দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Halloween Watchlist

হ্যালোউইন চ্যালেঞ্জ! ভয়ের রাতে গা ছমছমে, রহস্য-রোমাঞ্চে ভরপুর এই সিনেমাগুলি একা দেখবেন নাকি?

হ্যালোউইনের রাতে আলো নিভিয়ে এই সিনেমাগুলি একা দেখার চ্যালেঞ্জ রইল।
Sandipta Bhanja
04:34 PM Oct 31, 2026 IST
হ্যালোউইনের রাতে আলো নিভিয়ে এই সিনেমাগুলি একা দেখার চ্যালেঞ্জ রইল।
  • ভূত-প্রেত, ভ্যাম্পায়ার নিয়ে কৌতূহল? আপনি কি চান- ভুতুড়ে সিনেমা দেখে পিঠ দিয়ে আচমকা ফল্গু ধারার মতো ঠান্ডা স্রোত বয়ে যাক? কিংবা চিল চিৎকারে কানের পর্দা ফাটার উপক্রম হোক? তাহলে হ্যালোউইনের রাতে আলো নিভিয়ে এই সিনেমাগুলি একা দেখার চ্যালেঞ্জ রইল।

  • এক পরিবার তাদের প্রাচীন পৈতৃক বাড়িতে ফিরে এসে নানারকম ভয়াবহ অতিপ্রাকৃত অভিজ্ঞতার মুখোমুখি হয়। গল্পের ধারা অতীত ও বর্তমান মিলিয়ে। দীর্ঘদিনের চাপা পড়া গোপন রহস্যগুলো বেরিয়ে আসতে শুরু করেপর পর। 'দ্য হন্টিং অফ হিল হাউস' দেখার পরও মনে অনেকক্ষণ রেশ থেকে যায়।

  • ইন্দোনেশিয়ার সিনেমা 'দ্য কর্পস ওয়াশার' লেলা নামে এক মৃতদেহ সৎকারকারীর গল্প। যার কাজ শেষকৃত্যের আগে মৃতদেহকে স্নান করানো। লেলার গ্রামে আচমকাই শুরু হয় মড়ক! একে-একে মরতে থাকে তার মায়ের বান্ধবীরা। প্রতিশোধস্মৃহ প্রেতাত্মার শিকার হয় লেলার মা-ও। মায়ের রহস্যময় মৃত্যুর কারণ খুঁজতে গিয়েই সে জানতে পারে অতীতের এক ভয়ংকর সত্য। হ্যালোউইনের আমেজে দেখে নিন।

  • দ্য ফল অফ দ্য হাউস অফ উশার- এক বিত্তশালী পরিবার। কিন্তু হঠাৎই সদস্যদের একের পর এক মৃত্যু ঘিরে তৈরি হয় রহস্য ও আতঙ্ক। পরিবারের কর্তা যখন এক তদন্তকারীর কাছে তাদের গল্প বলতে শুরু করেন, তখন লোভ, গোপন রহস্য আর অতিপ্রাকৃত শক্তির এক অন্ধকার ইতিহাস সামনে চলে আসে।

  • 'এক্সহুমা' ২০২৪ সালের একটি কোরিয়ান সিনেমা। এক বাস্তু বিশারদ টিমের হাতে আচমকাই এক কেস আসে। সেই মামলার সমাধান করতে গিয়ে কেঁচো খুঁড়তে কেউটে। অতীতের কালো ছায়া কীভাবে এক রাজবংশের অভিশাপ হয়ে উঠেছিল? 'কবর খুঁড়ে' সেই কাহিনিই দেখায় এই কোরিয়ান ছবি। এই সিনেমা দেখতে বসলে ভয়ের চোটে ওঠা দায়!

  • চরকিতে মুক্তির পর ব্যাপক আলোচিত হয় নুহাশ হুমায়ুনের ‘পেটকাটা ষ’। ‘এই বিল্ডিংয়ে মেয়ে নিষেধ’, ‘মিষ্টি কিছু’, ‘লোকে বলে’ ও ‘নিশির ডাক’ নামের পর্বগুলো দেশে-বিদেশে প্রশংসিত ও পুরস্কৃত হয়। প্রতিটা পর্বে গা ছমছমে ভৌতিক আবহ দেখে পিঠ দিয়ে হিমস্রোত বইতে বাধ্য।

  • 'রাত' রামগোপাল ভার্মার প্রথম হরর সিনেমা। চার সদস্যের এক পরিবার নতুন বাড়িতে উঠতেই অদ্ভূতুড়ে সব কাণ্ডকারখানার সম্মুখীন হয়। কারণ আগের পক্ষের মালিকের মেয়ের অতৃপ্ত আত্মা আজও সেবাড়িতে ঘোরে। টানটান ক্লাইম্যাক্সে ভরপুর ১৯৯২ সালের এই সিনেমা দেখলে আজও শিরদাঁড়া দিয়ে হিমস্রোত বইতে বাধ্য।

  • ওয়েডনেসডে অ্যাডামস এসে পৌঁছায় ‘নেভারমোর একাডেমি’তে, যে স্কুলে শিক্ষার্থী বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়ারা। সেখানে একের পর এক রহস্যময় অপরাধের তদন্তে নামে সে। তদন্ত করতে গিয়েই সামনে আসে তার পরিবারের সঙ্গে জড়িয়ে থাকা নানা গোপন তথ্য এবং স্কুলের অন্ধকার অতীত। গা ছমছমে এই সিনেমা না দেখলেই মিস!

  • ‘বল্লভপুরের রূপকথা’- ভূপতি রায় তাঁর ৪০০ বছরের পুরোনো ভুতুড়ে বাড়ি বিক্রি করে দিতে চায়। এমন কিছু খদ্দেরও পায়, যারা ভুতুড়ে বাড়ি পছন্দ করে। কিন্তু তখনই এসে হাজির হয় বেশ কিছু ভূত, যারা এই বাড়ি বিক্রি করতে দেয় না। অনির্বাণ ভট্টাচার্য পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছেন সত্যম ভট্টাচার্য, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় প্রমুখ।

  • অনীক দত্ত পরিচালিত 'ভূতের ভবিষ্যৎ'-এর গল্প এক পুরনো ভগ্নদশা বাড়ি নিয়ে, যেখানে থাকে বেশ কিছু ভূত। সারা শহরের সব পুরোনো বাড়ি ভেঙে তৈরি হচ্ছে শপিং মল। ভাঙা পড়েনি এই একটাই। আর তাতেই আস্তানা গেড়েছে ভূতের দল। তাদের কর্মকাণ্ড যেমন পেটে খিল ধরাবে, তেমনই রোমকূপ খাড়া হতে বাধ্য!

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
BollywoodHollywoodTollywood
Advertisement
Tags :
BollywoodHollywoodTollywood

নিয়মিত খবরে থাকতে ফলো করুন