দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Hrithik Roshan

প্রেমের পাঁচ বছরের জন্মদিনে হৃত্বিক সাবার আদুরে আলাপ, প্রাক্তন সুজান লিখলেন...

Sussanne Khan: প্রেমের পাঁচবছর জন্মদিন উপলক্ষে হৃত্বিক-সাবা জুটিকে বিশেষ শুভেচ্ছাবার্তা প্রাক্তন সুজানের।
Kasturi Kundu
03:50 PM Oct 01, 2026 IST
Sussanne Khan: প্রেমের পাঁচবছর জন্মদিন উপলক্ষে হৃত্বিক-সাবা জুটিকে বিশেষ শুভেচ্ছাবার্তা প্রাক্তন সুজানের।
হৃত্বিক-সাবাকে প্রেমের জন্মদিনের শুভেচ্ছা সুজানের। ছবি: সোশাল মিডিয়া

দেখতে দেখতে বিবাহবিচ্ছেদের ১৪ বছর অতিক্রান্ত। আজও অটুট বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তাঁদের উপস্থিতি, সমাজমাধ্যমে পরস্পরের পোস্টে প্রতিক্রিয়া দেখলে বোঝা দায় তাঁরা প্রাক্তন। অতীত পেরিয়ে বর্তমানে দুজনেই জীবনকে নতুন করে সাজিয়েছেন। তাঁরা আর কেউ নন, বলিউডের একদা পাওয়ার কাপল হৃত্বিক রোশন (Hrithik Roshan) ও সুজান খান (Sussanne Khan)। চোদ্দ সালের পয়লা নভেম্বর আলাদা হয় দুজনের পথ। এরপর হৃত্বিকের জীবনে নতুন প্রেমের বসন্ত হয়ে ধরা দিয়েছেন সাবা আজাদ। প্রেমের পাঁচবছর জন্মদিন উপলক্ষে হৃত্বিক-সাবা জুটিকে বিশেষ শুভেচ্ছাবার্তা প্রাক্তন সুজানের।

২০২১ সালে সাবার সঙ্গে প্রেমের নতুন ইনিংস শুরু হয় হৃত্বিকের। পয়লা নভেম্বর সম্পর্কের পাঁচ বছর পূর্তিতে প্রিয়তমার উদ্দেশে একটি রোম্যান্টিক পোস্ট শেয়ার করেন হৃত্বিক। যেখানে রয়েছে তাঁদের একসঙ্গে কাটানো রঙিন মুহূর্তের অদেখা অনেক ছবি। সমুদ্রসৈকতে সূর্যাস্তের মনোরম পটভূমিতে আলিঙ্গনরত হৃত্বিক-সুজান। যেন একে অপরের হাত ধরে ভালোবাসার চাদরে পরস্পরকে জড়িয়ে রেখেছেন! এছাড়াও রয়েছে আরও অনেক প্রেমমাখা মুহূর্তের রঙিন ছবি।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

সুজানের পোস্ট

বিশেষ দিনে ৫২ বছর বয়সি হৃত্বিক যুগলের ছবি শেয়ার করে লেখেন, 'এটা আমাদের জন্মদিন। পঞ্চম বর্ষপূর্তির অনেক শুভেচ্ছা, আমার ভালোবাসা।' সেই পোস্টেই হৃত্বিকের প্রাক্তন স্ত্রী সুজান প্রেমিকযুগলকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। প্রেমের পাঁচবছরের জন্মদিনে হৃত্বিক-সাবাকে সুজানের শুভেচ্ছাবার্তা, 'সো সুইট, হ্যাপি অ্যানিভারসরি।' যার বাংলা তর্জমা করলে হয়, ভীষণ মিষ্টি। প্রেমের জন্মদিনের অনেক শুভেচ্ছা। সঙ্গে আবার লাল হৃদয়ের ইমোজি।

হৃত্বিক-সাবাকে শুভেচ্ছা জানিয়েছেন জোয়া আখতার, নার্গিস ফাকরি, শিবানি দান্ডেকর, দিয়া মির্জা, পিঙ্কি রোশন-সহ আরও অনেকে। প্রসঙ্গত, বিবাহবিচ্ছেদের পর বিভিন্ন সময় হৃত্বিক ও সুজানের বন্ধুত্বপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের নজির উঠে আসে পেজ থ্রির খবরে। শুধু হৃত্বিকের সঙ্গেই নয়, সাবার সঙ্গেও সুজানের সুসম্পর্ক রয়েছে। পরস্পরকে জন্মদিনের শুভেচ্ছা বিনিময় করেন। বিভিন্ন অনুষ্ঠানেও তাঁদের একসঙ্গে দেখা যায়। সঙ্গে অবশ্য হৃত্বিক ও সুজানের প্রেমিকও আর্সালান গোনি।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Hrithik RoshanSussanne Khan
Advertisement
Tags :
Hrithik RoshanSussanne Khan

নিয়মিত খবরে থাকতে ফলো করুন