পাশাপাশি শাহিদের প্রাক্তন ও বর্তমান, মীরাকে তৃতীয় সন্তানের পরামর্শ করিনার! এরপর....
প্রাক্তন প্রেমিকযুগলের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ হতেই বেবোর চ্যাট শোয়ে মীরা।
Kasturi Kundu
05:31 PM Oct 30, 2026 IST
-
-
করিনা ও মীরার মজার কথাবার্তার ঝলক অনুরাগীদের মন জয় করেছে। প্রোমো অনুযায়ী, বেশ উচ্ছ্বাসের সঙ্গে করিনা বলছেন, "সবাই খুব উত্তেজিত যে তুমি আর আমি এই সোফায় একসঙ্গে বসেছি।" এরপর তিনি মীরাকে জিজ্ঞাসা করেন, নিজের সম্পর্কে শোনা সবচেয়ে হাস্যকর গুজব কোনটি? উত্তরে মীরা বলেন, "আমি নাকি আবার মা হচ্ছি।"
-
এরপরই জমে ওঠে দু'জনের আলাপচারিতা। মীরার কথা শুনে করিনা মজার ছলে বলেন, "হতেই পারো।" এবার মীরা একটু নড়েচড়ে বসলেন। খানিক সাবধানী হয়ে বলে উঠলেন, "একদমই না। আমাদের আর সন্তান নেওয়ার কোনও পরিকল্পনা নেই।" উল্লেখ্য, করিনা ও শাহিদ দু'জনেই দুই সন্তানের বাবা-মা।
-
সোশাল মিডিয়ায় দাবানলের গতিতে ভাইরাল 'হোয়াট উইমেন ওয়ান্ট'-এর প্রোমো। এক নেটাগরিক মজা করে লিখেছেন, 'যিনি এই সাক্ষাৎকারের ব্যবস্থা করেছেন, তাঁকে কুর্নিশ! মিলেনিয়ালরা স্বপ্নেও ভাবতে পারেননি যে এমন কিছু সম্ভব হতে পারে।' অপর এক নেটিজেন অবাক হলেও আত্মবিশ্বাসী, এই সাক্ষাৎকার জনপ্রিয় হবেই।
-
অতীত ভুলে ইন্ডাস্ট্রির সতীর্থ হিসেবে সম্পর্ক বজায় রাখার জন্য করিনা ও মীরা দু'জনকেই কুর্নিশ ভক্তদের। পেশাদারিত্বেরও নজির গড়েছেন বললে অত্যুক্তি হবে না। এই মর্মে নেটিজেনদের মত, 'দু'জনকেই কুর্নিশ জানাতে হয়। শাহিদ-করিনার বিচ্ছেদের বেশ কয়েক বছর পর মীরার সঙ্গে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হন। প্রত্যেকেই নিজের জীবনে সুখী। শুনেছি, এই পর্বে কোনও বিতর্কিত বিষয় নেই এবং শুটিংয়ের সময়ও দু'জনেই যথেষ্ট পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন।'
-
বছরখানেক আগেই আইফার মঞ্চেই দীর্ঘ ১৮ বছরের মান-অভিমানের বরফ গলিয়ে সৌজন্যমূলকভাবে পরস্পরের কাছাকাছি আসেন এককালীন পাওয়ার কাপল শাহিদ ও করিনা। ২৭ তম আইফার সাংবাদিক সম্মেলনেও একই ঘটনার পুনরাবৃত্তি। শাহিদকে দেখেই জড়িয়ে ধরলেন করিনা। প্রাক্তন প্রেমিক যুগলের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ হতেই এবার বেবোর চ্যাট শোয়ে মীরা রাজপুত।
Advertisement
Advertisement