দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Rakul Preet Singh

সিনেমা তৈরির টাকা বিদেশে পাচার! জ্যাকি-রকুলপ্রীতের ১২ মুলুকের ঠিকানায় আয়কর হানা

প্রযোজনা সংস্থার বিরুদ্ধে টাকা নয়ছয়ের অভিযোগে মুম্বইয়ের ১২টি ঠিকানায় তল্লাশি অভিযান চালাল আয়কর হানা।
Sandipta Bhanja
05:41 PM Sep 28, 2026 IST
প্রযোজনা সংস্থার বিরুদ্ধে টাকা নয়ছয়ের অভিযোগে মুম্বইয়ের ১২টি ঠিকানায় তল্লাশি অভিযান চালাল আয়কর হানা।
রকুলপ্রীতের ১২ মুলুকের ঠিকানায় আয়কর হানা

চব্বিশ সালের গোড়া থেকেই ধুঁকছে ভাগনানিদের প্যানোরামা স্টুডিও। বক্স অফিসে একের পর এক সিনেমার ভরাড়ুবি হওয়ায় ২৫০ কোটির দেনায় ডুবে 'সর্বস্বান্ত' জ্যাকি ভাগনানির বাবা প্রযোজক বাসু ভাগনানি। যিনি সম্পর্কে রকুলপ্রীত সিংয়ের (Rakul Preet Singh) শ্বশুর। এবার তাঁদের প্রযোজনা সংস্থার বিরুদ্ধেই টাকা নয়ছয়ের অভিযোগে মুম্বইয়ের ১২টি ঠিকানায় তল্লাশি অভিযান চালাল আয়কর হানা।

তদন্তকারীদের অনুমান, সিনেমা তৈরির নামে বিদেশে অর্থ পাচার করছেন তাঁরা। জানা গিয়েছে, মুম্বই আয়কর দপ্তরের একাধিক টিম বিভিন্ন ঠিকানায় পৌঁছে তাঁদের প্রযোজনা সংস্থার নথি এবং আর্থিক লেনদেন সম্পর্কিত একাধিক নথিপত্র খতিয়ে দেখছে।

রকুলপ্রীতের ১২ মুলুকের ঠিকানায় আয়কর হানা

বলিউড মাধ্যম সূত্রে খবর, অভিনেত্রী রকুলপ্রীত সিং, শ্বশুর বাসু ভাগনানি এবং প্যানোরমা স্টুডিওজের সঙ্গে যুক্ত মুম্বইয়ের মোট বারোটি ঠিকানায় সোমবার একযোগে তল্লাশি শুরু করল আয়কর দপ্তর। তদন্তকারীদের অনুমান, সিনেমা তৈরির নামে বিদেশে অর্থ পাচার করছেন তাঁরা। জানা গিয়েছে, মুম্বই আয়কর দপ্তরের একাধিক টিম বিভিন্ন ঠিকানায় পৌঁছে তাঁদের প্রযোজনা সংস্থার নথি এবং আর্থিক লেনদেন সম্পর্কিত একাধিক নথিপত্র খতিয়ে দেখছে। ভাগনানিদের প্রযোজনা সংস্থার তরফে সিনেমা প্রযোজনার নামে যদি সত্যিই বিদেশে টাকা পাচার করা হয়, সেটা কোন খাতে, কেনই বা পাচার করা হচ্ছে? সেই রহস্য উদঘাটনেই নেমেছে আয়কর দপ্তর।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

এপ্রসঙ্গে উল্লেখ্য, আয়কর বিভাগের তল্লাশি মানেই যে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে অনৈতিক কাজের প্রমাণ পাওয়া গিয়েছে এমনটা নয়। তদন্ত শেষ হওয়ার পরই জানা যাবে যে, আদৌ রকুলপ্রীত সিং এবং তাঁর শ্বশুর বাসু ভাগনানির প্রযোজনা সংস্থা প্যানোরমা স্টুডিওজে কোনও বেআইনি কাজ হয়েছে কিনা। এর আগে পঁচিশ সালের ডিসেম্বর মাসে, এক মাদক মামলায় রকুলপ্রীতের ভাই আমন প্রীত সিংয়ের সন্ধানে তল্লাশি চালিয়েছিল মুম্বই পুলিশ। এবার নায়িকার শ্বশুরবাড়ির প্রযোজনা সংস্থার বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ উঠল।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
BollywoodRakul Preet Singh
Advertisement
Tags :
BollywoodRakul Preet Singh

নিয়মিত খবরে থাকতে ফলো করুন