দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Koushani Mukherjee - Shiboprosad Mukherjee

'রোম্যান্সে শিবুদার হাতেখড়ি আমার সঙ্গেই, স্ট্যাম্প পেপারে লিখে দিতে পারি...', কী বললেন কৌশানী?

Bohurupi: শিবপ্রসাদের সঙ্গে জুটি বাঁধা নিয়ে আত্মবিশ্বাসী কৌশানী মুখোপাধ্যায়। জানালেন, তাঁরা দেব-শুভশ্রী জুটির থেকে এগিয়ে না পিছিয়ে? পুজোর ছবি মুক্তির আগে আড্ডায় অভিনেত্রী।
Sandipta Bhanja
05:01 PM Sep 28, 2026 IST
Bohurupi: শিবপ্রসাদের সঙ্গে জুটি বাঁধা নিয়ে আত্মবিশ্বাসী কৌশানী মুখোপাধ্যায়। জানালেন, তাঁরা দেব-শুভশ্রী জুটির থেকে এগিয়ে না পিছিয়ে? পুজোর ছবি মুক্তির আগে আড্ডায় অভিনেত্রী।
‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ ছবিতে ঝিমলি-বিক্রম ওরফে কৌশানী-শিবপ্রসাদ

'বহুরূপী : দ্য গোল্ডেন ডাকু'র জন্য শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং কৌশানী মুখোপাধ্যায়ের গান কি এবার পুজো প্যান্ডেলে বাজবে?
- হান্ড্রেড পার্সেন্ট বাজা উচিত। ইতিমধ্যে 'ফুল ফুটেছে' গানে দশ হাজারের বেশি রিলস্‌ হয়ে গিয়েছে। ম্যাসিভ রেসপন্স গানটার। ‘ময়দামুখো’তেও মানুষজন রিলস করছে। ভালো লাগছে। আমার মনে হয় ‘বহুরূপী’র সবক'টা গান খুব ভালো প্রতিক্রিয়া পেয়েছে এখনও পর্যন্ত। ‘ময়দামুখো’ যে ধরনের গান সেখানে ‘ডাকাতিয়া বাঁশি’র একটা স্মৃতি কাজ করছে।

দ্বিতীয় বারের জন্য বিক্রম-ঝিমলি জুটি পর্দায় আসছে। ‘ফুল ফুটেছে বাগান জুড়ে’ গানে একটা গ্রাম্য অনুভব আছে। কিন্তু কৌশানী আদতে একদম শহুরে স্মার্ট মেয়ে। এমন একটা গানের সঙ্গে কীভাবে মানিয়ে নিলেন?
- ভালো প্রশ্ন (হাসি)। আমার মনে হয়, অভিনেতা বা অভিনেত্রীর কাছে ছক ভাঙাতেই বড় চ্যালেঞ্জ। প্রথম ‘বহুরূপী’তেও কৌশানিকে এরকম গ্রাম্য চরিত্রে, আনফিল্টার্ড অবস্থায় অন্য ধরনের মেকআপে কেউ প্রায় ভাবেইনি। কিন্তু এই চরিত্রটাই মানে ‘ঝিমলি’ সবার থেকে ভালোবাসা পেয়েছিল। এই লুকটা ছবির অন্যতম ইউএসপি। আর আমার ব্যক্তিগত জায়গায় চ্যালেঞ্জ ছিল। দ্যাখো, গ্ল্যামারাস কৌশানি ইংলিশ খুব ভালো বলে, এগুলো তো মানুষ ৩৬৫দিন দেখেছে। সামথিং আউট অফ দ্য বক্স ট্রাই করাটাই একজন অভিনেতার চ্যালেঞ্জ। সেই পদ্ধতিটা আমি খুব উপভোগ করেছি। আগের বারও, এবারও।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

"রোম্যান্সে শিবুদার হাতেখড়ি আমার থেকেই। স্ট্যাম্প পেপারে লিখে দিতে পারি কোনওদিন আর কারওর সঙ্গে..."

প্রথম ছবিটা ২০২৪ সালে, আর এখন ২০২৬ সাল। এই দু’বছরে আপনি শিবপ্রসাদের থেকে কী শিখলেন? আর অভিনেতা শিবপ্রসাদকে আপনি কী শেখালেন?
- জীবনের যে একটা মজার দিক আছে যেখানে তুমি আনন্দ করছ, কথার মধ্যে জোক্‌স ক্র‌্যাক করছ। অথচ আমি শিবুদাকে দেখেছি সবসময় রোবটের মতো কাজ করতে। সিঙ্গল হ্যান্ডেডলি মার্কেটিংয়ের কাজ করছে, প্ল্যানিংয়ের কাজ করছে, আবার প্রোডাকশনের প্রবলেম সামলাচ্ছে, কিন্তু সবসময় মুখে হাসি নিয়ে। এই জিনিসটা আমি শিখেছি শিবুদার থেকে। কঠিন থেকে কঠিনতম কাজ ঠান্ডা মাথায় সব ভারসাম্য রেখে করে যায়। আর শিবুদার থেকে অভিনয় শেখার কোনও শেষ নেই। হি ইজ আ ব্রিলিয়ান্ট অ্যাক্টর। নিজের উপস্থিতি দিয়ে স্ক্রিন স্পেস তৈরি করে নেওয়া, উলটো দিকের অ্যাক্টর শিখতে পারে শিবুদার কাছ থেকে। আমিও শিখেছি।

‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ ছবিতে ঝিমলি-বিক্রম ওরফে কৌশানী-শিবপ্রসাদ

শিবপ্রসাদ তো কখনও এমন রোমান্স করেননি। সেখানে আপনার অবদান নেই?

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Koushani MukherjeeShiboprosad Mukherjee
Advertisement
Tags :
Koushani MukherjeeShiboprosad Mukherjee

নিয়মিত খবরে থাকতে ফলো করুন