দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
King Song

দীপিকার গেরুয়া পোশাকে 'কিং' উসকে দিল 'বেশরম' বিতর্ক! 'নিন্দুকদের কাঁচকলা শাহরুখের', ফোড়ন ভক্তদের

'এই না হলে বেশরম বিতর্কের কিং-সাইজ জবাব', মুচকি হেসে বলছেন শাহরুখ ভক্তরা।
Sandipta Bhanja
04:50 PM Nov 03, 2026 IST
'এই না হলে বেশরম বিতর্কের কিং-সাইজ জবাব', মুচকি হেসে বলছেন শাহরুখ ভক্তরা।
দীপিকার গেরুয়া পোশাকে 'কিং' উসকে দিল 'বেশরম' বিতর্ক!

সালটা ২০২২। ডিসেম্বর মাসে মুক্তিপ্রাপ্ত 'পাঠান'-এর 'বেশরম রং' গানের দৃশ্যায়ণে দীপিকা পাড়ুকোনের পরনে গেরুয়া বিকিনি নিয়ে কম বিতর্ক হয়নি। নায়িকার বিশিষ্ট রঙের পোশাক নির্বাচন নিয়ে বিজেপি তো বটেই এমনকী হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলিও চোখ রাঙিয়েছিল 'অশ্লীলতা'র অভিযোগে। এমনকী ওই গেরুয়া বিকিনি ইস্যুতে 'পাঠান'কে বয়কটের ডাকও দিয়েছিলেন পদ্মপন্থী নেতা-সমর্থকরা। কাট টু ২০২৬ সাল। বাদশার জন্মদিন উপলক্ষে ২ নভেম্বর মধ্যরাতে প্রকাশ্যে এল কিং-এর নতুন গান 'তু মিল যায়ে'। যেখানে ফের গেরুয়া পোশাকে ধরা দিয়ে ভক্তদের অ্যাড্রিনালিন রাশ বাড়ালেন দীপিকা পাড়ুকোন। আর তা দেখেই অনুরাগীদের একাংশের মত, 'এই না হলে অতীত বিতর্কে শাহরুখের কিং-সাইজ জবাব!'

সেবছর 'পাঠান' শুধু নিজে ফেরেননি, বরং আন্তর্জাতিক সিনেবাজারে বলিউডের 'হৃতগৌরব'ও ফিরিয়েছিলেন বাদশা টনিকে। এবার 'কিং'য়ের সদ্য মুক্তিপ্রাপ্ত গানে ফের দীপিকাকে গেরুয়া পোশাকে দেখে অতীতের 'বেশরম' বিতর্ক উসকে গিয়েছে!

'পাঠান'-এর 'বেশরম রং' গানের দৃশ্যায়ণে দীপিকা পাড়ুকোনের পরনে গেরুয়া বিকিনি নিয়ে কম বিতর্ক হয়নি।

তেইশ সালে মাত্র একটি গানের দৃশ্যে দীপিকার পরনে গেরুয়া বিকিনির জেরে বয়কট হতে বসেছিল 'পাঠান'। সেসময়ে পাঁচ বছরের বিরতির পর বলিউডে ফিরছিলেন শাহরুখ। কিং খানের 'ম্লান' স্টারডম নিয়ে প্রশ্ন তুলে অনেকেই কোণঠাসা করার চেষ্টা করেছিলেন! কিন্তু সেবছর 'পাঠান' শুধু নিজে ফেরেননি, বরং আন্তর্জাতিক সিনেবাজারে বলিউডের 'হৃতগৌরব'ও ফিরিয়েছিলেন বাদশা টনিকে। এবার 'কিং'য়ের সদ্য মুক্তিপ্রাপ্ত গানে ফের দীপিকাকে গেরুয়া পোশাকে দেখে অতীতের 'বেশরম' বিতর্ক উসকে গিয়েছে! তবে শাহরুখের মতো তাঁর অনুরাগীরাও 'পালটা পাটকেল' ছুড়তে ওস্তাদ।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

'কিং'-এর 'তু মিল যায়ে' গানে গেরুয়া পোশাকে দীপিকা পাড়ুকোন

'গেরুয়া বিকিনি' প্রসঙ্গ টেনে তাঁদের মত, 'একমাত্র শাহরুখই পারেন যথাসময়ে যথাযোগ্য জবাব ছু়ড়তে।' কেউ বা বললেন, 'শাহরুখ তো অতীতের নিন্দুকদের কাঁচকলা দেখিয়ে নোংরাভাবে ধুয়ে দিলেন।' কেউ বা আবার মুচকি হেসে সেসব সমালোচকদের প্রশ্ন ছুড়লেন, 'একরোখা বাদশার স্ট্র্যাটেজি বোঝার মতো ধক আছে আপনাদের?' কিং-ভক্তদের একাংশ আবার তেইশ সালের নিন্দুকদের আতশকাচে খুঁজছেন! কারও বা অনুমান, 'পাঠান-এর গান বিতর্কে এযাবৎকাল মুখ না কিং-এর গানে দীপিকা পাড়ুকোনকে গেরুয়া পোশাক পরিয়ে নির্ভীক বাদশা বুঝিয়ে দিয়েছেন তিনি কারও পরোয়া করেন না।' সবমিলিয়ে 'তু মিল যায়ে' গানের দৃশ্যায়ন ঝড় তুলে দিয়েছে নেটভুবনে।

মাত্র ২৪ ঘণ্টাতেই ট্রেন্ডিংয়ের শিরোনামে নাম লিখিয়েছে 'কিং'-এর 'তু মিল যায়ে' গানটি। যেখানে শাহরুখ-দীপিকার রোম্যান্টিক অবতারে দর্শক-অনুরাগীমহলে উত্তেজনার পারদ তো চড়েইছে, বরং একাংশ আবার অরিজিৎ সিংয়ের সঙ্গে বিশ্বখ্যাত গায়ক এড শিরানের যুগলবন্দিতে সুরের মুর্ছনায় ভেসেছেন। মাত্র ২৪ ঘণ্টায় ৬০ মিলিয়ন ভিউজে এই গান ইতিমধ্যেই রেকর্ডও গড়ে ফেলেছে। অতঃপর দীপিকার পোশাক নিয়ে যতই চর্চা হোক, এই গান যে সোশাল পাড়ায় ঝড় তুলে দিয়েছে, তা বলাই বাহুল্য।  

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Deepika PadukoneShah Rukh Khan
Advertisement
Tags :
Deepika PadukoneShah Rukh Khan

নিয়মিত খবরে থাকতে ফলো করুন