দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Imran Khan

'আমেরিকায় হলে পারতেন?', আদালতে নিঃশর্ত ক্ষমা চাইলেন ইমরান

সিজেপি-র প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়ার জেরে তাঁকে দেশ ছাড়ার বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল।
Biswadip Dey
06:20 PM Nov 02, 2026 IST
সিজেপি-র প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়ার জেরে তাঁকে দেশ ছাড়ার বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল।
ইমরান খান। ফাইল ছবি

আদালতে নিঃশর্ত ক্ষমা চাইলেন বলিউড অভিনেতা ইমরান খান (Imran Khan)। গত মাসে সিজেপি-র প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়ার জেরে তাঁকে দেশ ছাড়ার বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিনেতা। এবার আদালতেই তিনি ক্ষমা চাইলেন।

এদিন বম্বে হাই কোর্টের প্রধান বিচারপতি মহেশচন্দ্র ত্রিপাঠী ও বিচারপতি অদ্বৈত সেঠনার বেঞ্চের সামনে ইমরানের আইনজীবী জানান, ৪৩ বছরের অভিনেতা ভবিষ্যতে আর কোনও বিক্ষোভে অংশ নেবেন না। এবং আদালতে নিঃশর্ত ক্ষমা চাইতে প্রস্তুত তিনি। 

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

এদিকে হাইকোর্টের পর্যবেক্ষণ, ওসিআই কার্ডধারীদের প্রতিবাদ করার অধিকার নেই। আদালত তার আগের আদেশটি বহাল রেখে সংশ্লিষ্ট নোটিশটির কার্যকারিতা স্থগিত রাখার মেয়াদ আরও বাড়িয়েছে। সেই সঙ্গেই বেঞ্চের মন্তব্য, ''একজন ভারতীয় নাগরিক যদি অন্য কোথাও একই কাজ করতেন, তবে কি তা সহ্য করা হত? যদি এমন ঘটনা আমেরিকায় ঘটত, তবে সংশ্লিষ্ট ব্যক্তিকে পরবর্তী ফ্লাইটেই ভারতে ফেরত পাঠিয়ে দেওয়া হত।''

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে গত ১০ অক্টোবর মুম্বইয়ে আয়োজিত ‘ককরোচ’ বিক্ষোভে যোগ দিয়ে আটক হয়েছিলেন ইমরান খান। সেসময়েই সিজেপি বিক্ষোভে ইমরানের অংশগ্রহণ নিয়ে প্রশ্ন তুলে তাঁকে ‘মার্কিন নাগরিক’ বলে দাবি করেন বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ কিরিট সোমাইয়া। এরপরই বড় শাস্তির খাঁড়া নেমে আসে বলিউড অভিনেতার উপর। আগামী ২৮ অক্টোবরের মধ্যে ইমরানকে ভারত ছাড়ার নির্দেশ দিয়ে নোটিস জারি করে মুম্বই পুলিশ। বলে রাখা ভালো, ইমরান মার্কিন নাগরিক হলেও তাঁর কাছে ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া কার্ড তথা ওসিআই রয়েছে বলে দাবি। ইমরান খান নিজের পিটিশনে দাবি করেছিলেন, তিনি দু’বছর বয়স থেকেই ভারতে বসবাস করছেন। তাঁর বিরুদ্ধে কোনও অপরাধমূলক রেকর্ড নেই, তিনি ভারতেই বিয়ে করেছেন এবং তাঁর একটি সন্তানও রয়েছে। আবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে, তিনি এই দেশে একজন অভিনেতা হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করেন। 

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
CJP ProtestImran Khan
Advertisement
Tags :
CJP ProtestImran Khan

নিয়মিত খবরে থাকতে ফলো করুন