দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Nushrratt Bharuccha

নড়াচড়ার ক্ষমতা নেই! স্ট্রেচারে করে অ্যাম্বুল্যান্স থেকে বের করা হল নুসরতকে, ভাইরাল ভিডিওয় উদ্বেগ সিনেমহলে

শুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে নুসরত। অভিনেত্রীর শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ সিনেদুনিয়ায়।
Sandipta Bhanja
10:39 AM Oct 03, 2026 IST
শুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে নুসরত। অভিনেত্রীর শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ সিনেদুনিয়ায়।
শুক্রবার গভীর রাতেই মুম্বইতে পৌঁছেছেন নুসরত বারুচা।

বালিতে শুটিং করতে গিয়ে মারাত্মক দুর্ঘটনার কবলে! বরাতজোরে অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন ঠিকই, তবে অভিনেত্রী নুসরত বারুচাকে (Nushrratt Bharuccha) তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান তাঁর মেরুদণ্ডে চিড় ধরেছে। শুক্রবারই নায়িকার টিমের তরফে জানানো হয়েছিল, মেরুদণ্ড ভাঙার ফলে নুসরতকে দ্রুত বালি থেকে মুম্বইতে উড়িয়ে আনা হবে। এমনকী অভিনেত্রীর অস্ত্রোপচারও হবে মায়ানগরীতেই। এমতাবস্থায় বলিউড নায়িকাকে এয়ার অ্যাম্বুল্যান্সে করে বালি থেকে মুম্বইতে উড়িয়ে নিয়ে আসা হল। হাসপাতালের বাইরে যে লেন্সবন্দি মুহূর্ত দেখে উদ্বেগ সিনেমহলে।

নুসরতের এহেন পরিস্থিতি দেখে ভক্তমহল তো বটেই এমনকী মায়ানগরীর সেলেব পাড়ার ঘনিষ্ঠমহলেও উদ্বেগের সৃষ্টি হয়েছে। অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করে অনেকেই একমনে ঈশ্বর ডেকে চলেছেন।

শুটিং করতে গিয়ে মারাত্মক দুর্ঘটনার কবলে নুসরত।

বলিউড মাধ্যম সূত্রে খবর, শুক্রবার গভীর রাতেই মুম্বইতে পৌঁছেছেন নুসরত। ভাইরাল ওই ভিডিওতে দেখা যায়, অ্যাম্বুল্যান্সের ভিতর শুয়ে রয়েছেন অভিনেত্রী। স্ট্রেচারে করে যখন তাঁকে বাইরে বের করা হল, তখন চোখেমুখে যন্ত্রণার ছাপ স্পষ্ট। নড়াচড়া ক্ষমতা পর্যন্ত নেই। নাকে নল। একবার শুধু বুকের উপর হাত রেখে কাউকে কিছু ইশারা করে বললেন। এহেন ক্যামেরাবন্দি মুহূর্ত প্রকাশ্যে আসতেই নেটভুবনে দাবানল গতিতে ছড়িয়ে পড়েছে। নুসরতের এহেন পরিস্থিতি দেখে ভক্তমহল তো বটেই এমনকী মায়ানগরীর সেলেব পাড়ার ঘনিষ্ঠমহলেও উদ্বেগের সৃষ্টি হয়েছে। অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করে অনেকেই একমনে ঈশ্বর ডেকে চলেছেন। অনুরাগীরা নুসরতের সুস্থতা কামনা করে বলছেন, 'হে ঈশ্বর! কাউকে স্ট্রেচারে দেখাটা মোটেও সুখকর নয়।' কারও বা মন্তব্য, "সত্যিই, মানুষের নজর লাগে। দ্রুত সুস্থ হয়ে উঠুন আপনি।'

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

বলিউড মাধ্যম সূত্রে খবর, অভিনেত্রী শুটিংয়ের পাশাপাশি ব্যক্তিগত ছুটি কাটানোর জন্য বালিতে উড়ে গিয়েছিলেন। মায়ানগরীর সেলেব পাড়ায় ফিসফাস, আসন্ন একটি ছবিতে টাইগার শ্রফের সঙ্গে জুটি বাঁধবেন নুসরত। সম্ভবত সেই ছবির শুটিং চলাকালীনই দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর চোট পান অভিনেত্রী। এরপরই তাঁকে বালির এক নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার বিকেল পর্যন্ত সেখানেই চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে ছিলেন নুসরত বারুচা। প্রথমটায় শোনা গিয়েছিল, বিদেশের মাটিতেই নায়িকার চিকিৎসা হবে। তবে শুক্রবার বেলা গড়াতেই তাঁর টিমের তরফে এক বিবৃতি জারি করে জানানো হয়, “অভিনেত্রীর চিকিৎসা মুম্বইয়েই হবে। দুর্ভাগ্যজনকভাবে পয়লা অক্টোবর দুর্ঘটনার কবলে পড়েন নুসরত বারুচা। যার জেরে তাঁর মেরুদণ্ডে চিড় ধরেছে। বেশ কয়েকটি পরীক্ষার পর অভিনেত্রীর মেরুদণ্ডে অস্ত্রোপচার করা হবে।” ওই বিবৃতিতে এও জানানো হয় যে, “এই মুহূর্তে নুসরতের স্বাস্থ্য এবং প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করাই আমাদের প্রধান কাজ। আমরা ওঁকে এয়ার অ্যাম্বুলেন্সে করে বালি থেকে মুম্বইয়ে ফিরিয়ে আনার ব্যবস্থা করছি, ওখানেই অস্ত্রোপচার হবে। এহেন গুরুতর চোট এবং অস্ত্রোপচারের কারণে তাঁর সুস্থ হয়ে উঠতে বেশ খানিকটা সময় লাগবে। এইমুহূর্তে আগামী কয়েক সপ্তাহ ওঁর বিশ্রামের প্রয়োজন। কাজে ফিরতে একটু সময় দরকার।”

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
BollywoodEntertainmentNushrratt Bharuccha
Advertisement
Tags :
BollywoodEntertainmentNushrratt Bharuccha

নিয়মিত খবরে থাকতে ফলো করুন