দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Shafaq Naaz

 মুসলিম হয়ে করবা চৌথ পালনে কটাক্ষ, ধর্মবিদ্বেষ বিতর্কে 'মহাভারত' নায়িকার জবাব, 'সিঁদুর পরলে...' 

করবা চৌথ উদযাপনের ছবি শেয়ার করে কটাক্ষের শিকার শফক।
Kasturi Kundu
04:35 PM Nov 03, 2026 IST
করবা চৌথ উদযাপনের ছবি শেয়ার করে কটাক্ষের শিকার শফক।
শফক নাজ (বাঁদিকে) স্বামীর সঙ্গে শফক (ডানদিকে)। ছবি: শফকের ইনস্টাগ্রাম

পান থেকে চুন খসলেই সমালোচনার শিকার গ্ল্যাম দুনিয়ার সেলেবরা। স্বাধীনচেতা মনোভাব নিয়ে বাঁচার যেন কোনও অধিকারই নেই তঁদের! ইচ্ছেমতো একটা পদক্ষেপ ফেললেই সোশাল মিডিয়া নীতিপুলিশের অযাতিত পরামর্শ, কটূক্তির ঝড়। সম্প্রতি এমনই এক পরিস্থিতির শিকার জনপ্রিয় টেলি অভিনেত্রী শফক নাজ (Shafaq Naaz)। স্বামীর মঙ্গল কামনায় রেখেছিলেন করবা যৌথের ব্রত, হিন্দু নারীর আদলে সেজে নিষ্ঠার সঙ্গে রীতিপালন করেছেন। স্ত্রীর নিষ্ঠায় মুগ্ধ হয়ে আদর-ভালোবাসায় ভরিয়ে দেন স্বামী জিশান। সমাজমাধ্যমে সেই আদুরে মুহূর্ত শেয়ার করতেই আলফা গতিতে সমালোচনা করতে ছুটে এসেছেন নেটপাড়ার নীতিপুলিশরা।

মুসলিম হয়েও কেন সিঁদুর পরেছেন? সেই প্রশ্নেই তোলপাড় নেটভুবন। সোশাল মিডিয়ায় চরম সমালোচনার শিকার অভিনেত্রী। শফক একা নন, নিন্দুকদের নিশানায় অভিনেত্রীর স্বামীও। বিতর্কের সূত্রপাত, 'মহাভারত' অভিনেত্রী শফক নাজ জিশানের সঙ্গে করবা চৌথ উদযাপনের কয়েকটি ছবি সমাজমাধ্যমে পোস্ট করেন।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

ক্যাপশনে লেখেন, 'সেই মানুষটির জন্য আজ এত সাজগোজ যে আমাকে আমার জীবনের সবচেয়ে কঠিন সময়ও দেখেছে। শুভ করবা চৌথ।' অভিনেত্রীর এই পোস্ট ঘিরে তুমুল বিতর্ক। মুসলিম হয়েও কেন তিনি হিন্দুদের এই উৎসব পালন করছেন? সমালোচনার মোক্ষম জবাবও দিয়েছেন শফক নাজ। নিজের অবস্থান স্পষ্ট করে জানিয়েছেন, উৎসব পালন করা কিংবা সিঁদুর পরার অর্থ নিজের ধর্ম পরিবর্তন করা নয়।

সম্প্রতি মুসলিম পরিবারের কন্যা হয়ে কেদারনাথ দর্শনের জন্য সারা আলি খানের বিরুদ্ধে ফতোয়া জারি করা হয়েছে। সেই ঘটনার রেশের মাঝেই ফের সাম্প্রদায়িক ভেদাভেদ নিয়ে সরব সোশালপাড়া। সাম্প্রতিক সময় গৌরী স্প্র্যাটের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করে 'লাভ জেহাদ'-এর শিকার হন আমির। জুটেছিল প্রাণনশের হুমকিও। মিস্টার পারফেক্টশনিস্ট অবশ্য সাফ জানিয়েছিলেন, খান পরিবারের অন্দরে কোনওদিনই ধর্মের ভেদাভেদ ছিল না। প্রত্যকের নিজের মতো করে বাঁচার অধিকার রয়েছে। সেই একই সুর এবার শফক নাজের গলাতেও।

ভিডিওবার্তায় সমালোচকদের কড়া জবাব অভিনেত্রীর। সোশাল মিডিয়ার বিদ্বেষ ও অসহিষ্ণুতা নিয়ে কার্যত স্তম্ভিত অভিনেত্রী। তাঁর মতে, 'এমন একটা বিষয় নিয়ে যে আমাদের আলোচনা করতে হচ্ছে, সেটাই অত্যন্ত দুঃখজনক। আর এটা কোনও একটি ধর্ম বা সম্প্রদায়ের বিষয় নয়। সবার ক্ষেত্রেই একই কথা প্রযোজ্য। একটু বেশি সম্মান, একটু বেশি বোঝাপড়া এবং ঘৃণা থাকা উচিত নয়।' সেই সঙ্গে প্রশ্ন করেছেন, "সিঁদুর পরা কিংবা করবা চৌথ পালনে কীভাবে কারও ধর্ম পরিবর্তন হয়ে যেতে পারে?"

তাঁর কথায়, "সিঁদুর পরলে কীভাবে ধর্ম পরিবর্তন হয়ে যায়? তোমাদের ধর্ম কি এতটাই দুর্বল যে অন্য সংস্কৃতি বা তার উৎসব পালন করলেই তোমাদের বিশ্বাস আলগা হয়ে যাবে? এটা কেমন যুক্তি?" ভারতের সাংস্কৃতিক বৈচিত্র্যের কথাও তুলে ধরেন অভিনেত্রী। তিনি জানান, এ দেশে বিভিন্ন ধর্মের মানুষের বাস এবং একে অপরের উৎসবে সামিল হন।

ছোটো থেকেই তিনি হোলি, দিওয়ালি, বড়দিন এবং রাখিবন্ধনের মতো উৎসব পালন করেন। ধর্ম একান্তই ব্যক্তিগত বিশ্বাসের উপর নির্ভরশীল। কে কীভাবে নিজের ধর্ম পালন করবেন তা ঠিক করে দেওয়ার অধিকার কারও নেই। সমালোচনা সত্ত্বেও নিজের পছন্দমতো উৎসব পালন করবেন বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন অভিনেত্রী। তাঁর সিদ্ধান্তে কারও আপত্তি থাকলে নির্দ্বিধায় আনফলো করার পরামর্শ দিয়েছেন শফক নাজ।

ভিডিওবার্তায় শফক অন্তরের উপলব্ধি থেকে বলেছেন, "প্রতিটি ধর্মই অন্যের বিশ্বাসকে সম্মান করতে শেখায়। কাউকে অপমান করতে নয়। আমি তো সবাইকে বলতে পারব না যে দিনে কতবার নমাজ পড়ি, ক'টা রোজা রাখি কিংবা ধর্মের জন্য আর কী কী নিয়ম মেনে চলি। ধর্ম খুব ব্যক্তিগত বিষয়। এটা ব্যক্তিবিশেষে বিশ্বাসের ব্যাপার। আমার সামর্থ্য এবং ইচ্ছা অনুযায়ী আমি যা করতে পারি, তাই করব। কাউকে জোর করা বা বিচার করার অধিকার কারও নেই।"

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Entertainment
Advertisement
Tags :
Entertainment

নিয়মিত খবরে থাকতে ফলো করুন