দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Bohurupi The Golden Daku

'দেশু ৭' উন্মাদনার মাঝেই মোক্ষম চাল 'বহুরূপী'দের, অন্তর্জাতিক স্তরে ক'টা দেশে মুক্তি পাচ্ছে শিবপ্রসাদ-নন্দিতার ছবি?

আরও বড় পরিসরে বিদেশে মুক্তির পথে এক ধাপ এগিয়ে গেল 'বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু' তা বলাই বাহুল্য। 
Kasturi Kundu
11:34 AM Oct 12, 2026 IST
আরও বড় পরিসরে বিদেশে মুক্তির পথে এক ধাপ এগিয়ে গেল 'বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু' তা বলাই বাহুল্য। 
‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ ছবিতে ঝিমলি-বিক্রম ওরফে কৌশানী-শিবপ্রসাদ। ছবি: উইন্ডোজের ফেসবুক

যিশু সেনগুপ্ত এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের দ্বৈরথ দেখতে রীতিমতো মুখিয়ে রয়েছে দর্শকমহল। পুজোর পর্দায় 'বহুরূপী'দের কেরামতি দেখা এখন শুধু অপেক্ষা মাত্র। এমন আবহেই ভালোবেসে দর্শকের মন ডাকাতি করা বহুরূপীদের জন্য বক্স অফিসে সোনা ফলাতে এগিয়ে এল প্রত্যঙ্গিরা সিনেমাস, যে সংস্থা মূলত মেগা বাজেটের দক্ষিণ ভারতীয় ছবিকে আন্তর্জাতিক স্তরে মুক্তির ব্যবস্থা করে। এবার এই সংস্থার ছত্রছায়ায় প্রবাসী বাঙালিদের মন ডাকাতি করবে 'বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু' (Bohurupi The Golden Daku)।

'কেজিএফ', 'কান্তারা'র মতো ব্লকবাস্টার সিনেমা উপহার দেওয়া প্রযোজনা সংস্থা হোমবেল ফিল্মস আগেই হাত মিলিয়ে এই সিনেমাকে আন্তর্জাতিক প্রেক্ষাগৃহে মুক্তির আলো দেখানোর পথে এগিয়েছেন নির্মাতারা। এবার প্রত্যঙ্গিরা সিনেমাস ঘোষাণা করল কোথায় কোথায় মুক্তি পেতে চলেছে 'বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু'। আন্তর্জাতিক স্তরে ছবি মুক্তির দায়িত্বে যুক্ত হয়েই জানিয়ে দিল আগামী ২৩ অক্টোবর মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে। আরও বড় পরিসরে বিদেশে মুক্তির পথে আরও এক ধাপ এগিয়ে গেল 'বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু' তা বলাই বাহুল্য। 

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

হোমবেল ফিল্মস-এর তরফে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছিল, ‘বহুরূপী’র মতো সফল ফ্র্যাঞ্চাইজিকে এবার তারা আন্তর্জাতিক দর্শকমহলের কাছে পৌঁছে দেবেন। দোসর,  প্রত্যঙ্গিরা সিনেমাস। এবার বক্স অফিসে আরও বড় পরিসরে ‘ডাকাতি’ হবে, তেমনটা আন্দাজ করাই যায়। একদিকে যখন 'দেশু ৭'র প্রচারে দেব, শুভশ্রী বিভিন্নপ্রান্তে টুর করছেন, মুক্তির আগে চমকপ্রদ প্রচার সারছেন ঠিক সেই সময়ই মোক্ষম চাল 'বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু'র। আন্তর্জাতিক ময়দানে সাড়া ফেলতে টিম ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’র দারুণ স্ট্র্যাটেজি!

'বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু'

চব্বিশ সালের পুজোর বক্স অফিসে ‘গেমচেঞ্জার’ হিসেবে নাম লিখিয়েছিল নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘বহুরূপী’। বাংলার গণ্ডি পেরিয়ে দেশের বিভিন্ন রাজ্যে, এমনকী আন্তর্জাতিক স্তরের স্ক্রিনিংয়েও দর্শককুলের প্রশংসা কুড়িয়ে নিয়েছিল ছ্যাঁচড়াপুরের ‘ছিচকে’ নয়, বরং ভালোবেসে ডাকাতি করা ‘বিক্রম’। দু’বছর পর আবারও পুজোর পর্দায় সদলবলে ঝাঁপিয়ে পড়তে চলেছে ‘বহুরূপী’রা।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
EntertainmentJishu SenguptaKoushani MukherjeeNandita RoyShibaprasad MukherjeeTollywood
Advertisement
Tags :
EntertainmentJishu SenguptaKoushani MukherjeeNandita RoyShibaprasad MukherjeeTollywood

নিয়মিত খবরে থাকতে ফলো করুন