দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Jubin Nautiyal

বিয়ের ৫ মাসে বাবা হলেন জুবিন নটিয়াল, 'স্ত্রী অন্তঃসত্ত্বা ছিলেন বলেই গোপনে সাতপাক?', খোঁচা ভক্তদের

বলিউডের কাউকে আমন্ত্রণ না জানিয়ে ৫ মাস আগে চুপিসারে উত্তরাখণ্ডে বিয়ে করেন গায়ক। এবার বাবা হওয়ার খবর দিতেই প্রশ্ন ছুড়লেন ভক্তরা।
Sandipta Bhanja
02:43 PM Sep 29, 2026 IST
বলিউডের কাউকে আমন্ত্রণ না জানিয়ে ৫ মাস আগে চুপিসারে উত্তরাখণ্ডে বিয়ে করেন গায়ক। এবার বাবা হওয়ার খবর দিতেই প্রশ্ন ছুড়লেন ভক্তরা।
বাবা হলেন গায়ক জুবিন নটিয়াল। ছবি- ইনস্টাগ্রাম

ছাব্বিশ সালের এপ্রিল মাসে চুপিসারেই সাতপাকে বাঁধা পড়েন গায়ক জুবিন নটিয়াল (Jubin Nautiyal)। জীবনের নতুন ইনিংস শুরুয়াতের খবর যদিও শিল্পী নিজে প্রকাশ্যে আনেননি, তবে তারকাদের এহেন 'অন্দর কি বাত' কি আর ধামাচাপা থাকে? কানাঘুষো শোনা যায়, উত্তরাখণ্ডের পাহাড়ি এলাকায় অগ্নিসাক্ষী রেখে শৈশবের বান্ধবীর সিঁথি রাঙিয়েছেন জুবিন। তবে বিয়ের খবর না দিলেও পাঁচ মাস বাদে এবার বাবা হওয়ার খবর দিলেন গায়ক। আর সেই প্রেক্ষিতেই প্রশ্ন উঠেছে, তাহলে কি বিয়ের আগেই অন্তঃসত্ত্বা ছিলেন স্ত্রী? নাকি স্ত্রী গর্ভধারিণী ছিলেন বলেই সাতপাক নিয়ে রাখঢাক করেছিলেন?

"গত ১৪ সেপ্টেম্বর, গণেশ চতুর্থীর অত্যন্ত শুভ দিনে আমাদের ছেলে ভূমিষ্ঠ হয়েছে।..."

জুবিন নটিয়াল জানিয়েছেন, সেপ্টেম্বর মাসের ১৪ তারিখ গণেশ চতুর্থীর আবহে বাবা হয়েছেন তিনি। আর প্রথমবার পিতৃত্বের স্বাদ পেয়ে যারপরনাই আনন্দিত গায়ক। সংবাদমাধ্যমের সঙ্গে এহেন সুখবর ভাগ করে নিয়ে জুবিন নটিয়াল জানিয়েছেন, "হ্যাঁ, আমি এখন বাবা! গত ১৪ সেপ্টেম্বর, গণেশ চতুর্থীর অত্যন্ত শুভ দিনে আমাদের ছেলে ভূমিষ্ঠ হয়েছে। মা ও সন্তান বাড়ি ফিরে এসেছে এবং ওঁরা উভয়েই সুস্থ আছে।" সন্তানের জন্য কি আগে থেকে কোনও নাম ভেবে রেখেছিলেন? গায়ক জানালেন, "আমাদের ছেলের জন্য আমরা এখনও কোনও নাম ঠিক করিনি। আপাতত ওর সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলোই উপভোগ করছি।" জুবিন এও জানান যে, বাবা হওয়ার পর কাজের প্রয়োজনে বাইরে যাওয়া এখন বেশ কঠিন হয়ে পড়েছে তাঁর জন্য। তাঁর মন্তব্য, "কাজের জন্য যখন শহরের বাইরে যেতে হবে, তখন বিষয়টা যে কঠিন হবে তা আমি জানি। এই মুহূর্তে আমি আমার সন্তানের সঙ্গে প্রতিটি মুহূর্ত কাটাচ্ছি এবং এই অনুভূতিটা সত্যিই দারুণ।”

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

স্ত্রীর সঙ্গে জুবিন নটিয়াল

নিজের শহরে শৈশবের বান্ধবীর সঙ্গে হিমাচলের গাড়োয়াল প্রথায় সাতপাকে বাঁধা পড়েন তিনি। যেখানে উপস্থিত ছিলেন শুধুমাত্র উভয়পক্ষের পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবরা। ছিল না কোনও বলিউডি গ্ল্যামারের চাকচিক্য।

জানা গিয়েছে, গত এপ্রিল মাসে খুব অনাড়ম্বর ভাবেই উত্তরাখণ্ডে বিয়ে সেরেছেন জুবিন নটিয়াল। গ্ল্যামারদুনিয়ার আর পাঁচজন তারকা যখন বিগবাজেট বিয়ের অনুষ্ঠান করেন, তখন সাদামাটাভাবেই পারিবারিক বৃত্তে মালাবদল করেছেন গায়ক। কোনও জমকালো আসর, সাজসজ্জার লেশমাত্র নেই। নিজের শহরে শৈশবের বান্ধবীর সঙ্গে হিমাচলের গাড়োয়াল প্রথায় সাতপাকে বাঁধা পড়েন তিনি। যেখানে উপস্থিত ছিলেন শুধুমাত্র উভয়পক্ষের পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবরা। ছিল না কোনও বলিউডি গ্ল্যামারের চাকচিক্য। কিন্তু সিনেদুনিয়ার বন্ধুদের আমন্ত্রণ না জানিয়ে কেন চুপিসারে বিয়ে করলেন জুবিন? খবর প্রকাশ্যে আসার পর এমন কৌতূহল অনেকের মনেই উঁকি দিয়েছিল। এবার জুবিনের বাবা হওয়ার খবর প্রকাশ্যে আসতেই একাংশের অনুমান, হয়তো স্ত্রী অন্তঃসত্ত্বা ছিলেন বলেই লাইমলাইটের অন্তরালে বিয়ে সেরেছিলেন।

জুবিন নটিয়াল

জুবিন নটিয়াল বর্তমান প্রজন্মের জনপ্রিয় প্লেব্যাক গায়ক। যাঁর ঝুলিতে দু’শোরও বেশি গান রয়েছে। উত্তরাখণ্ডের দেরাদুনের বাসিন্দা জুবিন ২০১১ সালে রিয়ালিটি শো ‘এক্স ফ্যাক্টর ইন্ডিয়া’তে যোগ দেন। সেখান থেকেই লাইমলাইটে আসেন। পরবর্তীতে ‘তুম হি আনা’ (মারজাওয়াঁ), ‘রাতা লম্বিয়াঁ’ (শেরশাহ), ‘তুঝে কিতনা চাহেঁ অউর হাম’ (কবীর সিং), ‘কিন্না সোনা’ (মারজাওয়াঁ), ‘বন্দিয়া’ (জজবা), ‘দিল জানিয়ে’ (খানদানি শফাখানা), ‘প্যায়ার তো থা’ (বালা), ‘সো গয়া ইয়ে জহাঁ’ (বাইপাস রোড), ‘ম্যাঁ জানতা হুঁ’ (দ্য বডি) এবং ‘মেহেরবানি’র (দ্য শওকিনস) মতো একাধিক সুপারহিট গান উপহার দিয়েছেন।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Bollywood
Advertisement
Tags :
Bollywood

নিয়মিত খবরে থাকতে ফলো করুন