দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Sadhak Bamakhyapa

পিছোল 'সাধক বামাক্ষ্যাপা'র মুক্তি, রণবীরের 'রামায়ণ'-এর সঙ্গে বক্স অফিস যুদ্ধ এড়াতেই সিদ্ধান্ত?

৪ হাজার কোটির 'রামায়ণ' নিয়ে উন্মাদনা তুঙ্গে। সেই ধাক্কায় পিছিয়ে গেল সব্যসাচীর 'সাধক বামাক্ষ্যাপা'! কবে মুক্তি?
Sandipta Bhanja
02:17 PM Nov 03, 2026 IST
৪ হাজার কোটির 'রামায়ণ' নিয়ে উন্মাদনা তুঙ্গে। সেই ধাক্কায় পিছিয়ে গেল সব্যসাচীর 'সাধক বামাক্ষ্যাপা'! কবে মুক্তি?
রণবীরের 'রামায়ণ'-এর জন্যেই পিছোল 'সাধক বামাক্ষ্যাপা'র মুক্তি?

কথা ছিল, দীপাবলিতে বাংলার সিনেমা হলে সনাতনী উদযাপন হবে। কালীপুজোর আবহে বাংলার প্রেক্ষাগৃহে একসঙ্গে আবির্ভূত হবেন 'রাম' এবং 'বামাক্ষ্যাপা'! কিন্তু দিন দুয়েক ধরেই টলিপাড়ায় গুঞ্জন শোনা যাচ্ছিল যে, 'সাধক বামাক্ষ্যাপা'র (Sadhak Bamakhyapa) রিলিজ হয়তো পিছিয়ে যেতে পারে। একে চার হাজার কোটির বলিউড সিনেমা নিয়ে হাইভোল্টেজ উন্মাদনা, উপরন্তু বাংলায় 'করমুক্ত' রামায়ণ, অতঃপর প্রেক্ষাগৃহে স্লট পেতে যে বাংলা ছবিকে সমস্যার মুখোমুখি হতে হবে, তেমনটা আগেই আন্দাজ করা গিয়েছিল। এবার সেই জল্পনাকে সত্যি করেই পিছিয়ে গেল বড়পর্দায় 'সাধক বামাক্ষ্যাপা'র মুক্তি।

৪ হাজার কোটির 'রামায়ণ' নিয়ে উন্মাদনা তুঙ্গে, দীপাবলিতে মুক্তি পাচ্ছে না 'সাধক বামাক্ষ্যাপা'

৫ নভেম্বর বিশ্বজুড়ে মুক্তি পাবে রণবীর কাপুরের মেগাবাজেট মহাকাব্য। ওই একই দিনে বাংলার সিনেপর্দায় 'সাধক বামাক্ষ্যাপা'রও আবির্ভূত হওয়ার কথা ছিল। তবে এবার প্রযোজনা সংস্থার তরফে খবর, এই আধ্যাত্মিক সিনেমার মুক্তি পিছিয়ে দেওয়া হচ্ছে। দিওয়ালির আগের দিন ৫ নভেম্বরের পরিবর্তে এবার সব্যসাচী চৌধুরী অভিনীত ভক্তিমূলক ছবি মুক্তি পাবে আগামী ২০ নভেম্বর। কিন্তু ঠিক কী কারণে ওই সিনেমার মুক্তি পিছোল? তা নিয়ে টলিপাড়ার অন্দরে এইমুহূর্তে একাধিক তত্ত্ব চাউড় হয়েছে।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

'রামায়ণ' ইতিমধ্যেই অগ্রীম বুকিংয়ে সাড়া ফেলেছে। পশ্চিমবঙ্গেও তার অন্যথা হয়নি। অ্যাডভান্স বুকিং শুরু হতেই ঝড়ের গতিতে বিকোচ্ছে টিকিট।

সিনেমহলের একাংশের মত, 'রামায়ণ' ইতিমধ্যেই অগ্রীম বুকিংয়ে সাড়া ফেলেছে। পশ্চিমবঙ্গেও তার অন্যথা হয়নি। অ্যাডভান্স বুকিং শুরু হতেই ঝড়ের গতিতে বিকোচ্ছে টিকিট। উপরন্তু দশেরার অনুষ্ঠানে 'রাম' রণবীর কাপুরকে পাশে নিয়ে 'রামায়ণ'কে বাংলায় করমুক্ত ঘোষণা করেছেন খোদ শুভেন্দু অধিকারী। অতঃপর একসঙ্গে মুক্তি পেলে যে হলে স্লট এবং শো টাইম পেতে সমস্যা হতে পারে,তা বলাই বাহুল্য। সূত্রের খবর, বক্স অফিস যুদ্ধ এড়াতেই তাই 'সাধক বামাক্ষ্যাপা'র মুক্তি পিছিয়ে দেওয়া হচ্ছে। দুই আধ্যাত্মিক সিনেমাকে সমান গুরুত্ব দিতেই 'সাধক বামাক্ষ্যাপা' নির্মাতাদের এহেন সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Ranbir Kapoorsabyasachi chowdhury
Advertisement
Tags :
Ranbir Kapoorsabyasachi chowdhury

নিয়মিত খবরে থাকতে ফলো করুন