জাঁদরেল কাপুর বংশের ছেলে, বলিউডের এই অভিনেতার চোখে চোখ রেখে কথা বলার সাহস পান না রণবীর, কেন?
Sandipta Bhanja
ভারতীয় সিনেজগতের অন্যতম প্রাণপুরুষ রাজ কাপুর। পূর্বসূরীর সেই 'লিগ্যাসি' আজও স্বমহিমায় বহন করে চলেছে কাপুরদের বর্তমান প্রজন্ম। কাপুর পরিবারকে 'বলিউডের রাজবংশ' বললেও অত্যুক্তি হয় না। আর সেই বংশের উত্তরসূরী হয়েও কিনা সেলেব পাড়ার এই দুই অভিনেতার চোখে চোখ রেখে কথা বলতে ভয় পান রণবীর কাপুর (Ranbir Kapoor)। কোন দুই ব্যক্তিত্বকে সমীহ করে চলেন কাপুরনন্দন? নিজেই জানালেন রণবীর।
বিগ বি’র কাছে রণবীর জানান, কোন দুই অভিনেতার চোখে চোখ রেখে কথা বলার সাহস পান না তিনি। প্রবীণ অভিনেতার সঙ্গে কথোপকথনকালীন রণবীর জানান যে, এমন দু'জন রয়েছেন, যাঁদের চোখের দিকে তাকিয়ে কোনওদিনই কথা বলার সাহস পাননি তিনি। কারা তাঁরা?
সম্প্রতি ‘রামায়ণ’-এর প্রচারে ‘সীতা’ সাই পল্লবী এবং ‘লক্ষ্মণ’ রবি দুবেকে নিয়ে ‘কৌন বনেগা ক্রোড়পতি’তে হাজির হয়েছিলেন অভিনেতা। সেখানেই বিগ বি’র কাছে রণবীর জানান, কোন দুই অভিনেতার চোখে চোখ রেখে কথা বলার সাহস পান না তিনি। প্রবীণ অভিনেতার সঙ্গে কথোপকথনকালীন রণবীর জানান যে, এমন দু'জন রয়েছেন, যাঁদের চোখের দিকে তাকিয়ে কোনওদিনই কথা বলার সাহস পাননি তিনি। কারা তাঁরা? অমিতাভ বচ্চন জিজ্ঞেস করতেই পর্দার 'রাম' জানান, "আমার জীবনে এমন মাত্র দু'জন মানুষ, যাঁদের চোখের দিকে তাকিয়ে আমি কথা বলিনি। একজন আমার বাবা ঋষি কাপুর, আর আরেকজন আপনি।" অভিনেতার মুখে একথা শুনে হতবাক হয়ে যান বিগ বি'ও।
আরও পড়ুন:
"আপনি আমাকে বড় হতে দেখেছেন। সেকারণেই আজও আমার..."
অবাক হয়ে অমিতাভ জিজ্ঞেস করেন, "তুমি কী বলছ?" উত্তরে রণবীর জানান, "আমি আপনার চোখের সামনেই বড় হয়েছি। ছোটবেলায় যখন আমি 'অজুবা' সিনেমার শুটিং সেটে গিয়েছিলাম, আপনি তো সেই ছবি আপনার সোশাল মিডিয়াতেও পোস্ট করেছিলেন। আপনি আমাকে বড় হতে দেখেছেন। সেকারণেই আজও আমার সাহস হয় না চোখে চোখ রেখে কথা বলার।"
বলতে গেলে, রণবীর কাপুরকে নিয়ে বলিউডে গসিপের অন্ত নেই। একাধিকবার একাধিক নারীসঙ্গে জড়িয়ে বিতর্ককে ‘খাল কেটে’ ডেকে এনেছেন! কাপুরনন্দনের কেচ্ছা একসময়ে বিটাউনে রীতিমতো ‘টক অফ দ্য টেবিল’ হয়ে উঠেছিল। উদ্ধত, বদমেজাজি কিংবা রমণীমোহন, নানাভাবে সমালোচিত হতে হয়েছে অভিনেতাকে! কিন্তু সেই রণবীর কাপুরই এখন ঘোরতর সংসারী। কেরিয়ারেও তুলনামূলক ফোকাসড। সুপারস্টার কাপুর যে বর্তমানে বলিউডের সবথেকে দামি অভিনেতাদের মধ্যে অন্যতম, তা বললেও অত্যুক্তি হয় না। তবে তাঁকে ঘিরে যত গুঞ্জন-বিতর্কই হোক না কেন, তিনি যে গুরুজনদেরও সম্মান করেন, সেটা আবারও ‘কৌন বনেগা ক্রোড়পতি’র মঞ্চে প্রমাণ করে দিলেন।