দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Srijla Guha

মেক্সিকোয় জন্ম, ঘরছাড়া করে বাবা-মা, জুটত না দু'বেলা খাবারও! সৃজলার বেড়ে ওঠা এক কঠিন লড়াই

সৃজলার বেড়ে ওঠা উত্তরবঙ্গে।
Tiyasha Sarkar
12:16 PM Oct 30, 2026 IST
সৃজলার বেড়ে ওঠা উত্তরবঙ্গে।
  • বিনোদনজগতের বেশ পরিচিত মুখ সৃজলা গুহ। রূপ-গুণে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। তবে গত ৬০ দিনে বিগ বস বাংলার দৌলতে সেই ভালোবাসা বেড়েছে বললে অত্যুক্তি হবে না। যদিও একইভাবে বেড়েছে হেটার্সও। প্রতিযোগী বা দর্শক কী বলল তা নিয়ে বিশেষ চিন্তা করেন না সৃজলা। আচরণে বুঝিয়ে দেন তিনি পাঁচজনের থেকে আলাদা। আদতেই বাকি প্রতিযোগীদের থেকে একেবারেই আলাদা তাঁর কৈশোর, যৌবন।

  • সৃজলার জন্ম মেক্সিকোয়। তারপর পরিবারের সঙ্গে চলে আসেন উত্তরবঙ্গ। সেখানেই তাঁর পড়াশোনা, বেড়ে ওঠা। বাবা-মায়ের সঙ্গে সুসম্পর্ক, বিত্তশালী হলেও কৈশোর কিন্তু মোটেই সহজ ছিল না তাঁর। বিগ বস বাংলার শুরুর দিনেই সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছে নিজের ছোটবেলার গল্প করেছিলেন সৃজলা। জানিয়েছিলেন মাত্র ১৫ থেকে ১৬ বছর বয়সে বাবা-মায়ের নির্দেশে বাড়ি ছাড়তে হয়েছিল তাঁকে। তবে তা কোনও অশান্তির জন্য নয়। 

  • আসলে মেয়েকে দুনিয়ার সঙ্গে লড়াই করে সাবলম্বী করতেই ঘরছাড়া করেছিলেন তাঁরা। স্বাভাবিকভাবেই বিত্তশালী পরিবারের সন্তান হলেও তাঁর কাছে কোনও অর্থ ছিল না। দুনিয়ার সঙ্গে লড়তে হয়েছে তাঁকে। দারিদ্রতা দেখেছেন, খাবারের জন্য কষ্ট পেতে হয়েছে। যা বিগ বসের দুর্গে একাধিকবার তাঁর মুখেও শোনা গিয়েছে। এই লড়াই সৃজলাকে অন্যরকমভাবে গড়ে তুলেছে। অনেকবেশি শক্তিশালী করে তুলেছে। 

  • পরিবার চেয়েছিল ডাক্তার হোক মেয়ে। কিন্তু নিজের চেষ্টায় বিনোদন জগতে ঢুকে পরেন সৃজলা। ধারাবাহিকের পাশাপাশি ওটিটিতেও নজর কেড়েছেন তিনি। এখন সৃজলা বিগ বস বাংলায়। নিজের মগজাস্ত্রের জোরে ৬০ সপ্তাহ পার করে ফেলেছেন। গত দু মাসে একাধিকবার হাউসমেটদের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়েছেন। তবে তাতেও পিছিয়ে আসেননি, একাই সকলের চোখে চোখ রেখে নিজের বক্তব্য পেশ করেছেন। 

  • ২ মাসে কখনও দুর্নিবার, কখনও রাজবীর, কখনও আবার জীতুর সঙ্গে নাম জড়িয়েছে তাঁর। জুটেছে মিথ্যেবাদী তকমাও। এই মুহূর্তে তাঁকে দুর্গে 'একঘরে' বললে বিশেষ ভুল হবে না। সৃজলার আচরণে ক্ষুব্ধ অধিকাংশ প্রতিযোগীই। একটা সময় সুন্দর বন্ধুত্ব থাকলেও বর্তমানে তাঁর সঙ্গে কার্যত কথা বন্ধ দুর্নিবারের। এই মুহূর্তে ঘরে সৃজলার বন্ধু বলতে একমাত্র জীতু কামাল।

  • তবে এখনও পর্যন্ত যতবার নমিনেট হয়েছেন, ততবারই দর্শকদের ভোটে টিকে গিয়েছেন। অনুরাগীরা সকলেই চান, ট্রফি হাতে উঠুক সৃজলারই। তিনিও প্রবল আত্মবিশ্বাসী। কীভাবে সকলের সঙ্গে লড়ে জিতে আসতে হয় তা তাঁর ভালোই জানা। কিন্তু সত্যিই কি ট্রফি হাতে উঠবে সৃজলার? উত্তর মিলবে ডিসেম্বরে।   

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন