দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
CandidCaly

নেশায় আসক্ত থেকে সফল ক্রিয়েটর! গেরুয়া যোগ বিতর্কে বিদ্যুৎ-ইতির সাফাই, 'বিজেপিকে ভোট দিতে বলিনি'

বাংলার ভোটে বিজেপির খরচের তালিকা প্রকাশ্যে আসতেই আতসকাচের নিচে ইতি-বিদ্যুৎ।
Tiyasha Sarkar
04:49 PM Sep 28, 2026 IST
বাংলার ভোটে বিজেপির খরচের তালিকা প্রকাশ্যে আসতেই আতসকাচের নিচে ইতি-বিদ্যুৎ।
  • সোশাল মিডিয়ায় অতি পরিচিত মুখ বিদ্যুৎ কর্মা ও ইতি কর্মা। 'ক্যান্ডিড ক্যালি'র তৈরি কনটেন্ট পছন্দ করেন না, এমন লোকের সংখ্যা খুবই কম। তবে এবার তাঁরা নেটদুনিয়ার প্রশ্নের মুখে। কারণ, সম্প্রতি বিজেপির তরফে বাংলার ভোটে খরচের যে তালিকা প্রকাশ করা হয়েছে তাতে নাম রয়েছে বিদ্যুৎ-ইতিরও। অর্থাৎ ভোটের আগে টাকার বিনিময়ে বিজেপির হয়ে সোশাল মিডিয়ায় প্রচার করেছেন তাঁরা। বিষয়টা ভালোভাবে নিচ্ছেন না দর্শকরা।

  • বিষয়টা নিয়ে চর্চা চলছে সব মহলে। দর্শকদের বোকা বানানো হয়েছে, এমন অভিযোগও উঠছে। এই পরিস্থিতিতে এবার সোশাল মিডিয়ায় গোটা ঘটনার ব্যাখ্যা দিল 'ক্যান্ডিড ক্যালি'। তাঁদের যুক্তি, বিজেপির তরফে তাঁদের কিছু প্রকল্পের কথা বলা হয়েছিল। জানানো হয়েছিল, বিজেপি ক্ষমতায় এলে সেগুলো বাস্তবায়িত করা হবে। সেই তথ্যই তাঁরা মানুষের সামনে তুলে ধরেছেন। তাঁদের সাফ কথা, "কাউকে বলিনি বিজেপিকে ভোট দিতে।"

  • চলুন এই বিতর্কের মাঝেই দেখে নেওয়া যাক কীভাবে কন্টেন্ট ক্রিয়েশনের যাত্রা শুরু করেছিলেন বিদ্যুৎ ও ইতি? জানা গিয়েছে, একটা সময়ে পড়াশোনার জন্য বাড়ি থেকে দূরে কলকাতায় চলে আসেন বিদ্যুৎ। সেই সময় জীবনে এসেছিল প্রেম। তিনি এতটাই প্রেমিকার প্রতি আসক্ত হয়ে পড়েছিলেন যে রেজাল্ট খারাপ হতে শুরু করে। কিন্তু সেই প্রেমও থাকেনি। প্রেমিকা ছেড়ে যাওয়ার পর ক্রমশ নেশায় ডুবে যেতে থাকেন তিনি। 

  • একটি সাক্ষাৎকারে বিদ্যুৎ জানিয়েছেন, তিনি নাকি টানা ৪-৫ দিনও ঘুমিয়ে থাকতেন। পরিবারের তরফে ফোন করা হলে ধরতেন না। সবমিলিয়ে একটা অন্য জগতে চলে গিয়েছিলেন তিনি। এদিকে ইতি জানান, পড়াশোনার প্রতি কোনওদিনই আগ্রহ ছিল না তাঁর। বরং সৃজনশীল কাজ তাঁকে টানত। ২০১৮ সালে বিদ্যুতের পরিকল্পনাতেই ভিডিও করা শুরু করেন তাঁরা দুজনে। 

  • সময় যত এগিয়েছে, মানুষের ভালোবাসা বেড়েছে, ততই বেড়েছে দায়িত্ব। দর্শকদের জন্য দিনভর পরিশ্রম করেছেন ইতি-বিদ্যুৎ। একটি সাক্ষাৎকারে ইতি জানান, তাঁরা দিনে ১০ ঘণ্টারও বেশি সময় কাজ করেন। তবে তাতেও যদি কাজ নিয়ে সন্তুষ্টি না আসে তাহলে হাল ছাড়েন না কখনই। অর্থাৎ কাজ নিয়ে তাঁরা ভীষণ সিরিয়াস। স্বাভাবিকভাবেই তাঁদের কাজও দর্শকদের ভীষণ পছন্দ। 

  • তবে সদ্য বাংলার ভোটে বিজেপির খরচের তালিকা প্রকাশ্যে আসতেই আতসকাচের নিচে ইতি-বিদ্যুৎ। তাঁরা সাফাই দিলেও তাতে খুব একটা খুশি নন ফলোয়াররা। কমেন্ট বক্সে অধিকাংশই বিদ্রুপ করেছেন। কেউ লিখেছেন, 'সবাই একই দিনে ক্ল্যারিফিকেশন দিচ্ছে? স্ক্রিপ্ট গুলো কারা লিখে দিচ্ছে?'। কেউ লিখছেন, 'অনেক পাতার ইংরেজি তো। এত সময় নাই পড়ার। তোমরা নির্দোষ মেনে নিলাম।' কারও খোঁচা, 'ইংরাজিতে যখন বলছ তখন ঠিকই বলছো!'  

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন