দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Rituparna Sengupta

'নারীচরিত্রে অনেক জটিলতা, আমি হয়তো ভালো পোর্ট্রে করতে পারি', 'নজরবন্দি' মুক্তির আগে আড্ডায় ঋতুপর্ণা

'নজরবন্দি' মুক্তির আগে আড্ডায় ঋতুপর্ণা।
Kasturi Kundu
05:11 PM Oct 30, 2026 IST
'নজরবন্দি' মুক্তির আগে আড্ডায় ঋতুপর্ণা।
ঋতুপর্ণা সেনগুপ্ত। ছবি; ফেসবুক

লন্ডন, ডালাস, মুম্বই, কলকাতা– এত দ্রুত কীভাবে ট্র্যাভেল করছেন!

সম্প্রতি গিয়েছিলাম ডালাস, নিউ ইয়র্ক, তারপর মুম্বই হয়ে কলকাতায় এলাম। কারণ, পুজোর সময় এইকটা জায়গায় আমার পরিক্রমা ছিল। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, সবাই ভাবে আমার এই জার্নিটা করতে খুব কষ্ট হয়। আসলে আমার কষ্ট হয় না। যখন জার্নিটা করি সেটাই আমার একমাত্র মিটাইম আর রিলিফ টাইম। যখন আমি আমার মতো করে ঘুমাতে পারি, সিনেমা দেখতে পারি, লিখতে পারি। তখন এই লং ফ্লাইটসগুলো কাজে আসে। মুম্বইয়ে কয়েকটা পুজোয় গেলাম, প্রচুর বন্ধু-বান্ধবদের সঙ্গে দেখা হল। বাপিদার পরিবারের সঙ্গে দেখা হল। তার পরে আবার কলকাতায় ফেরা। সমাজসেবীতে একটা অ্যাপিয়ারেন্স ছিল। এ ছাড়া আরও দুটো পুজোয় নিমন্ত্রণ ছিল, সেখানে গিয়েছিলাম। সঞ্জয় আর গাজু (স্বামী ও মেয়ে) এল দু’দিনের জন্য। ওদের সঙ্গে একটু সময় কাটলাম। তারপর আবার আমাকে পরের দিন মুম্বই ফিরতে হল। একটা শুটিং ছিল।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

মুম্বইয়ে কীসের শুটিং করছেন?

এখন পুরোটা ভাঙছি না। একটা ওয়েব সিরিজের শুটিং করছি। খুব প্রতিষ্ঠিত প্রোডাকশন হাউসের। সামনের বছরের শুরুতে লঞ্চ হবে।

পুজোর মধ্যে কলকাতায় অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা ঘটল।

সেটা নিয়ে চিন্তিত ছিলাম। তখন আমি আমেরিকায় ল্যান্ড করেছি সবে। ভীষণ দুর্ভাগ্যজনক, সমাজমাধ্যমে লিখলাম। কিছুতেই মেনে নিতে পারছিলাম না। সত্যি অনেক সময় কোনও কিছুর ব্যাখ্যা থাকে না। খুবই মর্মান্তিক ঘটনা।

সামনেই আপনার অভিনীত নতুন ছবি ‘নজরবন্দি’ রিলিজ (২০ নভেম্বর)। এই ছবির বিশেষত্ব সকলে মহিলা চরিত্র। কোনটা টেনেছিল?

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Rituparna Sengupta
Advertisement
Tags :
Rituparna Sengupta

নিয়মিত খবরে থাকতে ফলো করুন