দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Parineeti Chopra-Raghav Chadha

সাবেক সাজের সঙ্গে সিঁথিতে সিঁদুর, ৩৫ হাজার ফুট উচ্চতায় রাঘবের সঙ্গে করবা চৌথ পরিণীতির

দূরত্ব কিংবা পরিস্থিতি কোনও কিছুই ঐতিহ্য ও ভালোবাসার পথে বাধা হতে পারে না।
Kasturi Kundu
02:34 PM Oct 30, 2026 IST
দূরত্ব কিংবা পরিস্থিতি কোনও কিছুই ঐতিহ্য ও ভালোবাসার পথে বাধা হতে পারে না।
বিমানে রাঘব-পরিণীতি। ছবি: পরিণীতির ইনস্টাগ্রাম

যে কোনও পরিস্থিতিতে সংস্কৃতি ভুললে চলবে না। বিদেশে থেকেও 'পরদেশীবাবু'দের সঙ্গে প্রতিবছর করবা চৌথ পালন করেন 'দেশি গার্ল' প্রিয়াঙ্কা চোপড়া ও প্রীতি জিন্টা। মার্কিন মুলুকে মেঘের আড়ালে চাঁদের দেখা পেতে কম কসরত করতে হয়নি প্রীতি-প্রিয়াঙ্কাদের। তবুও রীতি পালনে ছেদ পড়তে দেননি। পরিস্থিতি যাই হোক না কেন, স্বামীর হাতে জল-মিষ্টি খেয়েই নির্জলা উপবাস ভাঙতে হবে। আর ঠিক সেই কারণেই পঁয়ত্রিশ হাজার ফুট উচ্চতায় বিমানের ভিতর রাঘবের (Raghav Chadha) সঙ্গে করবা চৌথ পালন করলেন পরিণীতি চোপড়া (Parineeti Chopra)।

দূরত্ব কিংবা পরিস্থিতি কোনও কিছুই ঐতিহ্য ও ভালোবাসার পথে বাধা হতে পারে না, সেটাই যেন প্রমাণ করলেন তারকা দম্পতি। ইনস্টা হ্যান্ডলে বিমানের মধ্যে করবা চৌথ পালনের সেই বিশেষ মুহূর্ত ভাগ করেছেন পরিণীতি। বিমানের ভিতরে বসেই চাঁদের খোঁজে আকাশপানে তাকিয়ে রাঘব-পরিণীতি। চাঁদমামার দেখা পেতেই আনন্দে নেচে ওঠে মন! রাঘবের হাতে জল ও খাবার খেয়ে উপবাস ভাঙেন 'ইশকজাদে' নায়িকা। ভিডিওটি শেয়ার করে পরিণীতি লেখেন, 'আমরা যেখানে থাকি সেখানেই করওয়া চৌথ। এমনকী সেটা যদি ৩৫ হাজার ফুট উচ্চতাতেও হয়!'

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

রাঘবের উদ্দেশে পরিণীতি লেখেন, 'তুমি আমার সব স্বপ্ন সত্যি কর। তুমি সেরা মানুষ, সেরা স্বামী, সেরা বয়।' বিমানে করবা চৌথ কেন পালন করতে হল সেলেব দম্পতিকে? সেই কারণ ব্যাখ্যা করে পরিণীতি জানান, 'ফ্লাইট দেরি হওয়ার কারণে বাড়ির বদলে বিমান থেকেই আমাদের চাঁদ দেখা হল! তাই ঠিক করলাম, সেখানেই পুজো সেরে নেব।' এদিন সিঁথিতে সিঁদুর আর ট্র্যাডিশনাল পোশাকে উৎসবের আমেজে ধরা দিয়েছেন পরিণীতি। পরিণীতির এই ভিডিও দেখে অনেকেরই মনে পড়ে গিয়েছে অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার করবা চৌথ পালনের অভিজ্ঞতা।

২০২৫ সালে 'দ্য কপিল শর্মা শো'-এ এসে প্রিয়াঙ্কা বলেছিলেন, আকাশ মেঘাচ্ছন্ন থাকায় চাঁদ দেখা যাচ্ছিল না। তখন উপবাস ভাঙানোর জন্য় নিক জোনাস বিমানে করে মেঘের উপরে নিয়ে গিয়েছিলেন। নিকের অনুষ্ঠান চলাকালীন তাঁরা চাঁদ দেখার চেষ্টা করছিলেন। সেখানে প্রায় ষাট থেকে সত্তর হাজার দর্শক উপস্থিত ছিলেন। কিন্তু বৃষ্টি ও মেঘের কারণে চাঁদ দেখা যাচ্ছিল না। রাত এগারোটার সময়ও চাঁদের দেখা মেলেনি। অগত্যা নিক তাঁকে বিমানে করে মেঘের উপরে নিয়ে যান। সেখান থেকেই চাঁদ দেখে উপবাস ভেঙেছিলেন নিকঘরনি।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Karwa ChauthParineeti ChopraRaghav Chadha
Advertisement
Tags :
Karwa ChauthParineeti ChopraRaghav Chadha

নিয়মিত খবরে থাকতে ফলো করুন