দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Jadukar Satyacharan

সব্যসাচীর গল্পে প্রসেনজিৎ-ঋত্বিক-ইশা, রহস্য থ্রিলার 'জাদুকর সত্যচরণ'-এ আর কোন চমক?

'জাদুকর সত্যচরণ'-এ দ্বৈত ভূমিকায় থাকছেন সব্যসাচী চৌধুরী। 'জ্যেষ্ঠপুত্র'র পর আর ও একবার বড় পর্দায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋত্বিক চক্রবর্তীর যুগলবন্দি।
Kasturi Kundu
09:42 AM Sep 28, 2026 IST
'জাদুকর সত্যচরণ'-এ দ্বৈত ভূমিকায় থাকছেন সব্যসাচী চৌধুরী। 'জ্যেষ্ঠপুত্র'র পর আর ও একবার বড় পর্দায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋত্বিক চক্রবর্তীর যুগলবন্দি।
'জাদুকর সত্যচরণ'-এ প্রসেনজিৎ, সব্যসাচী, ইশা। ছবি: ফেসবুক

কৌশিক গঙ্গোপাধ্যায়ের 'জ্যেষ্ঠপুত্র'র পর আর ও একবার বড় পর্দায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) ও ঋত্বিক চক্রবর্তীর যুগলবন্দি। সেতুবন্ধনীর ভূমিকায় পরিচালক সায়ন্তন ঘোষাল। তাঁর নির্দেশনায় 'জাদুকর সত্যচরণ' (Jadukar Satyacharan) ছবিতে দেখা যাবে টলিপাড়ার একগুচ্ছ পরিচিত মুখ। সেই তালিকায় রয়েছেন সাহেব চট্টোপাধ্যায়, শুভাশিস মুখোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, অনিরুদ্ধ গুপ্ত, ইশা সাহা-সহ আরও অনেকে।

চিত্রনাট্য লিখেছেন সব্যসাচী চৌধুরী। একইসঙ্গে সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন। তিনিই সায়ন্তন ঘোষালের রহস্যময় চরিত্র 'চন্দন' যাকে ঘিরেই ধীরে ধীরে রহস্য উন্মোচন হবে। অর্থাৎ 'জাদুকর সত্যচরণ'-এ দ্বৈত ভূমিকায় থাকছেন সব্যসাচী চৌধুরী। ২৮ সেপ্টেম্বর, সোমবার শুভ মহরতের সময়ই প্রকাশিত সিনেমার ফার্স্ট লুক।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

ম্যাজিক, মিস্ট্রি আর অ্যাডভেরচর অর্থাৎ রহস্য-রোমাঞ্চের মোড়কে গল্প বুনেছেন ছবি নির্মাতা সায়ন্তন ঘোষাল। এছাড়াও থাকছে অলৌকিক উপাদান। অক্টোবরেই শুরু হবে সিনেমার শুটিং। বারাণসীর বিভিন্ন জায়গায় হবে 'জাদুকর সত্যচরণ' সিনেমার শুটিং। তাই অক্টোবরের শুরুতেই শহরের বাইরে পা রাখবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। পুজো শুরু ঠিক আগে আবার ঘরের ছেলে ঘরে ফিরবেন।

ছবিটির প্রযোজনার দায়িত্বে রয়েছে 'স্টারমার্ক সিনেমাস এন্টারটেইনমেন্ট'। এই ছবিতে প্রসেনজিৎ-ঋত্বিকের যুগলবন্দি যেমন দর্শকের কাছে নিঃসন্দেহে সেরা পাওনা, ঠিক তেমনই অভিনেতার পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবে বিরাট চ্যালেঞ্জ সব্যসাচীরও।শুটিং শুরুর দিনক্ষণ জানা গেলেও, ছবি মুক্তি নিয়ে আপাতত কোনও আভাস দেননি পরিচালক সায়ন্তন ঘোষাল।

এই ছবি প্রসঙ্গে প্রসেনজিতের মন্তব্য, 'জাদুকর সত্যচরণ আমাকে প্রথম থেকেই আকৃষ্ট করেছে। কারণ ছবিটি যে জগৎ তৈরি করেছে এবং তার কেন্দ্রে থাকা রহস্য আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে। সত্যচরণ এমন এক চরিত্র, যার নিজস্ব অনেক স্তর রয়েছে। গল্প যত এগোবে, দর্শক তাঁর সম্পর্কে অনেক কিছু আবিষ্কার করবেন। সায়ন্তন এবং অসাধারণ শিল্পীদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কাজটিকে আরও আনন্দদায়ক করে তুলছে।'

পরিচালক জানাচ্ছেন, 'জাদুকর সত্যচরণ এমন একটি গল্প যেখানে বাস্তব আর রহস্য এই দুই জগতকেই একসঙ্গে মেলে ধরার চেষ্টা করা হবে। জাদু, অ্যাডভেঞ্চার, অতিপ্রাকৃত উপাদানের মিশেল রয়েছে। তবে এই ছবির চরিত্রগুলি এবং তাদের ঘিরে থাকা নানা প্রশ্নই গল্পকে এগিয়ে নিয়ে যাবে। এই মুহূর্তে আমরা ইচ্ছাকৃতভাবেই খুব কম তথ্য প্রকাশ করছি। কারণ রহস্যই এই ছবির মূলধন। সত্যচরণের মতো একটি চরিত্র তৈরি করার সুযোগ পাওয়া এবং একইসঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মতো কাজের সুযোগ পেয়ে আমি আপ্লুত।'

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
EntertainmentProsenjit ChatterjeeRitwick ChakrabortyTollywood
Advertisement
Tags :
EntertainmentProsenjit ChatterjeeRitwick ChakrabortyTollywood

নিয়মিত খবরে থাকতে ফলো করুন