ছেলেবেলায় পিতৃহারা, পেটের টানে বেচেছেন ব্যাগও! কেন 'বেপরোয়া-অসভ্য' হয়ে উঠলেন 'রোমিও' রাজবীর?
পরিশ্রম আর বুদ্ধির জোরেই এত দূর পৌঁছেছেন রাজবীর।
Tiyasha Sarkar
03:36 PM Oct 13, 2026 IST
-
-
পশ্চিমবঙ্গের শিলিগুড়ির বাসিন্দা রাজবীর দে। এলাকায় পরিচিত শুভম নামেই। ছোট বয়সেই বাবাকে হারান তিনি। স্বাভাবিকভাবেই জীবন য়ে মোটেই সহজ ছিল না, তা বলার অপেক্ষা রাখে না। রাজবীরের পড়াশোনা শিলিগুড়িতেই। একসময় তাঁকে রামকৃষ্ণ মিশনে রাখা হয়েছিল। সেখানকার মহারাজজির অত্যন্ত প্রিয় ছিলেন তিনি। জীবনের কঠিন সময়েও তিনি রাজবীরকে আগলে রেখেছেন।
-
জানা যায়, শিলিগুড়িতে বুটিক ছিল রাজবীরের। সম্প্রতি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, শিলিগুড়ির বিধান মার্কেটে একটি ব্যাগের দোকানে দাঁড়িয়ে তিনি। ক্রেতাদের ব্যাগ দেখাচ্ছেন তিনি। সম্ভবত দোকানটি তাঁর। যদিও তিনি সেখানকার কর্মী ছিলেন কি না তা জানা যায়নি। তবে পেটের টানে ছেলে বেলায় নানারকম কাজ করলেও সফল হওয়ার তাগিদ তাঁর ছিল প্রবল।
-
২০১৭ সালে ‘পিটার ইংল্যান্ড মিস্টার ইন্ডিয়া’ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে প্রথম লাইমলাইটে আসেন রাজবীর। ২০২০ সালে ধারাবাহিকে হাতেখড়ি। দীর্ঘদিন ধরে মুম্বইয়ে অভিনয় ও মডেলিং করেন। এরপর 'MTV Roadies: Karm Ya Kaand’-এ যোগ দিয়েছিলেন তিনি। তারপর বেশ কয়েকটি জনপ্রিয় ধারাবাহিক, নামী ব্র্যান্ডের বিজ্ঞাপনেও দেখা গিয়েছে তাঁকে। ছোট থেকে লড়াইয়ের কারণেই রাজবীর বেপরোয়া বলেই দাবি অনেকের।
-
তারপরই ২০২৬-এ বিগ বস বাংলার দুর্গে ওয়াইল্ড কার্ড এন্ট্রি। ঢুকেই কার্যত দুর্গের আবহাওয়া বদলে দিয়েছিলেন তিনি। শুরুতেই দেখা গিয়েছে সৃজলার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর চেষ্টা করেছেন। সরাসরি অভিনেত্রীর হাসির প্রশংসা করে জানিয়েছেন তিনি তাঁকে পছন্দ করেন। যদিও সৃজলা তাতে বিশেষ গুরুত্ব দেননি। পরবর্তীকালে আলেকজান্দ্রা টেলরের সঙ্গেও ভাব জমানোর চেষ্টা করেছেন।
-
যদিও শেষমেশ তাঁর দিকে বন্ধুত্বের হাত বাড়িয়েছেন নন্দিনী দত্ত। বন্ধুত্ব প্রেমে পরিণত হতে বিশেষ সময়ও লাগেনি। এখন তাঁদের সম্পর্ক দিনের আলোর মতো পরিষ্কার। সম্প্রতি দেখা গিয়েছে, সৃজলাকে কেন্দ্র করে একাধিকবার কথা কাটাকাটিতে জড়িয়েছেন নন্দিনী-রাজবীর। অভিনেত্রীর সাফ কথা, তাঁর সঙ্গে থাকতে হলে সৃজলার সঙ্গে ঘনিষ্ঠতা রাখা যাবে না।
Advertisement
Advertisement