দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Govinda

গোবিন্দাকে বিয়ে না করেও রাঙানো সিঁথি! 'সিঁদুরের মাহাত্ম্য বোঝো?' শুনেই কোমল বললেন 'জ্ঞান দেবেন না'

'নিজের স্বার্থসিদ্ধির জন্য ধর্মকে হাতিয়ার করা বন্ধ করো', গোবিন্দার সঙ্গে পরকীয়া গুঞ্জনে কোমলকে কটাক্ষ প্রযোজকপত্নীর। পালটা কী জবাব দিলেন?
Sandipta Bhanja
12:29 PM Oct 03, 2026 IST
'নিজের স্বার্থসিদ্ধির জন্য ধর্মকে হাতিয়ার করা বন্ধ করো', গোবিন্দার সঙ্গে পরকীয়া গুঞ্জনে কোমলকে কটাক্ষ প্রযোজকপত্নীর। পালটা কী জবাব দিলেন?
গোবিন্দার সঙ্গে পরকীয়া গুঞ্জনে কোমলকে কটাক্ষ প্রযোজকপত্নীর। পালটা কী জবাব দিলেন?

সম্প্রতি চর্চিত 'প্রেমিকা' কোমলরানি স্বর্ণকারের সঙ্গে লালবাগচা রাজার দর্শনে গিয়ে বিয়ের জল্পনা উসকে দিয়েছেন বলিউডের 'হিরো নম্বর ওয়ান'! ফিসফাস, ঘরে প্রথম স্ত্রী সুনীতা আহুজা থাকা সত্ত্বেও নাকি হাঁটুর বয়সি মারাঠি অভিনেত্রীকে মন দিয়েছেন গোবিন্দা (Govinda)! শুধু কি তাই? কোমলের সিঁথিতে সিঁদুর দেখে একাংশের কৌতূহল, চুপিসারে বিয়েটাও করে ফেললেন নাকি? আর এহেন গুঞ্জন চাউড় হতেই বিতর্কে বিদ্ধ অভিনেতা। উঠতে-বসতে খোঁটা শুনতে হচ্ছে গোবিন্দা-কোমলকে। এমন আবহেই সুনীতার ঢাল হয়ে তাঁদের চরম আক্রমণ শানালেন অভিনেত্রী দিব্যা খোসলা কুমার।

দিন কয়েক আগেই গোবিন্দা ও কোমলরানির পরকীয়া-চর্যা নিয়ে দীর্ঘ পোস্টে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন বলিউডের স্বনামধন্য প্রযোজকপত্নী তথা অভিনেত্রী। এবার কোমলের সিঁথির সিঁদুর নিয়ে প্রশ্ন তুললেন তিনি। দিব্যার মন্তব্য, "নিজের স্বার্থসিদ্ধির জন্য ধর্মকে হাতিয়ার করা বন্ধ করো।" এখানেই অবশ্য থামেননি তিনি। পালটা কোমলরানি স্বর্ণকারের উদ্দেশে প্রশ্ন ছুড়েছেন, "সিঁদুরের মাহাত্ম্য বোঝো?" আর দিব্যার এহেন শব্দবাণের পর পালটা জবাব দিতেও পিছপা হননি মারাঠি অভিনেত্রী। কেন গোবিন্দার সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে এত সমালোচনা, কটাক্ষের ঝড়? সেবিষয়ে আপত্তি তুলেই কোমলের পালটা, "গোবিন্দাজি আর আমার ব্যক্তিগতজীবন, চরিত্র নিয়ে প্রকাশ্যে অনেকেই মন্তব্য করছেন দেখছি। অথচ সন্ত্রাসবাদ, রাজনীতি, কোনও অভিনেতার মৃত্যু কিংবা অন্য কোনও অভিনেতার একাধিক বিয়ের মতো গুরুতর বিষয় নিয়ে তো তাঁদের সোচ্চার হতে দেখি না। শুধু আমাদের নিয়ে এত তামাশা কেন? আমাদের আসন্ন ছবি 'রূপা'র সাফল্য কামনায় গণপতির দরবারে যাওয়াটা হঠাৎ ন্যাশনাল ইস্যু হয়েউঠল কেন? এই তথাকথিত তারকারাই তো নিজেদের সিনেমার প্রচারের জন্য পুরুষ সহ-অভিনেতাদের সঙ্গে বিভিন্ন জায়গায় যান। তখন তাঁদের লজ্জা লাগে না? তাছাড়া আমরা আমাদের ছবি 'রূপা'র কথা ঘোষণা করেছিলাম, কোনও প্রেমের সম্পর্কের কথা বলিনি।" এখানেই থেমে থাকেননি কোমল রানি।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

লালবাগচায় চর্চিত প্রেমিকা কোমলরানির সঙ্গে গোবিন্দা

আরেকধাপ এগিয়ে নিন্দুকদের একহাত নিয়েছেন তিনি। গোবিন্দার সহ-অভিনেত্রীর মন্তব্য, "আমরা একসঙ্গে কাজ করছি এবং ভবিষ্যতেও আমাদের একসঙ্গে দেখা যাবে। এতে যদি কারও সমস্যা হয়, তবে তাঁরা জ্বলে মরুক! বক্স অফিসে যাদের সিনেমা চলছে না, কেরিয়ার টিম টিম করে জ্বলছে, এমন অনেক নায়িকা আমাদের বিষয়ে নাক গলিয়ে প্রাসঙ্গিক হয়ে ওঠার চেষ্টা করছেন।" পাশাপাশি সিঁথির সিঁদুর নিয়ে প্রশ্ন তোলাতেও মারাত্মক খেপে গিয়েছেন কোমল। বললেন, "বিয়ে-সিঁদুর কিংবা আমাদের ভারতীয় সংস্কৃতি-ঐতিহ্য নিয়ে অন্তত সেসব নারীদের কাছ থেকে জ্ঞান নেওয়ার কোনও আগ্রহ আমার নেই, যাঁরা নিজেরাই সিঁদুরকে উপহাস করেন। যাঁদের নিজেদের বিয়ে ভেঙে যাচ্ছে কিংবা যাঁরা নিজেদের দাম্পত্যের পবিত্রতাটুকুও রক্ষা করতে পারেন না।" ঘুরিয়ে কি দিব্যা খোসলা-ভূষণ কুমাররে দাম্পত্য টানাপোড়েনের ইঙ্গিত দিলেন গোবিন্দার চর্চিত 'প্রেমিকা'? সহ-অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়ানোর গুঞ্জন সিনেদুনিয়ায় নতুন নয়। তবে ষাটোর্ধ্ব গোবিন্দার কামব্যাক সিনেমার নায়িকাকে নিয়ে যে হারে ফিসফাস শুরু হয়েছে সেলেব পাড়ায়, তা আপাতত চর্চার শিরোনামে।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
BollywoodEntertainmentGovinda
Advertisement
Tags :
BollywoodEntertainmentGovinda

নিয়মিত খবরে থাকতে ফলো করুন