দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Salman Khan Lawrence Bishnoi

এই মন্দিরে পুজো দিলেই সলমনের 'সাত খুন মাফ', আর উত্যক্ত করবে না বিষ্ণোইরা! নিদান লরেন্সের 'গ্যাংস্টার' কাকার

দেশের এই প্রসিদ্ধ মন্দিরে পুজো দিয়ে ক্ষমা চাইলেই সলমন খানের ২৮ বছরের 'শাপমোচন' হবে।
Sandipta Bhanja
07:26 PM Nov 04, 2026 IST
দেশের এই প্রসিদ্ধ মন্দিরে পুজো দিয়ে ক্ষমা চাইলেই সলমন খানের ২৮ বছরের 'শাপমোচন' হবে।
  • সালটা ১৯৯৮। সেই সময়ে রাজস্থানের কঙ্কানি গ্রামে ‘হাম সাথ সাথ হ্যায়’ সিনেমার শুটিং করতে গিয়ে বিতর্কে জড়ান সলমন খান। বলিউড সুপারস্টারের বিরুদ্ধে কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ ওঠে। দু'দশক আগের সেই ঘটনার পর থেকেই বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় সলমন। একাধিকবার বলিউডের ভাইজানকে খুনের হুমকি দিয়ে খবরের শিরোনামে জায়গা করে নিয়েছে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই।

  • চব্বিশ সাল থেকে সেই উপদ্রব আরও বেড়েছে। গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে গুলি চালানো। বিদেশে সলমনের বন্ধু-গায়কের বাড়িতে হামলা, তার পর সলমন ঘনিষ্ঠ বাবা সিদ্দিকির খুন থেকে নতুন করে ভাইজান ঘনিষ্ঠ বলিউড তারকা সঞ্জয় দত্ত, টাইগার শ্রফদের টার্গেট করা, একের পর এক ঘটনা ঘটিয়ে ভাইজানকে প্রাণনাশের হুমকি দিচ্ছে বিষ্ণোই গ্যাং। যার জেরে ওয়াই ক্যাটাগরির পাশাপাশি সলমন খানের নিরাপত্তা আরও জোরদার হয়েছে।

  • দুবাই থেকে ২ কোটি খরচ করে বুলেট প্রুফ গাড়িও আনিয়েছেন ভাইজান। বুলেটপ্রুফ কাঁচে মুড়েছেন গ্যালাক্সির বারান্দা। শুটিং ছাড়া গতিবিধিতেও রাশ টানতে হয়েছে। কিন্তু সারাজীবন কি এভাবে প্রাণভয় বয়ে বেড়াতে হবে? কী করলে বিষ্ণোইদের থেকে মুক্তি পাবেন সলমন খান? নিদান দিল রাজস্থানের বিষ্ণোই সম্প্রদায়ই। যাঁরা কৃষ্ণসার হরিণকে দেবতাজ্ঞানে পুজো করেন। লরেন্স বিষ্ণোইয়ের কাকা ভাইজানের নিরাপত্তা নিশ্চিত করে এক মোক্ষম উপায় বাতলেছেন।

  • লরেন্সের কাকা রমেশ বিষ্ণোইয়ের মত, তিনি কোনও ধরনের সহিংসতাকে সমর্থন করেন না। বহুকাল ধরেই গ্যাংয়ের সকলকে সতর্ক করে আসছেন। তাঁর মন্তব্য, "সলমন বা তাঁর ঘনিষ্ঠ কারও উপর হামলা বা হত্যাকে আমি সমর্থন করি না। আসলে বিষ্ণোই সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ জমে রয়েছে এবং এর সমাধান হওয়া উচিত। সলমন যদি আমাদের মন্দিরে পুজো দিয়ে ক্ষমা চাইতেন, তাহলে বিষয়টি অনেক আগেই মিটে যেত।"

  • বিষ্ণোইরা মনে করেন, কৃষ্ণসার হরিণ হত্যা করে গর্হিত অপরাধ করেছেন সলমন। যা কিনা বিষ্ণোই সম্প্রদায়ের আচারবিধির বিরুদ্ধাচরণ। রমেশের নিদান, বিষ্ণোই সম্প্রদায়ের থেকে মুক্তি চাইলে সলমনকে অবশ্যই রাজস্থানের বিকানিরে অবস্থিত মুক্তিধাম মুকামে যেতে হবে। উল্লেখ্য, এই মন্দির বিষ্ণোইদের সবথেকে পবিত্র ধর্মীয় স্থান। এই একই নিদান বহু আগে দিয়েছিলেন ‘অল ইন্ডিয়া বিষ্ণোই সমাজ’-এর সম্পাদক হনুমানরাম বিষ্ণোই। কিন্তু শোনেননি ভাইজান!

  • বিষ্ণোই সম্প্রদায়ের বিশ্বাস, কোনও ব্যক্তি অপরাধ করলে তাঁর মধ্যে অবশ্যই অনুশোচনাবোধ থাকতে হবে। যা তাঁকে প্রায়শ্চিত্তের পথে নিয়ে যাবে। কেউ যদি বিষ্ণোই সম্প্রদায়ের সঙ্গে কোনওরকম অপরাধ বা অন্যায় করেন তাহলে তাঁকে মুক্তিধাম মুকামে গিয়ে পুরো সম্প্রদায়ের কাছে ক্ষমা চাইতে হয়। শুধু তাই নয়, নির্ধারিত পদ্ধতিতে ক্ষমা চাওয়া হলে, সেটা গ্রহণযোগ্য হবে কিনা সেই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে যাচাই করেন বিষ্ণোই সম্প্রদায়ের সদস্যরা।

  • আসলে সলমনের বাবা সেলিম খানের আশঙ্কা এই মন্দিরে পুজো দিতে গেলে সলমনের উপর হামলা হতে পারে। সেবিষয়েও মুখ খুলেছেন লরেন্সের কাকা। ভাইজানের নিরাপত্তা নিশ্চিত করে রমেশ বিষ্ণোই জানিয়েছেন, "আমি ব্যক্তিগতভাবে সলমনের নিরাপত্তার দায়িত্ব নিচ্ছি। এটা অনেক দিন ধরে চলছে। এই অধ্যায়ের অবসান হওয়া উচিত। একটা ক্ষমা প্রার্থনাই তো যথেষ্ট।"

  • ক্ষমা চাইলে অপরদিকে আইনি জটিলতায় পড়তে হবে খোদ ভাইজানকেই। কারণ ২০১৮ সালে কৃষ্ণসার হরিণ হত্যামামলায় সলমনকে দোষী সাব্যস্ত করেছিল নিম্ন আদালত। যদিও নিজেকে নির্দোষ দাবি করে রাজস্থান হাই কোর্টের দ্বারস্থও হন অভিনেতা। মামলাটি বর্তমানে সেখানেই বিচারাধীন। এদিকে সেলিম খানের মন্তব্য, যে ছেলে ছোট থেকে একটা আরশোলা মারতে পারেনি, সে কীভাবে হরিণ মারবে? তাই ক্ষমা চাওয়ার কোনও প্রশ্নই ওঠে না।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Lawrence BishnoiRajasthanSalman Khan
Advertisement
Tags :
Lawrence BishnoiRajasthanSalman Khan

নিয়মিত খবরে থাকতে ফলো করুন