি হয়েছে ঠিকই, কিন্তু তাঁদের প্রতি আমার স্নেহ, ভালোবাসা ও শ্রদ্ধা একটুও কমেনি, আর কোনও দিন কমবেও না।' হুমকির যোগ্য জবাব দিয়ে মেগাস্টার আরও লিখেছেন, 'কেউ ছোট, কেউ বড়, আবার কেউ বেশি ঘুমোতে ভালোবাসে! এবার দেখা যাক, এই বিষয়টি নিয়ে কীভাবে শিরোনাম তৈরি করা হয়! আমাকে ভয় দেখিও না বন্ধু। তোমরা যদি আমাকে নিয়ে লেখা বন্ধ করে দাও, তাতে কোনও সমস্যা নেই। আমার সংবাদপত্র এখন ব্লগেই চলে। তোমরা একটা করবে, আমরা ১০০টা করব!'

অমিতাভ বচ্চন।

ব্লগের প্রায় শেষের দিকে মজার ছলে কড়া বার্তা, 'যাও। নিয়ে এসো তোমার হাতি, ঘোড়া। আমিও নিয়ে আসছি! হাত ঘোড়া পালকি, জয় কানহাইয়া লাল কী! আনন্দে মতে থাকুন।' অমিতাভের এই পোস্ট ঘিরে স্বাভাবিকভাবেই তৈরি হয়েছে কৌতূহল। কাদের উদ্দেশে এই বার্তা, তা অবশ্য স্পষ্ট করেননি অভিনেতা। তবে বিগ বির লেখায় আত্মবিশ্বাস, রসিকতা এবং অনুরাগীদের প্রতি ভালোবাসার বর্হিপ্রকাশ স্পষ্ট।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Amitabh Bachchan
Advertisement
Tags :
Amitabh Bachchan

নিয়মিত খবরে থাকতে ফলো করুন