দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Karan Johar

বন্ধ হচ্ছে 'কফি উইথ করণ'! 'কত তারকার কেরিয়ার শেষ করেছি', বিতর্কিত স্বীকারোক্তি করণ জোহরের

Koffee With Karan: এই শেষ! 'কফি উইথ করণ'-এর অন্তিম মরশুমের ঘোষণা করে নেপোটিজম বিতর্ক উসকালেন পরিচালক-প্রযোজক। আর কী জানালেন ?
Sandipta Bhanja
02:38 PM Sep 30, 2026 IST
Koffee With Karan: এই শেষ! 'কফি উইথ করণ'-এর অন্তিম মরশুমের ঘোষণা করে নেপোটিজম বিতর্ক উসকালেন পরিচালক-প্রযোজক। আর কী জানালেন ?
'কফি উইথ করণ'-এর শেষ মরশুমের ঘোষণা করলেন করণ জোহর।

বিগত দু'দশকেরও বেশি সময় ধরে ফিল্ম ইন্ডাস্ট্রির তারকাদের আড্ডা-গসিপ, বিতর্ক আর নানা আলোচনার ঠেক হয়ে উঠেছিল করণ জোহরের (Karan Johar) টক শো। 'কফি উইথ করণ' (Koffee With Karan) মানেই নতুন সম্পর্ক, নতুন ব্রেকআপ আর নতুন গুঞ্জন! বলিউড নিয়ে করণ জোহরের ফোড়ণ! আর কাউচে তাবড় সব সেলিব্রিটি। সঙ্গে গরম কফি। গল্প জমবে না? আলবাৎ জমবে! কারণ সেলেবদের হাঁড়ির খবর বের করতে করণের জুড়ি মেলা ভার! তাঁদের জীবনশৈলী থেকে বেডরুম সিক্রেট, সবেতেই নজর প্রযোজক-সঞ্চালকের। তাঁর ব্যাঙ্গাত্মক প্রশ্নবাণে এযাবৎকাল বহু তারকা ধরাশায়ী হয়েছে। এবার 'কফি উইথ করণ'-এর অন্তিম মরশুমের ঘোষণা করে করণ জোহরের অকপট স্বীকারোক্তি, 'কত তারকার কেরিয়ার শেষ হতে বসেছিল...।'

ব্যাঙ্গাত্মক ভঙ্গিতে কখনও তারকাদের কেরিয়ারে যতিচিহ্ন টানার কথা বললেন তো কখনও বা উসকে দিলেন নেপোটিজম বিতর্ক। করণ জোহরকে বলতে শোনা যায়, "আমি তো দেশের বড় বড় তারকাদের কেরিয়ার প্রায় শেষই করে দিচ্ছিলাম! আজও আমাকে 'নেপোটিজম'..."

বিগত কুড়ি বছর ধরে সেলেব, দর্শক-অনুরাগীমহলের মনোরঞ্জন করে এবার শেষবারের মতো 'কফি উইথ করণ' নিয়ে আসতে চলেছেন প্রযোজক-পরিচালক। আগামী ১৪ অক্টোবর থেকে জিও হটস্টারে দেখা যাবে সংশ্লিষ্ট শোয়ের অন্তিম তথা নবমতম মরশুম। তার প্রাক্কালেই বুধসকালে নতুন প্রোমোয় বিতর্কিত সব বিদ্রুপবাণে মায়ানগরীর সেলেব পাড়ার অন্দরে রীতিমতো ঝড় তুলে দিলেন করণ জোহর। ব্যাঙ্গাত্মক ভঙ্গিতে কখনও তারকাদের কেরিয়ারে যতিচিহ্ন টানার কথা বললেন তো কখনও বা উসকে দিলেন নেপোটিজম বিতর্ক। করণ জোহরকে বলতে শোনা যায়, "আমি তো দেশের বড় বড় তারকাদের কেরিয়ার প্রায় শেষই করে দিচ্ছিলাম! আজও আমাকে 'নেপোটিজম' বা স্বজনপোষণের তকমা বয়ে বেড়াতে হচ্ছে। 'অনুমান ভিত্তিক কথাবার্তা তো একসময়ে জাতীয় শব্দে পরিণত হয়েছিল। আমার শোয়ে এমন অনেক কিছুই ঘটেছে।"

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

'কফি উইথ করণ'-এর অন্তিম মরশুমের ঘোষণা করণ জোহরের

নবম মরশুমের ঘোষণা করে করণ জোহর একবাক্যে বললেন, আর নয়। এই শেষ! তাঁর কথায়, "কিছু সফর শেষ করার পরিকল্পনা থাকে না। কিন্তু একটা সময়ে..."

বিগত পর্বগুলিতে বলিউড তারকারা এহেন বহু বেফাঁস কথা বলেছেন যেগুলি আজও বিতর্কের শিরোনামে বিরাজ করে। যার জেরে কখনও তারকাদের মধ্যে দ্বন্দ্ব বেঁধেছে, কখনও বা 'ক্যাট ফাইটে' নায়িকাদের মুখ দেখাদেখি বন্ধ হয়েছে তো কাউকে বা আবার কেরিয়ারে বড়সড় সমস্যার সম্মুখীন হতে হয়েছে। 'কফি উইথ করণ'-এ বরাবর এমন সব তথ্য ফাঁস হয়েছে যা সপ্তাহ-মাসব্যাপী দর্শক-অনুরাগীদের গসিপের খোরাক জুগিয়েছে। তবে নবম মরশুমের ঘোষণা করে করণ জোহর একবাক্যে বললেন, আর নয়। এই শেষ! তাঁর কথায়, "কিছু সফর শেষ করার পরিকল্পনা থাকে না। কিন্তু একটা সময়ে মনের গভীরে আপনি ঠিকই বুঝতে পারেন যে, এখন সময় হয়েছে সেগুলিকে বিদায় জানানোর। আলবিদা বলা অবশ্য়ই আবেগের, কিন্তু একই সঙ্গে এটাও মনে হচ্ছে যে, এটাই সঠিক সময়। এই শেষ মরশুমে আমার একমাত্র উদ্দেশ্য— কৃতজ্ঞতা ও ভালোবাসা নিয়ে শেষবারের মতো তাঁদের সকলের সঙ্গে সেই কফি মগ তুলে ধরা, যাঁরা 'কফি উইথ করণ'কে আজকের জায়গায় পৌঁছে দিয়েছেন।"

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Karan JoharKoffee With Karan
Advertisement
Tags :
Karan JoharKoffee With Karan

নিয়মিত খবরে থাকতে ফলো করুন