দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Prosenjit Chatterjee

জন্মদিনে 'জাদুকর সত্যচরণ' বেশে প্রসেনজিৎ, ফার্স্ট লুকেই কৌতূহলের পারদ চড়ালেন 'ইন্ডাস্ট্রি'

বুধবার ৬৪তম জন্মদিনে রহস্যময় 'জাদুকর' বেশে ধরা দিয়ে দর্শক-অনুরাগীদের 'রিটার্ন গিফট' দিলেন প্রসেনজিৎ।
Sandipta Bhanja
12:19 PM Sep 30, 2026 IST
বুধবার ৬৪তম জন্মদিনে রহস্যময় 'জাদুকর' বেশে ধরা দিয়ে দর্শক-অনুরাগীদের 'রিটার্ন গিফট' দিলেন প্রসেনজিৎ।
'জাদুকর সত্যচরণ' বেশে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

৩০ সেপ্টেম্বর, বাংলা সিনেইন্ডাস্ট্রির 'জ্যেষ্ঠপুত্র' প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee) জন্মদিন। আর এই বিশেষ দিনেই প্রকাশ্যে নিয়ে এলেন 'জাদুকর সত্যচরণ'-এর ফার্স্ট লুক। দিন কয়েক আগেই জানা গিয়েছিল যে, স্টারমার্ক সিনেমাজ এন্টারটেইনমেন্ট প্রযোজিত এই রহস্য-রোমাঞ্চকর ছবিতে মলাট রোলে অভিনয় করছেন 'ইন্ডাস্ট্রি'। বুধবার সেই প্রেক্ষিতেই নিজের ৬৪তম জন্মদিনে রহস্যময় 'জাদুকর' বেশে ধরা দিয়ে দর্শক-অনুরাগীদের 'রিটার্ন গিফট' দিলেন প্রসেনজিৎ।

বুধবার প্রকাশিত লুকে প্রসেনজিতের হাত দেখা গেল তাসের ইস্কাবনের টেক্কার কার্ড। হাতে বিভিন্ন রত্নখচিত আংটি। চোখেমুখে দৃঢ় অভিব্যক্তি।

বিগত দু'দশক ধরেই চরিত্র নিয়ে এক্সপেরিমেন্ট করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ছক ভেঙে ভিন্নস্বাদের ভূমিকায় নিজেকে নানাভাবে দর্শকের কাছে তুলে ধরছেন। এবার জাদুবলে রহস্য-রোমাঞ্চ উন্মোচনের পথে অভিনেতা। বুধবার প্রকাশিত লুকে প্রসেনজিতের হাত দেখা গেল তাসের ইস্কাবনের টেক্কার কার্ড। হাতে বিভিন্ন রত্নখচিত আংটি। চোখেমুখে দৃঢ় অভিব্যক্তি। আর বুধসকালে এহেন ঝলকেই কৌতূহলের পারদ চড়ালেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

'কৌশিক গঙ্গোপাধ্যায়ের 'জ্যেষ্ঠপুত্র'র পর জাদুকর সত্যচরণ'-এর সুবাদেই আরও একবার বড় পর্দায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে ঋত্বিক চক্রবর্তীর যুগলবন্দি দেখা যাবে। সেতুবন্ধনীতে পরিচালক সায়ন্তন ঘোষাল। সংশ্লিষ্ট সিনেমায় দেখা যাবে টলিপাড়ার একাধিক পরিচিত মুখ। সেই তালিকায় রয়েছেন সাহেব চট্টোপাধ্যায়, শুভাশিস মুখোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, অনিরুদ্ধ গুপ্ত, ইশা সাহা-সহ আরও অনেকে। চিত্রনাট্যের দায়িত্বে 'বামাক্ষ্যাপা' অভিনেতা সব্যসাচী চৌধুরী। একইসঙ্গে তিনি আবার সিনেমার অন্যতম কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ও করছেন। তিনিই সায়ন্তন ঘোষালের রহস্যময় চরিত্র 'চন্দন' যাকে ঘিরেই ধীরে ধীরে রহস্য উন্মোচন হবে। ২৮ সেপ্টেম্বর, সোমবার 'জাদুকর সত্যচরণ'-এর শুভ মহরত সম্পন্ন হয়েছে। একদিনের ব্যবধানে এবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের লুক প্রকাশ্যে আনা হল।

ম্যাজিক, মিস্ট্রি আর অ্যাডভেরচর অর্থাৎ রহস্য-রোমাঞ্চের মোড়কে গল্প বুনেছেন ছবি নির্মাতা সায়ন্তন ঘোষাল। এছাড়াও থাকছে অলৌকিক উপাদান।

ম্যাজিক, মিস্ট্রি আর অ্যাডভেরচর অর্থাৎ রহস্য-রোমাঞ্চের মোড়কে গল্প বুনেছেন ছবি নির্মাতা সায়ন্তন ঘোষাল। এছাড়াও থাকছে অলৌকিক উপাদান। অক্টোবরেই শুরু হবে সিনেমার শুটিং। বারাণসীর বিভিন্ন জায়গায় হবে ‘জাদুকর সত্যচরণ’ সিনেমার শুটিং। তাই অক্টোবরের শুরুতেই শহরের বাইরে পা রাখবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। পুজো শুরু ঠিক আগে আবার ঘরের ছেলে ঘরে ফিরবেন। প্রসেনজিতের মন্তব্য, "জাদুকর সত্যচরণ-এর গল্প আমাকে প্রথম থেকেই টেনেছে। কারণ ছবিটি যে জগৎ তৈরি করেছে এবং যেভাবে গল্পে রহস্য ঘনীভূত হয়েছে, তা আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে। সত্যচরণ এমন এক চরিত্র, যার নিজস্ব অনেক স্তর রয়েছে। গল্প যত এগোবে, দর্শক তাঁর সম্পর্কে অনেক কিছু আবিষ্কার করবেন।"

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
EntertainmentProsenjit ChatterjeeTollywood
Advertisement
Tags :
EntertainmentProsenjit ChatterjeeTollywood

নিয়মিত খবরে থাকতে ফলো করুন