দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Drishyam 3 X Review

'নতুন মাইন্ড গেম নিয়ে ফিরেছে বিজয় সালগাঁওকর', ছুটির আবহে 'দৃশ্যম ৩' জ্বরে কাবু দর্শক

পান মশলার বিজ্ঞাপন থেকে অবৈধ স্পা, স্যালোঁ তৈরির বিতর্ক অতীত, চারিদিকে এখন শুধুই অজয়ের জয়জয়কার।
Kasturi Kundu
04:19 PM Oct 02, 2026 IST
পান মশলার বিজ্ঞাপন থেকে অবৈধ স্পা, স্যালোঁ তৈরির বিতর্ক অতীত, চারিদিকে এখন শুধুই অজয়ের জয়জয়কার।
'দৃশ্যম ৩'র এক্স রিভিউ। ছবি: অজয়ের ইনস্টাগ্রাম

'দৃশ্যম' ফ্র্যাঞ্চাইজির প্রথম দুই পর্বের ব্যাপক সাফল্যের পর ২ অক্টোবর মুক্তি পেল তৃতীয় ভাগ 'দৃশ্যম ৩'। সাসপেন্স থ্রিলারে বিজয় সালগাঁওকরের চরিত্রে অজয় দেবগনের দাপুটে অভিনয় দেখতে মুখিয়ে ছিল সিনেপ্রেমীরা। গান্ধী জয়ন্তীতে ছুটির আবহে ছবি মুক্তির প্রথমদিনেই হলমুখী দর্শক। ইতিমধ্যেই সিনেমা দেখে দর্শকের প্রতিক্রিয়ায় ছয়লাপ এক্স হ্যান্ডল। পান মশলার বিজ্ঞাপন থেকে অবৈধ স্পা, স্যালোঁ তৈরির বিতর্ক অতীত, চারিদিকে এখন শুধুই অজয়ের জয়জয়কার।

দর্শকের প্রতিক্রিয়ার বিচারে, তিন দশকের বেশি অভিনয় কেরিয়ারে অজয়ের সেরা ছবি 'দৃশ্যম ৩'। ছবি নিয়ে টুইটারে কী প্রতিক্রিয়া দর্শকের? সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স হ্যান্ডলে দর্শকদের প্রতিক্রিয়ার বন্যা বইছে। কেউ বলছেন সুপারহিট তো কেউ আবার আগের দুই পর্বের সঙ্গে তুলনা করছেন। প্রথম ও দ্বিতীয় ভাগের সঙ্গে তৃতীয় পর্বের গল্পকে একসুতোয় কীভাবে বাঁধা হল সেটা নিয়েও সোশাল মিডিয়ায় কাটাছেঁড়া চলছে। দর্শকের মতে, যাঁরা দৃশ্যমের দুটি পর্ব দেখেছেন তাঁদের কাছে তৃতীয় ভাগে ট্যুইস্ট আরও বেশি উপভোগ্য হবে।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

'দৃশ্যম ৩' নিয়ে এক দর্শকের পর্যালোচনা, 'এই ছবি দেখে আমি মুগ্ধ। এটাকে আমি গ্রেট সিনেমা বলব।' একইসঙ্গে তিনি প্রেক্ষাগৃহে যাওয়ার আগে দর্শককে দৃশ্যমের প্রথম দুটি ভাগ দেখে যাওয়ার পরামর্শ দিয়েছেন। অপর এক দর্শক লিখেছেন, 'অজয় দেবগন এবং জয়দীপ আহলাওয়াতের মুখোমুখি লড়াই ছবির সবচেয়ে বড় আকর্ষণ। বিজয় সালগাঁওকর আবারও একটি নতুন মাইন্ড গেম নিয়ে ফিরে এসেছে।'

এক হিন্দি ছবির দর্শকের মতে, 'দৃশ্যম ৩ প্রমাণ করে দিয়েছে একটি ভালো ছবি তৈরি করতে বিতর্কিত দৃশ্য, আইটেম নম্বর, বিশাল বাজেট কিংবা বিদেশে শুটিং লোকেশনের প্রয়োজন হয় না।' দৃশ্যম ৩' দেখে এক দর্শকের রায়, 'দৃশ্যম ৩-র ক্লাইম্যাক্সে টুইস্ট দৃশ্যম ১ এবং দৃশ্যম ২-এর থেকেও ভালো। ছবির সেটআপ এবং সাসপেন্স দুটিই আগের দুই ছবির সামগ্রিক আবহের থেকে অনেক বেশি আকর্ষণীয়। ছবিটি দেখুন, তাহলেই বিশ্বাস করবেন। দুর্দান্ত ছবি।'

অজয়ের প্রশংসা করে এক ব্যক্তি লিখছেন, 'বিজয় সালগাঁওকর ফিরে এসেছে। অজয় দেবগন স্যার এবং দৃশ্যম ৩-র পুরো টিমকে অভিনন্দন। ২ অক্টোবরের কথা মনে আছে তো? শুভ দৃশ্যম ডে'। 'দৃশ্যম ৩' দেখে উচ্ছ্বসিত এক দর্শক এক্স হ্যান্ডলে লিখেছেন, 'এক কথায় দুর্দান্ত ব্লকবাস্টার! অজয় দেবগন স্যার এবং পুরো টিম অসাধারণ কাজ করেছেন দৃশ্যম ৩-এ। ছুটির মরশুমে ছবি মুক্তিতেই সিদ্ধিলাভ টিম 'দৃশ্যম'-এর?

স্যাকনিকের রিপোর্ট মোতাবেক, শুক্রবার দুপুর দুটো পর্যন্ত ভারতে সাত হাজার চারশো একত্রিশটি শোয়ে মোট ২৮.১৩ কোটি এসেছে 'দৃশ্যম ৩'র ঝুলিতে। মুক্তির আগে অগ্রিম টিকিট বুকিংয়েই পয়লা দিনে বক্স অফিসে ব্যাপক লক্ষ্মীলাভের আভাস মিলেছিল তা বলাই বাহুল্য়। সপ্তাহান্তে অর্থাৎ শনি ও রবিবার ছুটির মেজাজে আরও বেশি দর্শক হলমুখী হবে, ফলস্বরূপ বক্স অফিসে আয়ের গ্রাফও হবে ঊর্ধ্বমুখী।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Ajay Devgn
Advertisement
Tags :
Ajay Devgn

নিয়মিত খবরে থাকতে ফলো করুন