'বিগ বসে' বিরাট টুইস্ট! সৃজলাকে ধাক্কা, রাজবীরের সঙ্গে মাখামাখিতে এবার বাদ পড়ছেন নন্দিনী?
বিগ বস বাংলায় রাজবীর দের ওয়াইল্ড কার্ড এন্ট্রি হতেই একেবারে বদলে গিয়েছেন অভিনেত্রী নন্দিনী দত্ত।
Tiyasha Sarkar
05:07 PM Oct 31, 2026 IST
-
-
ছোটপর্দার জনপ্রিয় মুখ নন্দিনী দত্ত। একাধিক ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন তিনি। শুরুর দিনেই বিগ বস বাংলার দুর্গে ঢোকেন তিনি। প্রথম কয়েকদিনে যে তিনি বিশেষ নজর কেড়েছিলেন তা বলা যায় না। তবে রাজবীর যেন বদলে দিয়েছে পরিস্থিতি। রাজবীরের সঙ্গে ঘনিষ্ঠতার জেরে লাইম লাইটে চলে আসেন। তাঁদের দুষ্টু মিষ্টি প্রেম একটা সময় পর্যন্ত দর্শকরা ভীষণই পছন্দ করছিলেন।
-
কিন্তু প্রেমিককে নিয়ে নিরাপত্তাহীনতা, সৃজলাকে আঘাতের ঘটনা দর্শকের মনে দাগ কেটেছে। নন্দিনী যেভাবে রাজবীরের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করেছেন, তা ভালোভাবে নেননি অনেকেই। খোদ সৌরভ গঙ্গোপাধ্যায়ও তা নিয়ে মুখ খুলেছিলেন। বুঝিয়েছিলেন জোর করে কাউকে বেঁধে রাখা যায় না। পারিবারিক শোয়ে কতটা ঘনিষ্ঠতা শোভনীয়, তা নিয়েও বলতে শোনা গিয়েছিল তাঁকে।
-
বারবার প্রতিযোগীদের সঙ্গে কথা কাটাকাটি, ব্যক্তিগত আক্রমণের জেরে বারবার দুর্গের ভিতরেও অনেকের কাছেই অপ্রিয় হয়ে উঠেছেন নন্দিনী। মনে করা হচ্ছে, সেই কারণেই এই সপ্তাহে তাঁকে বেরিয়ে যেতে হবে দুর্গ থেকে। কিন্তু তাঁকে নিয়ে অভিযোগ থাকলেও নন্দিনী-রাজবীরের রসায়ন দেখতে ভালোবাসেন, এমন দর্শকের সংখ্যাও কম নয়। ফলে নন্দিনী বেরিয়ে গেলে টিআরপিতে তার প্রভাব পড়ার আশঙ্কাও রয়েছে।
-
শোনা যাচ্ছে, সেই কারণেই বিগ বসে এবার হতে চলেছে বিরাট টুইস্ট! বিষয়টা এখনও স্পষ্ট নয়। তবে তথ্য বলছে, দর্শকদের ভোটের জেরে নন্দিনী বেরিয়ে গেলেও তাঁকে ফের ফিরিয়ে আনা হতে পারে দুর্গে। কিন্তু তা কীভাবে, কবে, তা এখনও ধোঁয়াশা। নন্দিনী বেরিয়ে গেলেও তিনি সত্যিই ফের দুর্গে ঢুকবেন, তা নিশ্চিত নয়। তবে টুইস্ট যে আছে তা স্পষ্ট।
-
তবে নন্দিনী বরাবরই সেরার সেরা হতে চেয়েছেন। একাধিকবার দুর্গের ভিতরে আড্ডার সময়, রাজবীরের সঙ্গে ব্যক্তিগত আলোচনার সময় তিনি তা খোলাখুলিই বলেছেন। শুরু থেকেই চেয়েছেন ক্যাপ্টেন হতে। কিন্তু ৬০ দিনের বেশি পেরিয়ে গেলেও এখনও তার সেই স্বপ্ন পূরণ হয়নি। কিন্তু এবার কী সত্যিই বেরিয়ে যেতে হবে নন্দিনীকে? উত্তর মিলবে দাদার দরবারে।
Advertisement
Advertisement