দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Kartik Aaryan

কার্তিক প্রযোজিত পয়লা ছবির নাম ঘোষণা, কবে মুক্তি জাতীয় পুরস্কারজয়ী অভিনেতার সিনেমা?

কাশ্মীরের কিকবক্সিং চ্যাম্পিয়ন তাজামুল ইসলামের বায়োপিক তৈরি করছেন কার্তিক।
Kasturi Kundu
06:25 PM Nov 05, 2026 IST
কাশ্মীরের কিকবক্সিং চ্যাম্পিয়ন তাজামুল ইসলামের বায়োপিক তৈরি করছেন কার্তিক।
কার্তিক আরিয়ান। ছবি: সোশাল মিডিয়া

বলিউডের বাস্তুতন্ত্রে টিকে থাকতে দারুণ স্ট্র্যাটেজি 'রুহ বাবা' কার্তিক আরিয়ান (Kartik Aaryan)। 'চন্দু চ্যাম্পিয়ন'-এ অভিনয়ের সৌজন্যে ঝুলিতে এসেছে জাতীয় পুরস্কার। কেরিয়ারের মোড় ঘোরাতে বড় সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা। আর প্রযোজক হিসেবে পয়লা সিনেমাতেই দর্শককে বড়সড় চমক উপহার দেবেন কার্তিক। ঘনিষ্ঠ সূত্রে খবর, গল্প, চিত্রনাট্য শোনার পরই তড়িঘড়ি সবুজ সংকেত দিয়েছেন। প্রযোজক হিসেবে কোন ছবিতে হাতেখড়ি হচ্ছে এবার প্রকাশ্যে সেই নাম। সেই সঙ্গে হয়ে গেল সিনেমা মুক্তির দিনক্ষণও।

পরিচালক কবীর খানের আগামী ছবি 'লড়াকু'। আর এই ছবির হাত ধরেই প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ জাতীয় পুরস্কারজয়ী অভিনেতা কার্তিক আরিয়ান। আগামী ১৮ জুন মুক্তি পাবে কার্তিক প্রযোজিত পয়লা ছবি 'লড়াকু'। বিড়লা স্টুডিওসের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, আগামী ১৮ জুন, ২০২৭ বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 'লড়াকু'। শুধু প্রযোজক হিসেবেই নন, অভিনয়ও করবেন কার্তিক।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

কার্তিক আরিয়ান

পরিচালক-অভিনেতার দুর্দান্ত সাফল্যের পর 'লড়াকু' দিয়ে প্রযোজক হিসেবে তাঁর নতুন যাত্রা কতটা সফল হয় এখন সেটাই দেখার অপেক্ষা। ২০২৭ সালেই মুক্তি পাবে 'ক্যাপ্টেন ইন্ডিয়া'। এছাড়াও রয়েছে 'নাগজিলা', 'আশিকি ৩'র মতো সিনেমাও। ফলে নতুন বছর বড় পর্দায় কার্তিক একের পর এক কামাল করতে  পারেন বলে আশাবাদী ভক্তরা। ২০২৪ সালে স্পোর্টস ড্রামা 'চন্দু চ্যাম্পিয়ন'-এ প্রথমবার একসঙ্গে কাজ করেছিলেন কার্তিক আরিয়ান ও কবীর খান।

 

সূত্রে খবর, কাশ্মীরের কিকবক্সিং চ্যাম্পিয়ন তাজামুল ইসলামের বায়োপিক তৈরি করছেন কার্তিক আরিয়ান। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই ক্রীড়াবিদ কীভাবে এক কাশ্মীরি তরুণীর মেন্টর হিসেবে ঈশ্বরের দূত হয়ে উঠেছিলেন, সেই কাহিনি অবলম্বনেই তৈরি হচ্ছে এই সিনেমা। তাজামুল ইসলামের চরিত্রে অভিনয় করছেন ‘রুহ বাবা’। অভিনেতার মতে, দেশের যুবসমাজকে উদ্বুদ্ধ করতে এহেন গল্প আরও বৃহত্তর দর্শকের কাছে পৌঁছনো উচিত। ইসলামের চরিত্রের জন্য ইতিমধ্যেই কিকবক্সিং প্রশিক্ষণ নিয়েছেন কার্তিক। কড়া হোমওয়ার্কের পাশাপাশি ডায়েট মেনে মেপে খাচ্ছেন।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
BollywoodKartik Aaryan
Advertisement
Tags :
BollywoodKartik Aaryan

নিয়মিত খবরে থাকতে ফলো করুন