দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Subhashree Ganguly Birthday

'দেশু' রোম্যান্স অতীত! দাম্পত্যে ভাঙন চর্চার মাঝে শুভশ্রীর জন্মদিনে আদুরে আলাপ রাজের

আমাদের ভালোবাসা এখনও গোলাপে ফোটে...
Kasturi Kundu
11:05 AM Nov 03, 2026 IST
আমাদের ভালোবাসা এখনও গোলাপে ফোটে...
রাজ-শুভশ্রী (বাঁদিকে) শুভশ্রী (ডানদিকে)

এক দশকের মান অভিমান ভুলে 'দেসু ৭'-এর হাত ধরে বড় পর্দায় প্রত্যাবর্তন দেব, শুভশ্রীর। পুরনো জুটির দুরন্ত কামব্যাকের সঙ্গে চর্চায় ছিল প্রাক্তন জুটির তৎকালীন সম্পর্কের সমীকরণও। শুধু তাই নয়, রাজ (Raj), শুভশ্রীর (Subhahsree) দাম্পত্যে চিড় ধরার গুঞ্জনেও সরগরম হয়ে উঠেছিল সিনেপাড়া। বিচ্ছেদ জল্পনায় ছাই দিয়ে 'দেসু ৭'-এর স্পেশাল স্ক্রিনিংয়ে রাজের হাত ধরে আসেন শুভশ্রী গাঙ্গুলি। এবার 'লেডি সুপারস্টার' স্ত্রীর জন্মদিনে আরও একবার প্রমাণিত 'রাজশ্রী'র  ভালোবাসার গভীরতা। কয়েক সেকেণ্ডের একটি ভিডিও পোস্ট করে শুভশ্রীর জন্মদিন সেলিব্রেশনের মুহূর্ত সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন পরিচালক রাজ চক্রবর্তী।

সম্পর্ক ভাঙনের সব গুঞ্জন নস্যাৎ করে লাল গোলাপের তোড়ায় স্ত্রীকে আদরে ভরিয়ে দিলেন রাজ। সেই সঙ্গে প্রমাণ করে দিলেন চক্রবর্তী দম্পতির বৈবাহিক বন্ধন কতটা মজবুত। দেব-শুভশ্রীর পুরনো প্রেমের স্মৃতি উসকে 'রাজশ্রী'র মধ্যে দূরত্ব তৈরির কানাঘুষো ভুল প্রমাণ করে স্ত্রীর জন্মদিনে রোম্যান্টিক পোস্ট রাজের। শুধু তাই নয়, গোলাপের তোড়াহাতে শুভশ্রীর স্বতস্ফূর্ত হাসি নিজে ক্যামেরাবন্দী করেছেন।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

দেব, শুভশ্রীর পুরনো প্রেমচর্চার মাঝেই রাজের সঙ্গে জন্মদিন সেলিব্রেশন শুভশ্রীর

ব্যাকগ্রাউন্ডে বাজছে অ্যাশ কিং-এর গান আর তার মাঝে ভেসে আসছে, 'মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে।' শুভশ্রীও চুমু ছুড়ে ধন্য়বাদ জানিয়েছেন রাজকে। তারকা দম্পতির এই মিষ্টি প্রেমের মুহূর্ত ভাইরাল সোশাল মিডিয়ায়। ইনস্টা অ্যাকাউন্টে শুভশ্রীর জন্মদিন সেলিব্রেশনের ভিডিও পোস্ট করে রাজ শুভেচ্ছাবার্তায় লিখেছেন, 'আমার ভালোবাসা, তোমাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা।' 

ভালোবাসায় গদগদ শুভশ্রীর পালটা, 'আই লাভ ইউ।' যার বাংলা তর্জমা করলে হয়, আমি তোমাকে ভালোবাসি। কমেনট বক্সে 'বার্থ ডে গার্ল শুভশ্রীকে ভালোবাসা ও শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন ইন্ডাস্ট্রির সতীর্থ থেকে অনুরাগী ও প্রিয়জনেরা। এদিন ক্যাজুয়াল লুকেই নজর কেড়েছেন রাজঘরনি শুভশ্রী গঙ্গোপাধ্যায়। টলি ক্যুইনের পরনে ছিল চেকড প্রিন্টের কলার দেওয়া স্টাইলিশ ড্রেস। সঙ্গে ডার্ক শেডের লিপস্টিক, মানানসই দুল আর খোলা চুলে গ্ল্যামারস লুকে 'সুপারকুল' শুভশ্রী। 

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Raj ChakrabortySubhashree GangulyTollywood
Advertisement
Tags :
Raj ChakrabortySubhashree GangulyTollywood

নিয়মিত খবরে থাকতে ফলো করুন