আইফা জলসায় 'ফার্স্ট বয়' রণবীর সিং, ১২ পুরস্কার জিতে 'ধুরন্ধর'-এর দাপট, বাজিমাত আর কাদের?
Sandipta Bhanja
বক্সঅফিসের মতো আইফা পুরস্কারের (IIFA Awards 2026) তালিকাতেও বাজিমাত 'ধুরন্ধর'-এর। পঁচিশ সালের ডিসেম্বর থেকেই বলিউডের ক্যাশবাক্স চাঙ্গা হয়েছে 'ধুরন্ধর' টনিকে। ছাব্বিশের মার্চ মাসে মুক্তিপ্রাপ্ত ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় ভাগ নিয়েও কম উন্মাদনা হয়নি। এবার আইফা জলসায় ১২টি বিভাগে পুরস্কার জিতে বলিউডের 'ফার্স্ট বয়' হলেন রণবীর সিং। সেরা পপুলার ফিল্ম, সেরা পরিচালক, সেরা অভিনেতা থেকে একাধিক টেকনিক্যাল বিভাগেও পুরস্কার জিতেছে আদিত্য ধর পরিচালিত 'ধুরন্ধর' ফ্র্যাঞ্চাইজি। অন্যদিকে একাধিক বিভাগে পুরস্কার জিতে দ্বিতীয় স্থানাধিকার করল 'সাইয়ারা'। নবাগত দুই অভিনেতা-অভিনেত্রী অহন পাণ্ডে এবং অনীত পাড্ডার এই ছবিও বছরভর চর্চায় থেকেছে। এবার আইফার মার্কশিটেও ঝকঝকে নম্বর নিয়ে চর্চায় 'সাইয়ারা'।
বড় পর্দার পুরস্কার বিভাগে 'ধুরন্ধর' বাজিমাত করলেও ওটিটির পর্দায় জয়জয়কার আরিয়ান খানের। সেরা সিরিজের খেতাব জিতেছে 'ব্যাডস অফ বলিউড'। শুধু তাই নয়, কেরিয়ারের প্রথম কাজেই ওটিটির সেরা পরিচালক হিসেবে পুরস্কার জিতে নিয়েছেন শাহরুখপুত্র। অন্যদিকে সেরা নবাগত হিসেবে পুরস্কার পেলেন 'সাইয়ারা' অভিনেতা অহন পাণ্ডে। আর সেরা নবাগতার পুরস্কার জিতেছেন রবিনা ট্যান্ডন কন্যা রাশা থাড়ানি।
আরও পড়ুন:
IIFA ২০২৬ -এ বাজিমাত কাদের?
সেরা পপুলার সিনেমা- ধুরন্ধর
সেরা আন্তর্জাতিক ছবি- অবতার: ফায়ার অ্যান্ড অ্যাশ
সেরা পরিচালক- আদিত্য ধর (ধুরন্ধর)
সেরা অভিনেতা- রণবীর সিং (ধুরন্ধর)
সেরা অভিনেত্রী- অনীত পাড্ডা (সাইয়ারা)
সেরা সহ-অভিনেতা- সঞ্জয় দত্ত (ধুরন্ধর)
সেরা সহ-অভিনেত্রী- হুমা কুরেশি (জলি এলএলবি ৩)
সেরা খলনায়ক- অক্ষয় খান্না (ধুরন্ধর)
সেরা সঙ্গীত পরিচালনা- শাশ্বত সচদেব (ধুরন্ধর)
বেস্ট অরিজিনাল স্টোরি - ধুরন্ধর
বেস্ট অ্যাডপটেড স্টোরি- হোমবাউন্ড
সেরা সংলাপ- আদিত্য ধর (ধুরন্ধর)
সেরা সম্পাদনা- শিবকুমার ভি প্যানিকার (ধুরন্ধর)
সেরা গায়ক- ফাহিম আবদুল্লা (সাইয়ারা)
সেরা গায়িকা- শ্রেয়া ঘোষাল (সাইয়ারা)
সেরা গীতিকার- ইরশাদ কামিল (সাইয়ারা)
সেরা নবাগত- অহন পাণ্ডে (সাইয়ারা)
সেরা নবাগতা- রাশা থাড়ানি (আজাদ)
সেরা সিরিজ- ব্যাডস অফ বলিউড
সেরা সিরিজ পরিচালক- আরিয়ান খান