প্রেম ভাঙল পলক-ইব্রাহিমের, ভেস্তে গেল শুটিং! ৩ বছরের সম্পর্কে কেন ইতি টানলেন সইফপুত্র?
Sandipta Bhanja
দিব্যি ডুবে ডুবে জল খাচ্ছিলেন ইব্রাহিম আলি খান। কিন্তু সেলেবপাড়ার ফটোশিকারিদের জন্যেই পলক তিওয়ারির সঙ্গে তাঁর মাখোমাখো সমীকরণের কথা ফাঁস হয়। বছর কয়েক ধরেই সইফপুত্র ইব্রাহিমের (Ibrahim Ali Khan) সঙ্গে শ্বেতা তিওয়ারির কন্যা পলকের (Palak Tiwari) প্রেমগুঞ্জন। নিশিঠেক থেকে পাব-রেস্তরাঁ, মাঝেমধ্যেই মায়ানগরীর ইতি-উতি যুগলকে দেখা যেত একসঙ্গে। তবে ক্যামেরা দেখলেই অস্বস্তিতে পড়তেন! প্রেম প্রসঙ্গ উঠলেই একাধিকবার পলক-ইব্রাহিম খুব স্মার্টলি হয় এড়িয়ে গিয়েছেন, নয়তো বা বলেছেন- 'উই আর জাস্ট ফ্রেন্ড'। তবে খুল্লমখুল্লা সম্পর্ক স্বীকার না করলেও ইব্রাহিম আলি খান এবং পলক তিওয়ারির প্রেম ছিল বলিউডের 'ওপেন সিক্রেট'। বলিপাড়ায় ফিসফাস, সেই সম্পর্কে নাকি এবার ভাঙন ধরেছে।
ঘনিষ্ঠ মহলের দাবি, নবাবপুত্র নিজেই নাকি যেচে তিন বছরের সম্পর্ক শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন। তবে পলক-ইব্রাহিমের প্রেম ভাঙায় বিপাকে পড়েছে এক প্রযোজনা সংস্থা। কেন?
ঘনিষ্ঠ সূত্রে খবর, বছর তিনেকের প্রেমে ইতি টেনেছেন পলক-ইব্রাহিম। যদিও তাঁদের সম্পর্কের বয়স এর থেকেও বেশি বলে দাবি ঘনিষ্ঠদের। তবে এহেন 'পোক্ত প্রেমে' আচমকাই কেন চিড় ধরল? কৌতূহল অমূলক নয়। শোনা যাচ্ছে, উভয়ে মধ্যস্থতা করেই সম্পর্কে যতিচিহ্ন টেনেছেন। যদিও কেউই এপ্রসঙ্গে আপাতত মুখ খুলতে নারাজ। তবে ঘনিষ্ঠ মহলের দাবি, নবাবপুত্র নিজেই নাকি যেচে তিন বছরের সম্পর্ক শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন। তবে পলক-ইব্রাহিমের প্রেম ভাঙায় বিপাকে পড়েছে এক প্রযোজনা সংস্থা। কেন?
আরও পড়ুন:
কারণ নবীন প্রজন্মের পরিচিত মুখ হওয়ায় জুটি হিসেবে তাঁরা বেশ জনপ্রিয়তা লাভ করেছিলেন। আর সেই জনপ্রিয়তার জন্যেই পলক তিওয়ারি এবং ইব্রাহিম আলি খানকে নিয়ে এক শুটিংয়ের পরিকল্পনা করেছিলেন তাঁরা। তবে পরিস্থিতি নাকি এখন এমন পর্যায়ে যে একে-অপরের সঙ্গে শুটিং করতে নারাজ তাঁরা। অগত্য়া সেই শুটিংয়ের কাজ ভেস্তে গিয়েছে। পরবর্তীতে হবে কিনা, সেটাও নিশ্চিত নয়। ঘনিষ্ঠ সূত্রের দাবি, "বিচ্ছেদের নেপথ্যের কারণ আমরা জানি না, তবে ব্রেকআপ হয়েছে বন্ধুত্বপূর্ণভাবে। ওঁরা কেউই নিজেদের ব্যক্তিগত বিষয় নিয়ে জনসমক্ষে কাদা ছোড়াছুড়ি করতে চান না। আপাতত দু'জনেই নিজেদের কেরিয়ারের মন দিতে চান।"