দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Mamta Kulkarni

সাধ্বী থেকে গ্ল্যাম ডল! নয়ের দশকের গানে শরীরী হিল্লোল, মমতার ভোলবদলে শোরগোল

মমতা কুলকার্নির মতো একজন গ্ল্যামারাস অভিনেত্রীকে সাধ্বী বানানো উচিত ছিল না বলেও দাবি নেটভুবনের।
Kasturi Kundu
06:45 PM Sep 27, 2026 IST
মমতা কুলকার্নির মতো একজন গ্ল্যামারাস অভিনেত্রীকে সাধ্বী বানানো উচিত ছিল না বলেও দাবি নেটভুবনের।
সাধ্বী থেকে গ্ল্যামরাস অবতারে মমতা। ছবি: মমতার ইনস্টাগ্রাম

২০২৫ সালের ২৪ জানুয়ারি প্রয়াগরাজে মহাকুম্ভ চলাকালীন সন্ন্যাস গ্রহণ করেন নয়ের দশকের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মমতা কুলকার্নি (Mamta Kulkarni)। সন্ন্যাসের পথে পা বাড়িয়ে কিন্নর আখড়ায় মহামণ্ডলেশ্বর পদ পেয়েছিলেন। সন্ন্যাস নেওয়ার ফলে নিয়মানুযায়ী বদলে গিয়েছিল বলিউডের একসময়কার হিট নায়িকা মমতা কুলকার্নির পরিচয়ও। নতুন নামকরণ করা হয় মমতানন্দ গিরি। মহাকুম্ভের কিন্নর আখড়া থেকে ভাইরাল হওয়া ছবিতে সলমন-শাহরুখের করণ অর্জুন অভিনেত্রীকে দেখা যায় গেরুয়া বসনে। গলায় রুদ্রাক্ষের মালা, কপালে গেরুয়া তিলক। কাট টু ২০২৬, সন্ন্যাসী মমতার খোলস ছেড়ে নয়ের দশকের হিট বলিউড অভিনেত্রী ইমেজে প্রত্যাবর্তন অভিনেত্রীর।

সোশাল মিডিয়ায় ভাইরাল মমতা কুলকার্নির নাচের ভিডিও। সম্প্রতি জয়পুরে অনুষ্ঠিত ১৪তম রাজস্থান ফিল্ম ফেস্টিভ্যালে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয়। সেখানেই নিজের সিনেমার গানে পড়ুয়াদের সঙ্গে কোমর দোলান অভিনেত্রী। এই ঘটনার পরই আলোচনার কেন্দ্রবিন্দুতে মমতা কুলকার্নি। গেরুয়া বসন উধাও, সকলের নজর কেড়েছে তাঁর গ্ল্যামারাস লুক। সন্ন্যাস গ্রহণের পর তাঁর গেরুয়া পোশাকের আধ্যাত্মিক অবতারের একেবারে বিপরীতধর্মী অবতারে মঞ্চ মাতালেন মমতা।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

মমতার ভোলবদল!

সেযুগের হিট গানের তালে আমির খানের নায়িকার নাচে ফিরল নয়ের দশকের নস্ট্যালজিয়া। ভিডিওগুলি প্রকাশ্যে আসতেই সমাজমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া। কেউ মমতার এই পরিবর্তনকে হাসির খোরাক বানিয়েছেন তো কেউ আবার চেহারার প্রশংসা করে বলেছেন, আজও আগের মতোই গ্ল্যামারাস। সোশালপাড়ার এক সদস্যর এই ভিডিও দেখে মন্তব্য, 'ভাই, ইনি তো সন্ন্যাসী হয়ে গিয়েছিলেন।' অপর এক ব্যক্তিও অবাক হয়ে লিখেছেন, 'ইনি সন্ন্যাস গ্রহণ করেছিলেন না?'

নেটাগরিকরা প্রায় সকলেই মমতার সাজসজ্জা নিয়ে রসিকতা করেছেন। সাধ্বী থেকে আচমকা গ্ল্যাম ডল! 'মোক্ষ থেকে মায়া, রিভার্স কনসেপ্ট' কটাক্ষও ধেয়ে এসেছে তাঁর দিকে। অনেকে আবার মমতার প্রশংসায় পঞ্চমুখ। কেউ লিখেছেন, অসাধারণ দেখতে লাগছে তো কেউ আবার উচ্ছ্বসিত হয়ে মন্তব্য করেছেন, 'আমার প্রজন্মের সুপারস্টার।' মমতা কুলকার্নির মতো একজন গ্ল্যামারাস অভিনেত্রীকে সাধ্বী বানানো উচিত ছিল না বলেও দাবি করেছেন নেটপাড়ার সদস্যরা।

 

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Mamta Kulkarni
Advertisement
Tags :
Mamta Kulkarni

নিয়মিত খবরে থাকতে ফলো করুন