দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Salman Khan-Aishwarya Rai

সলমন, ঐশ্বর্যর রোম্যান্টিক মুহূর্ত ভাগ করে করবা চৌথের শুভেচ্ছা, 'অসুস্থ মানসিকতা' বলে বনশালিকে বিঁধল নেটপাড়া

Karwa Chauth Post: 'হাম দিল দে চুকে সনম'-এর দৃশ্য শেয়ার করে করবা চৌথের শুভেচ্ছা জানিয়ে বিপাকে প্রযোজনা সংস্থা।
Kasturi Kundu
11:56 AM Oct 30, 2026 IST
Karwa Chauth Post: 'হাম দিল দে চুকে সনম'-এর দৃশ্য শেয়ার করে করবা চৌথের শুভেচ্ছা জানিয়ে বিপাকে প্রযোজনা সংস্থা।
সলমন-ঐশ্বর্য (বাঁদিকে) বনশালি (ডানদিকে)

সাল ১৯৯৯। সেই বছর মুক্তি পেয়েছিল সঞ্জয়লীলা বনশালি পরিচালিত অন্যতম সেরা ছবি 'হাম দিল দে চুকে সনম'। ইন্ডাস্ট্রির কানাঘুষো, এই ছবির সেটেই শুরু হয়েছিল সলমন (Salman Khan), ঐশ্বর্যর (Aishwarya Rai) প্রেমকাহিনি। যদিও পরে আলাদা হয়ে যায় দুজনের পথ। বর্তমানে সলমন সিঙ্গল থাকলেও বচ্চন পরিবারের বধূ রাই সুন্দরী। সলমনের সঙ্গে সম্পর্ক ভাঙার পর ভাইজানের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছিলেন প্রাক্তন প্রেমিকা। যদিও ঐশ্বর্যর সব অভিযোগ অস্বীকার করেন সলমন। দুজনের মুখ দেখাদেখি যখন বন্ধ, এহেন পরিস্থিতিতে 'হাম দিল দে চুকে সনম'-এর দৃশ্য শেয়ার করে করবা চৌথের (Karwa Chauth) শুভেচ্ছা জানিয়ে বিপাকে প্রযোজনা সংস্থা।

বনশালি প্রোডাকশনসের ইনস্টা হ্যান্ডলে সলমন খান ও ঐশ্বর্য রাইয়ের বেশ কয়েকটি ছবি শেয়ার করা হয়। আর ক্যাপশনে লেখা, 'কিছু ছবি, কিছু স্মৃতি আর ভালোবাসার এক সুন্দর কাহিনি! শুভ করবা চৌথ।' কিন্তু, এই পোস্ট দেখে রেগে কাঁই ঐশ্বর্যর অনুরাগীরা। অতীতের তিক্ততার কথা জেনেও কেন প্রাক্তন প্রেমিকযুগলের ছবি ব্যবহার করা হল, সেই প্রশ্নে সরগরম সোশাল মিডিয়া। বনশালি প্রযোজনা সংস্থার উপর ক্ষোভ উগরে দিয়েছেন রাই সুন্দরীর অনুরাগীরা। একইসঙ্গে সমালোচনার শিকার খোদ বনশালিও।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

ক্ষোভ প্রকাশের জন্য রিডিটের দ্বারস্থ ঐশ্বর্য ভক্তরা। সুর চড়িয়ে এক ব্যক্তি লিখেছেন, 'এই ছবিগুলি যেই ব্যবহার করে থাকুন না কেন অত্যন্ত নিম্ন মানসিকতার পরিচয় দিয়েছেন। করবা চৌথের জন্য এই ছবিগুলি ব্যবহার করার সাহস কীভাবে পেল! তাঁরা ভালো করেই জানতেন, কী করছেন।' অপর একজনের মন্তব্য, 'বনশালি, এবার থামুন ভাই। সব শেষ হয়ে গিয়েছে।' এই পোস্টের নিন্দা করে এক নেটাগরিকের পোস্ট, 'এটা দেখতে সত্যিই বাজে লাগছে।'

SLB's Bhansali Productions posted this on the ocassion of Karwa Chauth
by u/DragonDeninSharkTank in BollyBlindsNGossip

এক নেটিজেনের বনশালিকে খোঁচা, 'পৃথিবীর সবচেয়ে নির্লজ্জ মানুষ।' কেউ আবার বনশালি প্রোডাকশনসের প্রচারের কৌশল বলেও টিপ্পনি কেটেছেন। সহমত সোশালপাড়ার আরও এক সদস্য। তাঁর যুক্তি, 'মুক্তির অপেক্ষায় সঞ্জয়লীলা বনশালির নতুন ছবি 'লাভ অ্যান্ড ওয়ার'। এই পোস্টের কারণে এখন আরও বেশি মানুষ বনশালিকে নিয়ে আলোচনা করবেন। এগুলো অসুস্থ মানসিকতার পরিচয়। অত্যন্ত জঘন্য়।'

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Aishwarya Rai BachchanSalman KhanSanjay Leela Bhansali
Advertisement
Tags :
Aishwarya Rai BachchanSalman KhanSanjay Leela Bhansali

নিয়মিত খবরে থাকতে ফলো করুন