দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Kolkatay Sherlock

শার্লক হোমস যদি বাঙালি হতেন, কেমন হত? বনি-বিক্রম-অর্ণদের নিয়ে দেখাবেন অরিন্দম শীল

এবার কলকাতার অলি-গলি পথে রহস্যের উদঘাটন করবে শার্লক হোমস। তবে গল্পে টুইস্ট রেখেছেন পরিচালক! কাস্টিংয়েও মহাচমক!
Sandipta Bhanja
09:27 AM Oct 01, 2026 IST
এবার কলকাতার অলি-গলি পথে রহস্যের উদঘাটন করবে শার্লক হোমস। তবে গল্পে টুইস্ট রেখেছেন পরিচালক! কাস্টিংয়েও মহাচমক!
কলকাতায় শার্লক, বনি-বিক্রম-অর্ণদের নিয়ে নতুন ছবির ঘোষণা অরিন্দম শীলের।

শার্লক হোমস যদি বাঙালি হতেন, কেমন হত? স্যর আর্থার কোনান ডয়েলের আইকনিক গোয়েন্দা চরিত্রকে ঘিরে বাঙালি গোয়েন্দাপ্রেমীদের ফ্যান্টাসিও কম নয়। বাঙালিদের নিজস্ব সত্যান্বেষী 'ফেলুদা', 'ব্যোমকেশ' রয়েছেন ঠিকই, তবে শার্লক হোমসকে একজন বাঙালি গোয়েন্দা হিসেবে কেমন লাগবে? সেই কল্পনার জাল সম্ভবত মনে মনে অনেকেই বুনেছেন। আর বাঙালিদের সেই শার্লক ফ্যান্টাসিকেই এবার বাস্তবায়িত করতে চলেছেন অরিন্দম শীল। কারণ এবার কলকাতার অলি-গলি পথে রহস্যের উদঘাটন করবে শার্লক হোমস। তবে গল্পে টুইস্ট রেখেছেন পরিচালক!

'কলকাতায় শার্লক'-এর গল্প সাজানো হয়েছে আজকের কলকাতা এবং শার্লক হোমসের মিথের সঙ্গে যুক্ত এক অন্য সময় এবং অন্য পরিসরের মধ্যে। সেই প্রেক্ষিতে চিত্রনাট্যও সাজানো হয়েছে অতীত-বর্তমানের মিশেলে। পরিচালক অরিন্দম শীলের কথায়, "এই গল্পে আছে এক রহস্য। আছে এক অপরাধ। আছে এক ভিজিলান্তে।..." 

কীরকম? কৌতূহল অমূলক নয়। জানা গিয়েছে, এই সিনেমা এক গোয়েন্দা গল্প হিসেবেই শুরু হবে, তবে ধীরে ধীরে আরও বড় এক জগতের দুয়ার খুলে দেবে। 'কলকাতায় শার্লক' (Kolkatay Sherlock)-এর গল্প সাজানো হয়েছে আজকের কলকাতা এবং শার্লক হোমসের মিথের সঙ্গে যুক্ত এক অন্য সময় এবং অন্য পরিসরের মধ্যে। সেই প্রেক্ষিতে চিত্রনাট্যও সাজানো হয়েছে অতীত-বর্তমানের মিশেলে। পরিচালক অরিন্দম শীলের কথায়, "এই গল্পে আছে এক রহস্য। আছে এক অপরাধ। আছে এক ভিজিলান্তে। আর আছে ন্যায়, সত্য।" সিস্টেম যখন অপরাধীদের শাস্তি দিতে ব্যর্থ হয়, তখন 'স্বঘোষিত ন্যায়বিচারক' থুড়ি, এই ভিজিলান্তেরাই কীভাবে 'মসিহা' হয়ে ওঠে, অরিন্দমের 'কলকাতায় শার্লক' ছবিতে সেই কাহিনিও দেখা যাবে। তবে এখনই এর থেকে বেশি কিছু ভাঙতে চাইছেন না পরিচালক।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

অরিন্দম শীলের নতুন ছবি 'কলকাতায় শার্লক'

এই অবশ্য প্রথম নয়, এর আগেও একাধিক গোয়েন্দা সিনেমা পরিচালনা করেছেন অরিন্দম শীল। অতঃপর রহস্য-রোমাঞ্চের জগতে তাঁর বরাবরই অবাধ বিচরণ। এবার 'কলকাতায় শার্লক' ছবিতে কীভাবে আর্থার কোনান ডয়েলের আইকনিক গোয়েন্দা চরিত্রকে কলকাতার প্রেক্ষাপটে তুলে ধরবেন, সেটাই দেখার অপেক্ষা। অরিন্দম বলছেন, "শার্লক হোমস সারা পৃথিবীর। হয়তো কলকাতারও হতে পারে।" কাস্টিংয়েও মহাচমক! অভিনয়ে রয়েছেন বনি সেনগুপ্ত, বিক্রম চট্টোপাধ্যায়, অনুজয়, অরুণিমা ঘোষ, টনি লাহা রায়, ঊষসী রায়, অর্জুন চক্রবর্তী (সিনিয়র), শুভ্রজিৎ দত্ত, বিশ্বজিৎ চক্রবর্তী, অম্বরীশ ভট্টাচার্য, অরিন্দম শীল, ফিরদৌসী বসু, পৌলমী দাস, সোহাগ সেন, অর্ণ মুখোপাধ্যায়দের মতো একঝাঁক দক্ষ অভিনেতা।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Arindam SilBonny SenguptaEntertainmentTollywoodVikram Chatterjee
Advertisement
Tags :
Arindam SilBonny SenguptaEntertainmentTollywoodVikram Chatterjee

নিয়মিত খবরে থাকতে ফলো করুন