'পাঞ্জাবিদের শেখাবেন না কীভাবে লড়তে হয়', 'কাপুরুষ' কটাক্ষের মাঝেই দিল্লির কনসার্টে হুঙ্কার দিলজিতের
Sandipta Bhanja
গোড়া থেকেই দিলজিৎ দোসাঞ্ঝের (Diljit Dosanjh) দিল্লির কনসার্ট নিয়ে বিস্তর বিতর্ক শুরু হয়েছিল। প্রথমটায় শোনা গিয়েছিল, রাজধানীতে 'ককরোচ' আন্দোলনের উত্তপ্ত আবহে জটিলতা সৃষ্টি হওয়ার আশঙ্কায় অনুষ্ঠান করার অনুমতি দেয়নি পুলিশ। তবে যাবতীয় বিতর্কে জল ঢেলে দিন দুয়েক আগেই 'পাঞ্জাব দি পুত্তর' শ্রোতা-অনুরাগীদের জানিয়ে দেন যে, 'আগামী ৩০ অক্টোবর জওহরলাল নেহরু স্টেডিয়ামে দেখা হচ্ছে।' যেমন কথা তেমন কাজ। শুক্রবার রাতে বৃষ্টিস্নাত জেএনইউ স্টেডিয়ামে এলেন, গাইলেন আর শ্রোতাদের শুধু সুরের মূর্ছনায় ভাসালেনই না, বরং নিন্দুকদের পালটা জবাবও ছুড়লেন দিলজিৎ দোসাঞ্ঝ।
পাঞ্জাবিরা যে বরাবরই আদর্শবাদী, শত প্রতিকূলতা, চ্যালেঞ্জের মুখে পড়লেও আদর্শচ্যুত হন না, সেকথাই মঞ্চে দাঁড়িয়ে দৃঢ় কণ্ঠে বলতে শোনা যায় দিলজিৎকে।
কনসার্টের মাঝেই দিলজিৎকে বলতে শোনা যায়, "আমি আপনাদের সবাইকে ভালোবাসি কারণ আমি একজন শিল্পী। আমি চুপ রয়েছি, আমাকে চুপই থাকতে দিন। আপনাদের সকলের পাশেই আছি। তবে পাঞ্জাবিদের শেখাবেন না কীভাবে লড়াই করতে হয়।" 'পাঞ্জাব দি পুত্তর'-এর বক্তব্য, "কোনও আদর্শের পক্ষে কীভাবে দাঁড়াতে হয়, সেটা একজন পাঞ্জাবির থেকে ভালো আর কেউ জানে না।" অতঃপর পাঞ্জাবিরা যে বরাবরই আদর্শবাদী, শত প্রতিকূলতা, চ্যালেঞ্জের মুখে পড়লেও আদর্শচ্যুত হন না, সেকথাই মঞ্চে দাঁড়িয়ে দৃঢ় কণ্ঠে বলতে শোনা যায় দিলজিৎকে। কিন্তু আচমকাই কেন গায়ক-অভিনেতার এহেন কড়া বার্তা?
আরও পড়ুন:
তাঁর বিজেপিতে যোগ দেওয়ার জল্পনার আবহে এহেন মন্তব্যের জেরে ব্যাপক সমালোচিত হতে হয় পাঞ্জাবি পপস্টারকে। একাংশ তাঁকে 'কাপুরুষ' বলে কটাক্ষ করে বলেছিলেন, 'কোনও বিষয়ে অবস্থান নেওয়ার মতো সাহস নেই দিলজিৎ দোসাঞ্ঝের।' কেউ বা তাঁর আদর্শ নিয়েও প্রশ্ন তুলেছিলেন।
আসলে গত জুলাই মাসে দেশের শিক্ষাদুর্নীতি, নিট কেলেঙ্কারির বিরুদ্ধে যখন 'ককরোচ জনতা পার্টি' দিল্লির যন্তর মন্তরে অনশনের পাশাপাশি বিক্ষোভ প্রদর্শন করেছিল, তখন সিজেপি আন্দোলন নিয়ে প্রশ্নের মুখে পড়তেই 'দায় এড়িয়ে' দিলজিৎ বলেছিলেন, "আমি একজন শিল্পী, নেতা নই। ভাই, আমাকে এসব বিক্ষোভ থেকে দূরেই রাখো।" তাঁর বিজেপিতে যোগ দেওয়ার জল্পনার আবহে এহেন মন্তব্যের জেরে ব্যাপক সমালোচিত হতে হয় পাঞ্জাবি পপস্টারকে। একাংশ তাঁকে 'কাপুরুষ' বলে কটাক্ষ করে বলেছিলেন, 'কোনও বিষয়ে অবস্থান নেওয়ার মতো সাহস নেই দিলজিৎ দোসাঞ্ঝের।' কেউ বা তাঁর আদর্শ নিয়েও প্রশ্ন তুলেছিলেন। যদিও পরবর্তীতে পড়ুয়াদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে বলেছিলেন, "সরকারের কাছে আমার অনুরোধ, তারা যেন শিক্ষার্থীদের দাবিদাওয়াগুলি শোনে। কারণ জনগণের কণ্ঠস্বরই ঈশ্বরের কণ্ঠস্বর। নিন, এবার আমাকেও দেশদ্রোহী বলুন।" তবে আগের মন্তব্যের জন্য সমালোচনা থামেনি। এবার দিল্লির কনসার্টে সেসব নিন্দুক-সমালোচকদেরই পালটা পাটকেল ছুড়লেন গায়ক। মঞ্চ থেকে দিলজিতের সেই হুঙ্কারই এখন সোশাল পাড়ার চর্চায়।