দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Bigg Boss Bangla

'মা অন্তঃসত্ত্বা, জল-বিদ্যুৎ নেই, বাবা ডিপ্রেশনে', ৬ বছরে বাবাকে হারানোই 'শকিং পয়েন্ট' রাজবীরের  

দিনভর চিৎকার করা রাজবীরের এই রূপ দেখে চোখে জল দর্শকদেরও।
Tiyasha Sarkar
02:13 PM Nov 03, 2026 IST
দিনভর চিৎকার করা রাজবীরের এই রূপ দেখে চোখে জল দর্শকদেরও।
  • 'বিগ বস বাংলা'র দুর্গে ঢুকেই নিজের ক্যারিশ্মায় দর্শকদের মন জিতে নিয়েছেন রাজবীর দে। আপাতদৃষ্টিতে বদমেজাজি ছেলেটার শিলিগুড়ি থেকে মুম্বই যাওয়ার রাস্তা যে খুব সুগম ছিল না, তা সকলেরই জানা। ছোটবেলার লড়াইয়ের গল্প আগেই প্রকাশ্যে এসেছে। তবে এবার দুর্গে বসে নিজেই ছোটবেলার কষ্টের গল্প শোনালেন রোমিও।

  • নন্দিনী দত্ত বিগ বসে থাকাকালীন রাজবীর দিনের বেশিরভাগ সময়টা তাঁর সঙ্গেই থাকতেন। তবে এই মুহূর্তে সিক্রেট রুমে প্রেমিকা। ফলে অন্য প্রতিযোগীদের সঙ্গে আড্ডা, গল্পে সময় কাটছে রাজবীরের। একটি দৃশ্যে দেখা যায়, সোফায় বসে মনামী ঘোষ, নিচে তাঁর পায়ের কাছে বসে গল্প করছেন রাজবীর। সেখানেই ছোটবেলার কষ্টের কথা ভাগ করে নেন তিনি।

  • কী বলেছেন রাজবীর? রোমিও বলেন, "আমার ৬ বছর বয়স তখন। ক্লাস ২-তে পড়ি। ভাই তখন মায়ের পেটে। আমি আলিপুরদুয়ারের একটা হোস্টেলে থাকতাম। পরিবারের অনেক সমস্যা ছিল সেই সময়। যেমন হয় আর কি। পরিবারে যে ঝগড়া হয়, তেমনই হয়েছিল। তারপর বাবা একটু দুর্বল হয়ে পড়ে, ডিপ্রেশনে চলে গিয়েছিলেন। সেই সময় ঘরে বিদ্যুতের কানেকশন কেটে দেওয়া হয়। জল নেই। ভাই যেহেতু তখন মায়ের পেটে, মা মামাবাড়িতে চলে যায়, আলিপুরদুয়ারে।"

  • রাজবীর মনামীকে আরও বলেন, "বাবা ওখানে যায়নি, ইগোর সমস্যা ছিল। বাবা ভেঙে পড়েছিল, যে আমি আমার পরিবারকে চালাতে পারছি না, জল নেই, এই নেই ওই নেই। নিজে গুমরে গুমরে থাকত, কিন্তু কারও কাছে মাথা নত করতে চাইত না।" এরপর আসে সেই ভয়ংকর দিন। যার কথা বলতে গিয়ে চোখের কোন চিকচিক করে ওঠে রাজবীরের।

  • রাজবীরের ভাইয়ের তখন ৪-৫ দিন বয়স। মা তাঁকে পড়াচ্ছিলেন। সেই সময় হঠাৎ মামা বাড়িতে যান। তখনও তিনি কিছুই জানতেন না। রাজবীর বলেন, "রাতেই তড়িঘড়ি করে গাড়ি বুক করে সবাই শিলিগুড়ি যাই। বাড়িতে ঢুকেই দেখি মা, কাকি, দিদা সবাই কাঁদছে। মামা আমার কানে কানে বললেন, 'রাজ তোর বাবা আর নেই।' শুনে চোখ থেকে যে গলগল করে জল, ওটাই ছিল আমার সবথেকে শকিং পয়েন্ট। এখনও মনে পড়ে।"

  • সব সময় চিৎকার করা ছেলেটার এই রূপ দেখে মর্মাহত দর্শকরাও। বেশিরভাগই ভালোবাসায় ভরিয়েছেন তাঁকে। কমেন্ট বক্সে বেশিরভাগই লিখেছেন, ট্রফি যেন তাঁর হাতেই ওঠে। যদি দর্শকদের চাওয়ার একটা বড় ভূমিকা থাকলেও এই মুহূর্তে তাঁর সামনে বেশ কয়েকজন টেক্কা দেওয়ার মতো প্রতিযোগী। ফলে কী হবে শেষে, তা স্পষ্ট হতে আরও একমাস অপেক্ষা করতেই হবে।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Bigg Boss Bangla
Advertisement
Tags :
Bigg Boss Bangla

নিয়মিত খবরে থাকতে ফলো করুন