দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Bharat Kaul

'কত টাকা পেলেন?', বিগ বস থেকে ফিরতেই প্রশ্নের মুখে ভরত, জানালেন গোপন কথা!

Bigg Boss Bangla: বিগ বসের প্রতিযোগীরা অংশ নেওয়ার জন্যও মোটা টাকা পান বলেই শোনা যায়।
Tiyasha Sarkar
05:40 PM Nov 01, 2026 IST
Bigg Boss Bangla: বিগ বসের প্রতিযোগীরা অংশ নেওয়ার জন্যও মোটা টাকা পান বলেই শোনা যায়।
অভিনেতা ভরত কল। ফাইল ছবি।

বিগ বস (Bigg Boss Bangla) মানেই তারকাদের বন্দি জীবন। টানা তিনমাস বা তাঁরও বেশি সময় পরিবারের থেকে বিচ্ছিন্ন জীবনযাপন করেন সকলে। থাকে না মোবাইলও। সকলেই জানেন, এরজন্য মোটা টাকা পান প্রতিযোগীরা। সকলের মনেই প্রশ্ন, কতটাকা পান তাঁরা। কিন্তু উত্তর মেলে না। কারণ, চ্যানেলের তরফে এ বিষয়টা রাখা হয় একেবারে গোপন। এবার সরাসরি বিগ বস বাংলার প্রতিযোগী ভরত কলকে (Bharat Kaul) নিয়ে এনিয়ে প্রশ্ন করে বসলেন একজন। ফেসবুক লাইভে অভিনেতাকে তিনি জিজ্ঞেস করেন, "কত টাকা পেলেন প্লিজ জানাবেন।" জবাবে কী বললেন ভরত?

বিগ বস মানে একটা বিশাল প্ল্যাটফর্ম। অধিকাংশ প্রতিযোগীই পরিচিত মুখ হন। তবে এই শোয়ের দৌলতে তাঁদের পরিচিতি যে বাড়ে তা বলার অপেক্ষা রাখে না। সেই সঙ্গে মেলে মোটা অঙ্ক। তার জন্য বিজেতা হওয়ার প্রয়োজন পড়ে না। শোনা যায়, প্রতিযোগীদের সামাজিক পরিচয়, গ্রহণযোগ্যতা, কাজ পিছু তাঁরা কেমন পারিশ্রমিক নেন, এসব বিবেচনা করে চ্যানেলের তরফে প্রতি সপ্তাহে তাঁদের পেমেন্ট করা হয়। কারও দাবি, এই পেমেন্ট মেলে মাসিক হিসেবে। যদিও আসল হিসেবে একেবারেই অজানা। সম্প্রতি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল একটি স্ক্রিনশট। সেখানে দাবি করা হয়, বিগ বস বাংলার প্রতিযোগীরা কেউ সপ্তাহে পান ৬ লাখ, কেউ পান ৩ লাখ। যদিও সেই স্ক্রিনশটটি আদৌ সত্য কি না, তা স্পশ্ট নয়।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

গত সপ্তাহেই বিগ বস বাংলা থেকে বাদ পড়েছেন অভিনেতা ভরত কল। তারপর তিনি একটি ফেসবুক লাইভ করেন। সেখানেই একজন সরাসরি তাঁর থেকে জানতে চান, তিনি কত টাকা পেয়েছেন। জবাবে ভরত সাফ বলেন, "আপনাকে কেন বলব? এরকমভাবে বলা যায় নাকি! আর বলবই বা কেন?" আসলে চ্যানেল-প্রোডিউসারের সঙ্গে লিখিত চুক্তির ভিত্তিতেই দুর্গে প্রবেশ করেন প্রতিযোগীরা। সেখানে স্পষ্টভাবেই লেখা থাকে কোন কোন বিষয়ে কতটা গোপনীয়তা বজায় রাখা বাধ্যতামূলক। তাই এবিষয়টা চাইলেও প্রকাশ্যে আনতে পারবেন না প্রতিযোগীরা।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Bigg Boss Bangla
Advertisement
Tags :
Bigg Boss Bangla

নিয়মিত খবরে থাকতে ফলো করুন