দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Badshah

'আমি ভালো নেই...', 'বিগ বস' থেকে প্রাক্তন স্ত্রী ইশা বেরতেই ভাইরাল বাদশার ভিডিও

সমাজমাধ্যমে বাদশার ভিডিওবার্তা ভাইরাল হতেই কী প্রতিক্রিয়া নেটভুবনের?
Kasturi Kundu
12:42 PM Sep 29, 2026 IST
সমাজমাধ্যমে বাদশার ভিডিওবার্তা ভাইরাল হতেই কী প্রতিক্রিয়া নেটভুবনের?
বিগ বস থেকে ইশা বেরতেই ভিডিওবার্তা বাদশার। ছবি: ইনস্টাগ্রাম

'বিগ বস ২০' থেকে বিদায় নিয়েছেন র‌্যাপার বাদশার (Badshah) প্রাক্তন স্ত্রী তথা পাঞ্জাবি অভিনেত্রী ইশা রিখি। রিয়ালিটি শোয়ের মঞ্চে সদ্য বিবাহবিচ্ছিন্না ইশা ব্যক্তিগত সম্পর্ক নিয়ে মুখ খুললেও খুব একটা কাদা ছোড়ছুড়ি করেননি। সে কথা বলাই বাহুল্য। বিস বগের দুর্গ থেকে বেরতেই সোশাল মিডিয়ায় প্রথম ভিডিও পোস্ট র‌্যাপার বাদশার, যা মুহূর্তে নজর কাড়ে ভক্তদের। দাবানলের গতিতে সমাজমাধ্যমে ভাইরাল হয়ে যায় বাদশার ভিডিওবার্তা।

গলার অবস্থা খুব একটা ভালো নয়, বিষণ্ণ কণ্ঠে অনুরাগীদের ধন্যবাদ জানান। বিচ্ছেদের জন্য ইশা কাঠগড়ায় তুলেছেন বাদশাকে। ইশাভক্তদেরও অভিযোগের তীর গায়কের দিকেই। এমতাবস্থায় যাঁরা বাদশার পাশে থেকেছেন তাঁদের প্রতি ধন্যবাদজ্ঞাপন করেছেন র‌্যাপার। অনুরাগীদের কী বলেছেন বাদশা? ভিডিওবার্তার শুরুতেই সকলের কুশলসংবাদ জানতে চেয়ে বাদশা বলেন, "হ্যালো, কেমন আছেন আপনারা সবাই? আমি শুধু আপনাদের ভালোবাসা, আশীর্বাদ এবং সমর্থনের জন্য ধন্যবাদ জানাতে চাই। এইটুকুই। এই মুহূর্তটা শুধুমাত্র আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য।"

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

খারাপ কণ্ঠস্বরের জন্য ক্ষমা চেয়ে বাদশার সংযোজন, "আমি ভালো নেই। কিন্তু আমি আপনাদের ভালোবাসি।" বিয়ের কয়েকমাসের মধ্যেই বিবাহবিচ্ছেদ ঘোষণা করে আলোচনার কেন্দ্রে বাদশা-ইশা। র‌্যাপারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগও করেছেন ইশা। প্রথম বিয়ে ভাঙার পর দ্বিতীয়বারও সেই একই ঘটনার পুনরাবৃত্তি। স্বাভাবিকভাবেই চর্চায় ব়্যাপার বাদশা। তবে ইনস্টাগ্রামে বাদশার ভিডিওবার্তা শেয়ারের পর বহু অনুরাগী তাঁকে সমর্থন করতে এগিয়ে আসেন। মন শক্ত রাখার পরামর্শ দেন। তবে কয়েকজন নেটিজেনের প্রতিক্রিয়া ছিল ভিন্ন। এক ব্যক্তি লিখেছেন, 'সেন্টি হয়ে গেছেন ভাই আজ।'

নেটপাড়ার অপর এক সদস্য সুর নরম করে বলেছেন, 'ভাই, কোনও ভুল পদক্ষেপ নেবেন না।' এই ভিডিও পোস্টের আগে বাদশা একটি স্টোরিও শেয়ার করেছিলেন। যেখানে 'উইকেন্ড কা ভার' পর্বে সলমন যখন বাদ পড়া প্রতিযোগীর তালিকায় ইশার নাম ঘোষণা করেন তখন তাঁর আত্মবিশ্বাস নিয়ে ভাইজান মজা করার সময় বাদশা হাসেন। যদিও পরক্ষণেই সেই সেই ক্লিপিং সরিয়ে দেন বাদশা।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
BadshahBigg Boss
Advertisement
Tags :
BadshahBigg Boss

নিয়মিত খবরে থাকতে ফলো করুন