দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Malaika Arora

'ইটস ডান ব্রো', প্রাক্তন বউদি মালাইকার মুখে সলমনের হিট সংলাপ! খান পরিবারের সঙ্গে কমছে দূরত্ব?

আরহানের গ্রুমিং সেশনের পোস্টে মালাইকার পোস্টে সলমনের সংলাপ।
Kasturi Kundu
02:18 PM Nov 02, 2026 IST
আরহানের গ্রুমিং সেশনের পোস্টে মালাইকার পোস্টে সলমনের সংলাপ।
মালাইকা, সলমন ও আরহান (বাঁদিক থেকে পর্যায়ক্রমে)

সাল ২০১৭। আইনি মতে আরবাজ খানের সঙ্গে দীর্ঘ আঠারো বছরের দাম্পত্যে ইতি টেনেছেন মালাইকা অরোরা (Malaika Arora)। মাঝে কেটে গিয়েছে ন'বছর। খান পরিবারের সঙ্গে আরবাজ-মালাইকার ছেলে আরহানের ঘনিষ্ঠতা থাকলেও, মালাইকা সব সম্পর্ক ছিন্ন করেছেন। তবে সম্প্রতি মালাইকার মুখে প্রাক্তন ভাসুর সলমন খানের সংলাপ! খানদান পরিবারের সঙ্গে কোনও সম্পর্ক নেই, অথচ সলমনের প্রাক্তন বউদির পোস্টে তাঁরই সংলাপ! সোশাল মিডিয়ায় সেই বিশেষ মুহূর্ত ছড়িয়ে পড়তেই তা ঝড়ের গতিতে ভাইরাল। অতঃপর নেটভুবনেও চর্চার কেন্দ্রে বলিউডের 'মুন্নি'। এর নেপথ্যে অবশ্যই রয়েছে এক বিশেষ কারণ।

মালাইকার সঙ্গে আরহানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। ইন্ডাস্ট্রির বহু পার্টিতেই দেখা যায় মা ও ছেলের যুগববন্দি। শুধু তাই নয়, আরহান ও মালাইকার সোশাল মিডিয়ায় চোখ রাখলেও দেখা যায় পরস্পরের সঙ্গে কাটানো পারিবারিক মুহূর্তের মিষ্টি ছবি ও ভিডিও। সম্প্রতি আরহানের গ্রুমিং সেশনের একটি পোস্টের মন্তব্য বক্সে মালাইকার লিখলেন জনপ্রিয় অভিনেতা সলমন খানের সেই হিট সংলাপ। তারকা সন্তান আরহান ভ্রু প্লাকের মুহূর্ত শেয়ার করে মালাইকার রসিকতা, 'ইটস ডান ব্রো।' যার বাংলা তর্জমা করলে হয়, হয়ে গিয়েছে ভাই।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

সলমন খান।

মালাইকা তাঁর পোস্টে এই লাইনটা লিখতেই তা নজর কেড়েছে সোশালপাড়ার সদস্যদের। সলমনভক্ত নেটিজেনদের স্মৃতিতে কড়া নেড়েছে, নিট কেলেঙ্কারি ইস্যুতে সোনম ওয়াংচুকের অনশন প্রত্যাহারের আবেদন জানিয়ে একটি পোস্টে লিখেছিলেন, 'ইটস ডান ব্রো।' এরপরই ভাইরাল হয়ে যায় ভাইজানের এই মন্তব্য। কয়েকমাসের ব্যবধানে এই সংলাপ যখন প্রাক্তন বউদির পোস্টে তখন সকলের নজর কাড়বে বই কী!

সম্প্রতি ইনস্টাগ্রামে নিজের বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন আরহান। সেই ছবিগুলিতে কখনও তাঁকে রান্না করতে, গান শুনতে, ভ্রু প্লাক করাতে এবং ঠাকুমার সঙ্গে সময় কাটাতে দেখা গিয়েছে। ছেলের পোস্টে সলমনের জনপ্রিয় সংলাপটি ব্যবহার করে মালাইকা 'ইটস ডান ব্রো' লিখতেই পাঁচশোর বেশি মানুষের লাইক। সেই সঙ্গে কমেন্টেরও বন্যা। উল্লেখ্য, তারকারা মজার ছলে এই সংলাপটি ব্যবহার করে আরও ভাইরাল করেছেন।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Malaika AroraSalman Khan
Advertisement
Tags :
Malaika AroraSalman Khan

নিয়মিত খবরে থাকতে ফলো করুন